Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রিমিয়ার ব্যাংক থেকে ২৮৭ কোটি টাকা তুলতে গিয়ে ব্যর্থ, আটকে দিল বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আ.লীগ নেতাকে অবৈধভাবে অর্থ উত্তোলনের সুবিধা দিল প্রিমিয়ার ব্যাংক, জরিমানা কেন্দ্রীয় ব্যাংকের
Share on FacebookShare on Twitter

প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল তার ও পরিবারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা মোট ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা করেছিলেন। তবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আগেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর লেনদেন সাময়িকভাবে স্থগিত করে রাখায় অর্থ উত্তোলনের সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বনানী শাখায় থাকা এইসব হিসাব থেকে টাকা তোলার উদ্দেশ্যে প্রথম সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকে প্রায় ৩৫০টি চেক জমা দেওয়া হয়েছিল। প্রতিটি চেকের মাধ্যমে ৮০ লাখ টাকা উত্তোলনের চেষ্টা চালানো হয়। কিন্তু বিষয়টি বিএফআইইউ-এর নজরে এলে চেকগুলোর কার্যকারিতা বন্ধ হয়ে যায়।

প্রিমিয়ার ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক আগে থেকেই মৌখিক নির্দেশনার মাধ্যমে এসব হিসাবের লেনদেন বন্ধ রাখতে বলেছিল। পরে টাকা তোলার চেষ্টা হলেও তা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ইকবাল, তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংক। তা সত্ত্বেও চলতি বছরের এপ্রিল মাসে তিনি ১ কোটি ১১ লাখ টাকা এবং ৩০ হাজার মার্কিন ডলার তুলে ফেলেন। এ ঘটনায় প্রিমিয়ার ব্যাংককে ঐ পরিমাণ অর্থ এবং বৈদেশিক মুদ্রার সমপরিমাণ জরিমানা করে বিএফআইইউ।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠার সময় থেকে এইচ বি এম ইকবাল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি পদ ছাড়ার পর তার ছেলে ইমরান ইকবাল চেয়ারম্যান হন। তবে আগস্টে বাংলাদেশ ব্যাংক পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড নিয়োগ করে, যার ফলে ইকবাল পরিবারের ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণের অবসান ঘটে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিমিয়ার ব্যাংকলোকসানে প্রিমিয়ার ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেঙ্গল ফোম পাওয়া যাবে ইভ্যালিতে
ই-কমার্স

বেঙ্গল ফোম পাওয়া যাবে ইভ্যালিতে

কীভাবে ২০২৫ সালের সবচেয়ে স্টাইলিশ স্মার্টফোন হয়ে উঠলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ
নির্বাচিত

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন

আরিফুর রহমান প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

আরিফুর রহমান প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান

আসুস আরওজি জিএল ৭০৪: আরটিএক্স গ্রাফিক্স সহ ই-স্পোর্টস গেমিং ল্যাপটপ
নির্বাচিত

আসুস আরওজি জিএল ৭০৪: আরটিএক্স গ্রাফিক্স সহ ই-স্পোর্টস গেমিং ল্যাপটপ

দ্যা চেঞ্জ মেকার্স টিম এর অফিসিয়ালি নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু
ই-কমার্স

দ্যা চেঞ্জ মেকার্স টিম এর অফিসিয়ালি নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু

শাওমির প্রথম ভাঁজযোগ্য ফোন এমআই মিক্স ফোল্ড
প্রযুক্তি বাজার

শাওমির প্রথম ভাঁজযোগ্য ফোন এমআই মিক্স ফোল্ড

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!
নির্বাচিত

কম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় বিদ্যুৎ চলে গেলেই সরকারি...

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রিমিয়ার ব্যাংক থেকে ২৮৭ কোটি টাকা তুলতে গিয়ে ব্যর্থ, আটকে দিল বিএফআইইউ

Techzoom.TV |
TechzoomTV