Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড জালিয়াতি: ব্যাংক বলছে টাকা ফেরত দিয়েছে গ্রাহক বলছে ফেরত দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
স্ট্যান্ডার্ড চার্টার্ড
Share on FacebookShare on Twitter

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বহু ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ‘বিকাশ অ্যাড মানি’ সুবিধার মাধ্যমে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহকরা জানিয়েছেন, তাদের প্রত্যেকের কার্ড থেকে প্রায় ৫০ হাজার টাকা করে উধাও হয়ে যায়। এই ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কথা জানালেও, ভুক্তভোগীরা বলছেন এটি পূর্ণাঙ্গ ‘রিফান্ড’ নয়, বরং একটি ‘লকড ক্রেডিট’ যা তারা এখনও ব্যবহার করতে পারছেন না।

ভুক্তভোগী একাধিক গ্রাহক, যাদের মধ্যে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন, তিনি জানিয়েছেন, প্রতারণামূলক লেনদেনের অভিযোগ জানানোর পর ব্যাংক কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্টে বিতর্কিত ওই ৫০ হাজার টাকা ফেরত দিয়েছে। এর সাথে লেনদেন সম্পর্কিত ভ্যাট ও অন্যান্য চার্জও পুরোপুরি সমন্বয় করা হয়েছে। এর ফলে গ্রাহকদের মাসিক বিল পরিশোধের বোঝা থেকে সাময়িক স্বস্তি মিলেছে এবং কোনো লেট ফি আরোপ করা হচ্ছে না।

তবে গ্রাহকদের মূল অভিযোগ হলো, ফেরত আসা এই অর্থ তাদের ক্রেডিট লিমিটে ‘লকড’ বা ‘অস্থায়ী ক্রেডিট’ হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ, ব্যাংকের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা এই অর্থ ব্যবহার করতে পারছেন না, যা কার্যত তাদের ক্রেডিট লিমিটকে সংকুচিত করে রেখেছে। ভুক্তভোগী গ্রাহক বলেন, “ব্যাংকের পক্ষ থেকে এটিকে ‘রিফান্ড’ বলা হলেও, এটি আসলে ভুল। টাকাটা এখনও আমাদের ব্যবহারের অযোগ্য, যা এক ধরনের সীমাবদ্ধতা।”

বিষয়টি নিয়ে ফেসবুকে এবং লিঙ্কড-ইনে একাধিক পোস্ট হওয়ার পর টনক নড়ে ব্যাংক কর্তৃপক্ষের। জানা গেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অফ ক্লায়েন্ট রিলেশনশিপ এবং ব্যাংকের এমডি (ম্যানেজিং ডিরেক্টর) লুৎফুল হাবিব নিজে ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে তারা গ্রাহকদের আশ্বস্ত করে জানান, বিষয়টি নিয়ে তারা অত্যন্ত আন্তরিক এবং দ্রুত তদন্ত শেষ করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

তবে গ্রাহকদের মতে, এই আন্তরিকতা ও সচেতনতা প্রতারণার অভিযোগ জানানোর প্রাথমিক পর্যায় থেকেই দেখানো উচিত ছিল। অনেকেই অভিযোগ করেছেন, ব্যাংকের কাস্টমার কেয়ার বিভাগ থেকে প্রথমে তারা আশানুরূপ সাড়া পাননি। তাদের মতে, ব্যাংকের যোগাযোগ ও গ্রাহকসেবা বিভাগে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।

এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রাহকরা আশা করছেন, ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শেষ করে তাদের ‘লকড’ ক্রেডিটকে সম্পূর্ণ ব্যবহারযোগ্য করে দেবে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মায়ের সাথে পাঁচ তারকা হোটেলে নৈশভোজের সুযোগ
ই-কমার্স

মায়ের সাথে পাঁচ তারকা হোটেলে নৈশভোজের সুযোগ

ইভ্যালিকে ‘কারণ দর্শানোর সুযোগ’ দেয়া হবে বলেছেন বাণিজ্য সচিব
ই-কমার্স

ইভ্যালিকে ‘কারণ দর্শানোর সুযোগ’ দেয়া হবে বলেছেন বাণিজ্য সচিব

বিশ্বের প্রথম ডুয়াল টেলিফটো লেন্স নিয়ে এল পিউরা ৮০ আল্ট্রা
নির্বাচিত

বিশ্বের প্রথম ডুয়াল টেলিফটো লেন্স নিয়ে এল পিউরা ৮০ আল্ট্রা

ছবিতে পুরান ঢাকায় দেশি পণ্যের ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন
ই-কমার্স

শেষ হলো বড় পরিসরে দেশীয় পণ্যের এক্সিবিশন ও মিটআপ

পাওনা পরিশোধে ইভ্যালিকে সময় দিতে চান গ্রাহক-মার্চেন্টরা
ই-কমার্স

পাওনা পরিশোধে ইভ্যালিকে সময় দিতে চান গ্রাহক-মার্চেন্টরা

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল
প্রযুক্তি বাজার

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?
প্রযুক্তি সংবাদ

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান
টেলিকম

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

ভুল করে অন্য এক গ্রাহকের হিসাবে ৫০ হাজার...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ সেপ্টেম্বর ২০২৫

স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড জালিয়াতি: ব্যাংক বলছে টাকা ফেরত দিয়েছে গ্রাহক বলছে ফেরত দেওয়া হয়নি

Techzoom.TV |
TechzoomTV