Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউসিবির রাইট ইস্যুর আবেদনে অসঙ্গতি, বিএসইসির ব্যাখ্যা তলব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 October 2025
ইউসিবির রাইট ইস্যুর আবেদনে অসঙ্গতি, বিএসইসির ব্যাখ্যা তলব
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির রাইটস ইস্যুর আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে একাধিক গুরুতর অসঙ্গতি এবং নিয়মভঙ্গের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কারণে ব্যাংকটির রাইটস ইস্যু সংক্রান্ত অসঙ্গতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্রসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

সম্প্রতি বিএসইসির কর্পোরেট ফাইন্যান্স ডিভিশনের আইপিও, আরপিও ও রাইটস ইস্যু শাখা থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, ব্যাংকটির গত ১৮ আগস্ট আবেদনের প্রেক্ষিতে রাইট ইস্যু আবেদন ও নথিপত্র যাচাই-বাছাই করে বেশ কিছু আর্থিক অসঙ্গতি, মূলধন ঘাটতি ও নিয়ম লঙ্ঘনের বিষয় কমিশনের নজরে এসেছে।

নিরীক্ষা প্রতিবেদনে বড় ঘাটতি
ইউসিবির নিরীক্ষকরা তাদের প্রতিবেদনে একটি ‘কোয়ালিফাইড অপিনিয়ন’ দিয়েছে। যেখানে ৫ হাজার ২৭৭ কোটি টাকার প্রভিশন ঘাটতি ও ১৯২ কোটি টাকার অতিরিক্ত সুদ আয় হিসাবভুক্ত করা হয়েছে। এই দুই অসঙ্গতি সঠিকভাবে সমন্বয় করলে ঘোষিত ৩৮ কোটি ৬০ লাখ টাকার মুনাফা হলে ৫ হাজার ৪৩০ কোটিরও বেশি ক্ষতি হয়। একইসঙ্গে ব্যাংকটির ঘোষিত মূলধন ঘাটতি ২ হাজার ৭৩৬ কোটি ৬৩ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ২০৬ কোটিরও বেশি। পাশাপাশি ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) নেমে আসে ৭.৪৪ শতাংশে, যা ন্যূনতম প্রয়োজনীয় ১২.৫০ শতাংশের অনেক নিচে।

ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইটস ইস্যু) বিধিমালা, ২০০৬–এর বিধি ৩ (এইচ) অনুসারে, রাইটস শেয়ার ইস্যুর জন্য কোম্পানির অবিলম্বে পূর্ববর্তী বছরে সন্তোষজনক মুনাফা থাকা আবশ্যক। উল্লিখিত সমন্বয় অনুসারে ব্যাংকটি বর্তমানে ক্ষতির মধ্যে রয়েছে এবং পর্যাপ্ত মূলধন নেই। ফলে কোম্পানিটি নিয়ম ৩ (এইচ) এর শর্ত পূরণ করছে না। এই পরিস্থিতিতে রাইট শেয়ার ইস্যু করলে তা বিধিমালা অনুযায়ী উল্লিখিত নিয়মের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তাই ইউসিবির বর্তমান আর্থিক অবস্থায় সেই শর্ত পূরণ হয়নি বলে কমিশন মনে করে।

স্পনসর ও পরিচালকদের শেয়ার ধারণে বড় ঘাটতি
ইউসিবির স্পনসর ও পরিচালকেরা বর্তমানে ব্যাংকের মোট শেয়ারের মাত্র ১০.২৭ শতাংশ ধারণ করছেন। কিন্তু বিএসইসি ২২ নভেম্বর ২০১১ সালের নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্পনসর, প্রমোটার ও পরিচালকদের সর্বদা ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার যৌথভাবে ধারণ করতে হবে। ইউসিবির স্পন্সর ও পরিচালকদের মোট ১০.২৭ শতাংশ শেয়ার ধারণ বিএসইসির উল্লিখিত নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।

ওই নির্দেশনায় বলা আছে, “যদি কোনো তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর/প্রমোটার ও পরিচালকেরা উপরোক্ত পরিমাণ শেয়ার ধারণে ব্যর্থ হন, তবে সংশ্লিষ্ট কোম্পানি রাইট শেয়ার ঘোষণা করতে বা রিপিট পাবলিক অফারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে না।” ফলে, রাইট শেয়ার ঘোষণা করে ইউসিবি বিএসইসির নির্দেশনার শর্ত লঙ্ঘন করেছে বলে কমিশন মনে করে।

ব্যাখ্যা প্রদানের নির্দেশ
বিএসইসি জানিয়েছে, উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) বিধিমালা, ২০০৬–এর বিধি ১০(২) অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রাইট ইস্যু আবেদনপত্রের ঘাটতি পূরণ, ব্যাখ্যা প্রদান এবং সমর্থনকারী নথিপত্রসহ চিঠি ইস্যুর তারিখ হতে ১৫ দিনের মধ্যে কমিশনে দাখিল করতে হবে।
এছাড়া, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের র রাইট ইস্যু আবেদন বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতামত
বিএসইসির এ ধরনের পর্যবেক্ষণকে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপ। একটি ব্যাংক যখন মূলধন ঘাটতি ও নিরীক্ষা পর্যবেক্ষণ সত্ত্বেও রাইটস ইস্যু করতে চায়, তখন নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি বাজারের স্থিতিশীলতার জন্য জরুরি। রাইটস ইস্যুর মূল উদ্দেশ্য হলো, বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে কোম্পানির আর্থিক ভিত্তি মজবুত করা। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় দুর্বল হয় এবং নিরীক্ষায় বড় প্রভিশন ঘাটতি দেখা যায়, তবে রাইটস ইস্যু করা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। বিএসইসির পদক্ষেপ তাই যুক্তিসঙ্গত।

এ বিষয়ে ‎বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, ‘‘ইউসিবিএল এর রাইট ইস্যুর আবেদন বিএসইসি যাচাই-বাছাই করে দেখছে। ইতিমধ্যে তাদের কাছে কিছু বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Banking ScamBSECCapital MarketRights IssueShare MarketUCBইউসিবিপুঁজিবাজারপ্রভিশন ঘাটতিবিএসইসিব্যাংক কেলেঙ্কারিমূলধন ঘাটতিরাইটস ইস্যুশেয়ার বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

অত্যাধুনিক স্মার্টফোন আনল স্যামসাং
প্রযুক্তি বাজার

অত্যাধুনিক স্মার্টফোন আনল স্যামসাং

চ্যাটজিপিটিতে শপিং ফিচার: বিজ্ঞাপনহীন, এআই-চালিত পণ্যের সুপারিশ
ই-কমার্স

চ্যাটজিপিটিতে শপিং ফিচার: বিজ্ঞাপনহীন, এআই-চালিত পণ্যের সুপারিশ

বেস্ট স্টার্টআপ পুরস্কার পেল ধামাকাশপিং
ই-কমার্স

বেস্ট স্টার্টআপ পুরস্কার পেল ধামাকাশপিং

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি

যে ৫টি কারণে কিনবেন সর্বাধুনিক বৈশিষ্ট্যসম্পন্ন অপো এফ সেভেন্টিন প্রো
নির্বাচিত

যে ৫টি কারণে কিনবেন সর্বাধুনিক বৈশিষ্ট্যসম্পন্ন অপো এফ সেভেন্টিন প্রো

৮ জিবি র‌্যামের ফোনের দাম মাত্র ৬ হাজার!
ই-কমার্স

৮ জিবি র‌্যামের ফোনের দাম মাত্র ৬ হাজার!

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2025

ইউসিবির রাইট ইস্যুর আবেদনে অসঙ্গতি, বিএসইসির ব্যাখ্যা তলব

Techzoom.TV |
TechzoomTV