Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে নিন্দিত ‘আড়ং’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ জুন ২০১৯
ফেসবুকে নিন্দিত ‘আড়ং’
Share on FacebookShare on Twitter

আড়ংয়ের একটি শাখাকে জরিমানা করা সরকারি কর্মকর্তার বদলির ঘটনায় ফেসবুকে ব্যাপক সমালোচিত হতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

ওই কর্মকর্তার বদলির নেপথ্যে আড়ংয়ের প্রভাব রয়েছে মনে করে ফেসবুকে ডাক এসেছে প্রতিষ্ঠানটি বয়কটের। একইসঙ্গে ওই কর্মকর্তাকে বদলির সিদ্ধান্তেরও প্রতিবাদ জানানো হচ্ছে।

সোমবার (০৩ জুন) বিকেলে আড়ংয়ের উত্তরা শাখায় একই পণ্য পাঁচদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রির প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম। এমন অপরাধের শাস্তিস্বরূপ প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা, দ্বিগুণ দাম রাখা ওই পণ্যের বিক্রি নিষিদ্ধ এবং একদিন শো-রুমটি বন্ধ রাখার আদেশ দেন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তবে আড়ং কর্তৃপক্ষের দেওয়া মুচলেকার কারণে কিছু সময় পরে প্রতিষ্ঠানটি একদিন বন্ধ রাখার আদেশ ফিরিয়ে নেয় বাজার মনিটরিং টিম।

তবে ওইদিন রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের খুলনা বদলির প্রজ্ঞাপন জারি করা হলে আবারও বিতর্ক তৈরি হয় আড়ংকে ঘিরে।

উই আর বাংলাদেশ বা ওয়াব নামের একটি গ্রুপের এডমিন নাহিদ ইসলাম এক গ্রুপ পোস্টে লেখেন, দুদকের চেয়ারম্যান মুনীর চৌধুরী গেলো। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানও গেলো। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও গেলো। এয়ারপোর্ট মেজিস্ট্রেট বানসুরী ইউসুফ ভাই ও গেলো। এবার গেলো শাহরিয়ার ভাই…. অথচ ওয়াসার শরবতের পানি খাওয়ানো অফিসারেরা ঠিকই স্বপদে বহাল আছে!!!

খালিস সাইফুল্লাহ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজ টাইমলাইনে লেখেন, এদেশ অসৎ আর প্রতারক ব্যবসায়ীদের। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট ইউসুফের পর এবার বদলি করা হল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মঞ্জর মোহাম্মদ শাহরিয়ারকে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলস্বে তার বদলি প্রত্যাহার করা হোক। আড়ং বয়কট করুন।

আড়ং এর বিরুদ্ধে প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে আড়ং ও সবধরনের পণ্য ‘বয়কট’ এর ডাক দিয়েছেন অনেকেই। ইতোমধ্যে হ্যাশ ট্যাগ দিয়ে চালু হয়েছে ‘বয়কট আড়ং ক্যাম্পেইন’ (#boycot_aarong)। আড়ং বয়কটের লোগোযুক্ত ছবি নিজেদের টাইমলাইনে প্রোফাইল পিকচার হিসেবেও দিচ্ছেন অনেকে। এছাড়াও আড়ংয়ের অফিসিয়াল পেইজে ‘লাইক’ এর বদলে ‘আনলাইক’ দিতেও নেটিজেনেরা একে অপরকে আহ্বান জানাচ্ছেন এর ফলাফল দেখা যায় দ্রুততম সময়েই।

মঙ্গলবার (৪ জুন) রাত দেড়টার দিকে আড়ংয়ের অফিসিয়াল পেজে মোট লাইক ছিল ২৪ লাখ ৪৬ হাজার ৪২৫টি। ভোর ছয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেজটিতে বর্তমান লাইক সংখ্যা ২৪ লাখ ৪০ হাজার ২৩২টি।

একই সঙ্গে, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি আদেশ বাতিলের দাবিতে ফেসবুকে খোলা হয়েছে ইভেন্ট পেজও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আড়ং বয়কট করুন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাঁজ করা ল্যাপটপ
নির্বাচিত

ভাঁজ করা ল্যাপটপ

বিনিয়োগ আকর্ষনে চালু হলো ‘বাংলাদেশ আইটি কানেক্ট -ইউকে ডেস্ক’
নির্বাচিত

বিনিয়োগ আকর্ষনে চালু হলো ‘বাংলাদেশ আইটি কানেক্ট -ইউকে ডেস্ক’

আইফোনের ডিজাইন ইঞ্জিনিয়ার বাংলাদেশের মাহিন
নির্বাচিত

আইফোনের ডিজাইন ইঞ্জিনিয়ার বাংলাদেশের মাহিন

করোনা আতঙ্ক: ফেসবুকের হেডকোয়ার্টার বন্ধের ঘোষণা
নির্বাচিত

করোনা আতঙ্ক: ফেসবুকের হেডকোয়ার্টার বন্ধের ঘোষণা

থাইল্যান্ড স্মার্ট হাসপাতালে চালকবিহীন গাড়ির পরীক্ষামূলক ব্যবহার
টেলিকম

থাইল্যান্ড স্মার্ট হাসপাতালে চালকবিহীন গাড়ির পরীক্ষামূলক ব্যবহার

একীভূত হচ্ছে গ্রামীণফোন ও রবি
টেলিকম

একীভূত হচ্ছে গ্রামীণফোন ও রবি

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জুন ২০১৯

ফেসবুকে নিন্দিত ‘আড়ং’

Techzoom.TV |
TechzoomTV