Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ শেয়ারবাজারের ১৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 October 2025
ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ শেয়ারবাজারের ১৭ কোম্পানি
Share on FacebookShare on Twitter

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য একটি কঠোর বাধ্যবাধকতা হলো—পরিচালনা পর্ষদ কর্তৃক প্রস্তাবিত ডিভিডেন্ড বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম লঙ্ঘন করেছে দেশের ১৭টি তালিকাভুক্ত কোম্পানি। নির্ধারিত সময়ের আট মাস পেরিয়ে গেলেও এই কোম্পানিগুলো ঘোষিত ডিভিডেন্ড বিতরণ করেনি, যা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

এই গুরুতর ব্যর্থতা সত্ত্বেও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যত কোনো ব্যবস্থা নিতে পারেনি। গত এপ্রিলে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিএসইসি-এর বৈঠক হয়েছিল, কিন্তু পাঁচ মাস পার হওয়ার পরও কোম্পানিগুলো তাদের বিতরণ সম্পন্ন করেনি।

ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার কারণে মূল বোর্ডে তালিকাভুক্ত ১২টি কোম্পানির ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন ঘটেছে। এই অবনমনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ‘জেড’ ক্যাটাগরি ব্যতীত অন্যান্য ক্যাটাগরির শেয়ার লেনদেনের পর টি+২ অর্থাৎ তৃতীয় দিনে বিক্রয়যোগ্য হয়। কিন্তু ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে সেটেলমেন্টের জন্য একদিন বেশি সময় লাগে, অর্থাৎ তা চতুর্থ দিনে বিক্রয়যোগ্য হয়। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও স্বীকার করছেন যে, এটি এক প্রকার ‘শাস্তি’, যা কোম্পানি নয়, বরং বিনিয়োগকারীদেরই বহন করতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বিএসইসি-এর কর্মকর্তারা বলছেন, ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার জন্য মূলত কোম্পানির পরিচালকরাই দায়ী, কারণ নিরীক্ষিত আর্থিক হিসাব পর্যালোচনার পরেই তারা ডিভিডেন্ড ঘোষণা করেছিলেন এবং এটি সাধারণ সভায় অনুমোদিত হয়েছিল। ফলে পরিচালকদেরই শাস্তির আওতায় আনা উচিত।

ডিএসই প্রধান বোর্ডে তালিকাভুক্ত ১২টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানি এক টাকাও ডিভিডেন্ড বিতরণ করেনি। এর মধ্যে লুব-রেফ (বাংলাদেশ), আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ার টেক, আমরা টেকনোলজিস ও ফরচুন সুজ মাত্র ১ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অন্যদিকে, ওরিয়ন ফার্মা ও আমরা নেটওয়ার্কস ১০ শতাংশ এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ১.৭৫ শতাংশ, এসএস স্টিলস ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেও তা কার্যকর করেনি। আংশিক ডিভিডেন্ড বিতরণ করা দুটি কোম্পানি হলো আফতাব অটো মোবাইলস (ঘোষিত ১০% ক্যাশ ডিভিডেন্ডের মাত্র ১২.০৬ শতাংশ বিতরণ) এবং এডভেন্ট ফার্মা (ঘোষিত ১% ডিভিডেন্ডের ৪০.২১ শতাংশ বিতরণ)।

এছাড়া, এসএমই মার্কেটে তালিকাভুক্ত বিডি পেইন্টস (১২%), ওরাইজা এগ্রো ইন্ডাস্ট্রিজ (৫%) এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ (৪%) ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেও বিনিয়োগকারীদের কোনো অর্থ দেয়নি। আংশিক বিতরণ করেছে হিমাদ্রি লিমিটেড (৭৭.৩৭%), বেঙ্গল বিস্কিটস (৬২.১৩%) ও মাস্টারফিড এগ্রোটেক (১৪.৫৯%)। এই কোম্পানিগুলোর অর্থবছর ২০২৪ সালের জুনে শেষ হয়েছিল এবং ডিএসইর সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

নির্ধারিত সময়ে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার জন্য সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিএসইসি বললেও এখন পর্যন্ত কার্যত কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেও তা বিতরণ করেনি সেসব কোম্পানির বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, এনফোর্সমেন্টের অংশ হিসাবে কোম্পানির পরিচালকদের শুনানিতে ডাকা হবে এবং এরপর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন সভায় উপস্থাপন করা হবে।

ইতিবাচক দিক হলো, তালিকাভুক্ত চারটি কোম্পানি—আরএকে সিরামিকস, সি পার্ল, নাভানা সিএনজি ও জেনেক্স ইনফোসিস—নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কয়েক মাস পর ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করেছে। এর মধ্যে আরএকে সিরামিকসের সেক্রেটারি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সাধারণ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড নির্ধারিত সময়ে বিতরণ করা হলেও এনবিআরের আন্দোলনের কারণে তাদের হোল্ডিং কোম্পানির ডিভিডেন্ড বিলম্বে বিতরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিএসইডিভিডেন্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা
ই-কমার্স

ই-কমার্সে লেনদেন বেড়েছে ৪৫০ কোটি টাকা

৬ হাজার টাকায় বড় পর্দার নতুন ফোরজি ফোন
নির্বাচিত

৬ হাজার টাকায় বড় পর্দার নতুন ফোরজি ফোন

আইফোনকে টেক্কা দেবে শাওমির ১২ প্রো!
ছাড় ও অফার

শাওমি শুরু করল ভালবাসার অফার

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

পণ্যের মূল্য সরাস‌রি নি‌তে পার‌বে না ই-কমার্স প্রতিষ্ঠান

এআই ইমেজ টু ভিডিও ২.০ ফিচার নিয়ে দেশের বাজারে উন্মোচন করা হল অনার ৬০০ সিরিজ
প্রযুক্তি বাজার

এআই ইমেজ টু ভিডিও ২.০ ফিচার নিয়ে দেশের বাজারে উন্মোচন করা হল অনার ৬০০ সিরিজ

বছর শেষে বৈশ্বিক মোবাইল গেমিংয়ের বাজার ছাড়াবে ১০ হাজার কোটি ডলার
নির্বাচিত

বছর শেষে বৈশ্বিক মোবাইল গেমিংয়ের বাজার ছাড়াবে ১০ হাজার কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2025

ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ শেয়ারবাজারের ১৭ কোম্পানি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix