Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেয়ার মানি ডিপোজিট নিয়ে বিপাকে সাবমেরিন কেবল, ১৫২ কোটি টাকা রূপান্তরে এফআরসি নির্দেশনা লঙ্ঘন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 October 2025
শেয়ার মানি ডিপোজিট নিয়ে বিপাকে সাবমেরিন কেবল, ১৫২ কোটি টাকা রূপান্তরে এফআরসি নির্দেশনা লঙ্ঘন
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা লঙ্ঘন করেছে। সরকার থেকে পাওয়া ১৫২ কোটি টাকার বেশি ‘শেয়ার মানি ডিপোজিট’ নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তর না করায় এই অনিয়মের বিষয়টি তুলে ধরেছেন কোম্পানির নিরীক্ষক।

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সাবমেরিন কেবল বিভিন্ন টেলিযোগাযোগ প্রকল্প এবং দেশের ৩য় সাবমেরিন কেবল প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ সংগ্রহ করেছে। এর মধ্যে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে ১৬৬ কোটি টাকা এবং ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত সময়ে আরও ১৫২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৭৯০ টাকা ‘শেয়ার মানি ডিপোজিট’ হিসেবে গ্রহণ করে।

সরকারের কাছ থেকে পাওয়া এই অর্থের মধ্যে ১৬৫ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৭৫ টাকা ইতোমধ্যে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে। কিন্তু বাকি ১৫২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮১৫ টাকার শেয়ার মানি ডিপোজিট এখনও রূপান্তর করা হয়নি।

নিরীক্ষক জানিয়েছেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান ‘শেয়ার মানি ডিপোজিট’ হিসেবে ফান্ড গ্রহণ করলে তা অবশ্যই ৬ মাসের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তর করতে হবে। কিন্তু বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এই বিধান মানেনি, যা একটি উল্লেখযোগ্য ব্যত্যয়।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৮৭ কোটি ৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে ২৩.০৬ শতাংশ সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) হাতে রয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার দর ১৩৫ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাবমেরিন কেবল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামীর জন্য বিনিয়োগ: সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ
প্রযুক্তি বাজার

আগামীর জন্য বিনিয়োগ: সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

বিজয়ের ৫০ বছরে ওয়ালটন ল্যাপটপ ও এক্সেসরিজে ৫০% পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

বিজয়ের ৫০ বছরে ওয়ালটন ল্যাপটপ ও এক্সেসরিজে ৫০% পর্যন্ত ছাড়

ঈদ উপলক্ষে দারাজ নিয়ে এলো গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৪
ই-কমার্স

ঈদ উপলক্ষে দারাজ নিয়ে এলো গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল ২০২৪

আকর্ষণীয় ডিলের সমারোহ নিয়ে চলছে দারাজ ঈদ শপিং ফেস্ট
ই-কমার্স

আকর্ষণীয় ডিলের সমারোহ নিয়ে চলছে দারাজ ঈদ শপিং ফেস্ট

কম দামে ভালো ফোন
নির্বাচিত

কম দামে ভালো ফোন

নগদে দেওয়া উপবৃত্তির টাকা নিয়ে জালিয়াতি, তদন্ত চান প্রতিমন্ত্রী
প্রযুক্তি বাজার

নগদে দেওয়া উপবৃত্তির টাকা নিয়ে জালিয়াতি, তদন্ত চান প্রতিমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হাইসেন্স ফ্রিজের সেন্সর নষ্ট, দেড় মাস অপেক্ষার পর মিলল মেরামত
প্রযুক্তি বাজার

কেনার এক সপ্তাহেই হাইসেন্স ফ্রিজে সমস্যা, সাত মাসেও ভোগান্তির শেষ নেই

কেনার মাত্র সাত-আট দিনের মাথায় বরফ তৈরি না...

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 October 2025

শেয়ার মানি ডিপোজিট নিয়ে বিপাকে সাবমেরিন কেবল, ১৫২ কোটি টাকা রূপান্তরে এফআরসি নির্দেশনা লঙ্ঘন

Techzoom.TV |
TechzoomTV