Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টার টেক লিমিটেড এর অর্থে এনবিআর কর্মকর্তাদের বিদেশ সফর

মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি by মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
স্টার টেক লিমিটেড এর অর্থে এনবিআর কর্মকর্তাদের বিদেশ সফর
Share on FacebookShare on Twitter

রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসন এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতার জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে সরকার। অবশ্য নিরুৎসাহিত করা সরকারি পরিপত্র প্রতিপালনের উল্লেখযোগ্য দৃষ্টান্ত দেখাতে পারছেন না সরকারি কর্মকর্তারা। পাশাপাশি ভ্রমণ বিলাসের বৈধতা দিতে বিদেশ ভ্রমণের শর্ত রেখেই চুক্তি করা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে জন্য যেমন রয়েছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস তেমন জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে জন্য রয়েছে দেশি প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেড ।

১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত “ডেটা সেন্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিং” শীর্ষক একটি প্রশিক্ষণে অংশ নেবেন জাতীয় রাজস্ব বোর্ডের কয়েকজন কর্মকর্তা । এই সফর দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা জাতিয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট ১১ জন কর্মকর্তা প্রশিক্ষণের জন্য ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন । তবে এই সরকারি সফরের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ‘স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান ।

উদ্বেগজনক বিষয় হলো, এই স্টার টেক লিমিটেডের বিরুদ্ধেই মানি লন্ডারিংয়ের অভিযোগে স্বয়ং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি তদন্ত পরিচালনা করছে। তদন্তাধীন একটি প্রতিষ্ঠানের অর্থে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তার বিদেশ ভ্রমণের অনুমোদন পাওয়ায় এটি সরাসরি স্বার্থের সংঘাত (Conflict of Interest) বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টার টেক লিমিটেডের বিরুদ্ধেই নকল প্রযুক্তিপণ্য বিক্রিসহ লন্ডারিং ও বাজারে মনোপলি তৈরি করে অধিক দামে প্রযুক্তিপণ্য বিক্রির অভিযোগ রয়েছে।

সূত্র আরও জানায়, স্টার টেকের চেয়ারম্যান মোঃ রাশেদ আলী ভূঁইয়া বিগত আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

সরকারি কোনো কর্মকর্তা ঠিকাদার বা বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে বিদেশ ভ্রমণ করতে পারবেন না। গত ২৩ মার্চ এ-সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ বিষয়টি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে কর্মকর্তাদের অবশ্যই বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। পাশাপাশি জরুরি কারণ ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ পরিহার করতে হবে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ টেকজুম ডটটিভিকে বলেন, আমরা কয়েক মাস যাবৎ লক্ষ্য করছি যে, দুর্নীতির অভিযোগ ওঠা প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহের নিজস্ব অর্থায়নে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণ অব্যাহত রয়েছে। যার সম্পূর্ণভাবেই নীতি বহির্ভূত কাজ এবং অপরাধ জনক কর্মকান্ড। অভিযুক্ত প্রতিষ্ঠানের অর্থায়নে যে সকল কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণ করছেন তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর ভবিষ্যতে সরকারি কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমন কি সরকারের উপদেষ্টা থেকে শুরু করে একজন পিয়ন বা ড্রাইভার পর্যন্ত যাতে বিদেশ সফর না করতে পারে এই বিধি-বিধান নিশ্চিত করতে হবে। ইতিপূর্বে যারা গিয়েছেন এবং রাজস্ব বিভাগের যে সকল কর্মকর্তা বিদেশে যেতে চাচ্ছেন তাদের ব্যাপারে একটি তদন্ত হোক। সরকারের যদি প্রয়োজন হয় তাদের উচ্চতার প্রশিক্ষণের তাহলে রাষ্ট্রীয় অর্থায়নেই তাদের বিদেশ ভ্রমণ নিশ্চিত করা হোক। কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান দিয়ে বিদেশ ভ্রমণ এর উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি প্রশমিত করা। যারা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ যাচ্ছেন আমরা মনে করি এই প্রতিষ্ঠান এবং এ সকল কর্মকর্তা কর্মচারী উভয়েই শাস্তির যোগ্য অপরাধ করেছেন।

সরকারি কর্মকর্তাদের ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণে মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মকর্তাদের বিনোদনমূলক উপহার। সরকারি কর্মকর্তাদের ভ্রমণের পেছনে ব্যয় করা অর্থ আমাদের কাছ থেকেই মুনাফা হিসেবে আদায় করে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ক্রয় প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা (ঠিকাদারদের সাথে) পরস্পর যোগসাজশে চুক্তিতে এসব শর্ত দেয়। এতে প্রকল্পের টাকা যেমন লুটপাত হয় তেমনি বিদেশ সফর বাবদ কর্মকর্তাদের আয় হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ঠিকাদারের অর্থে বিদেশনকল প্রযুক্তিপণ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানমানি লন্ডারিংস্টার টেকস্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডস্টার টেক লিমিটেড

এই বিভাগ থেকে আরও পড়ুন

পানির দামে ৬ জিবি র‍্যামের ফোন ইনফিনিক্স হট-সেভেন প্রো
প্রযুক্তি বাজার

পানির দামে ৬ জিবি র‍্যামের ফোন ইনফিনিক্স হট-সেভেন প্রো

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

টুঙ্গিপাড়াসহ ৬ এলাকায় কাল থেকে পরীক্ষামূলক ফাইভজি চালু

সার্ভিসিং করার পরেও ‘ভিশন’ এসি বিস্ফোরণ, মৃত্যুর সঙ্গে লড়ছেন ৪ জন
প্রযুক্তি সংবাদ

সার্ভিসিং করার পরেও ‘ভিশন’ এসি বিস্ফোরণ, মৃত্যুর সঙ্গে লড়ছেন ৪ জন

মার্কেট প্লেস এসিডি’র গ্রোসারিতে ১০০০, আর অ্যাপে ২০০ টাকা ছাড়
ই-কমার্স

মার্কেট প্লেস এসিডি’র গ্রোসারিতে ১০০০, আর অ্যাপে ২০০ টাকা ছাড়

এই প্রথম ১৮ জিবি র‌্যামের ফোন এলো, সঙ্গে ১ টেরাবাইট মেমোরি
লিড স্টোরি

এই প্রথম ১৮ জিবি র‌্যামের ফোন এলো, সঙ্গে ১ টেরাবাইট মেমোরি

অনলাইন কুরিয়ার প্লাটফর্ম পেপারফ্লাইয়ে ভ্যাট গোয়েন্দার অভিযান
ই-কমার্স

অনলাইন কুরিয়ার প্লাটফর্ম পেপারফ্লাইয়ে ভ্যাট গোয়েন্দার অভিযান

Load More

ট্রেন্ডিং টপিক

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি
প্রযুক্তি পরামর্শ

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও
প্রযুক্তি সংবাদ

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫টি ক্যামেরা নিয়ে এলো হুয়াওয়ে নোভা ১৬ ৫জি
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫টি ক্যামেরা নিয়ে এলো হুয়াওয়ে নোভা ১৬ ৫জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

দীর্ঘ ঈদের ছুটি শেষে রাজধানীসহ সারা দেশে অফিস-আদালত...

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

মোবাইল অপারেটর

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ সেপ্টেম্বর ২০২৫

স্টার টেক লিমিটেড এর অর্থে এনবিআর কর্মকর্তাদের বিদেশ সফর

Techzoom.TV |
TechzoomTV