Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিএটিবিসির সিগারেট বিক্রি কমলেও আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১ নভেম্বর ২০২৫
বিএটিবিসির সিগারেট বিক্রি কমলেও আয় বেড়েছে
Share on FacebookShare on Twitter

বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবিসি) চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিগারেট বিক্রি প্রায় ২৮ শতাংশ কমেছে। তবে শুল্ক বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়ায় কোম্পানির গ্রস আয় বা মোট রাজস্ব আয় বেড়েছে।

যদিও আয় বাড়লেও শুল্ক প্রদান, কারখানা স্থানান্তর খরচ এবং বিক্রি কমে যাওয়ায় কোম্পানির নিট মুনাফায় বড় ধস নেমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে বিএটিবিসির নিট মুনাফা কমেছে ৪৫ দশমিক ৫৪ শতাংশ। এই তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭২০ কোটি টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ হাজার ৩২৩ কোটি টাকা।

কোম্পানিটি জানিয়েছে, সিগারেট বিক্রি কমে যাওয়া, শুল্কের হার বৃদ্ধি এবং ঢাকার কারখানা স্থানান্তরের কারণে খরচ বেড়ে গেছে। এর ফলে মোট আয় বাড়লেও নিট মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে।

বিক্রি কমেছে ১৪০৬ কোটি শলাকা

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ১ হাজার ৪০৬ কোটি ৬০ লাখ শলাকা বা ২৭ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সিগারেট বিক্রি হয়েছে ৩ হাজার ৬২৩ কোটি ৯০ লাখ শলাকা, যা আগের হিসাব বছরে ছিল ৫ হাজার ৩০ কোটি ৫০ লাখ শলাকা।

বিক্রি কমলেও এই সময়ে কোম্পানিটির গ্রস আয় ৩২ হাজার ৯০৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের হিসাব বছরে ছিল ৩০ হাজার ৮৪৩ কোটি টাকা।

ইপিএস ও সম্পদমূল্য

মুনাফা কমে যাওয়ায় কোম্পানির শেয়ারপ্রতি আয়েও (ইপিএস) বড় পতন হয়েছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বিএটিবিসির ইপিএস হয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২৪ টাকা ৪৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৫ টাকা ২২ পয়সায়।

লভ্যাংশের ইতিহাস

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিএটিবিসি বিনিয়োগকারীদের মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ (১৫০ শতাংশ অন্তর্বর্তী ও ১৫০ শতাংশ চূড়ান্ত) দিয়েছিল। ওই হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩২ টাকা ৪২ পয়সা এবং এনএভিপিএস ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা।

১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএটিবিসির পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৭২ দশমিক ৯১ শতাংশই উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া সরকারের কাছে দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে।

Tags: বিএটিবিসির

এই বিভাগ থেকে আরও পড়ুন

উন্মোচনের আগেই অ্যামাজনে মটোরোলা জেড ৪
ছাড় ও অফার

গেজেট অ্যান্ড গিয়ারে কিস্তিতে মটোরোলা ফোন

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন
নির্বাচিত

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন

আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে
নির্বাচিত

আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে

একসাথে বাজার সম্প্রসারণে রিয়েলমি-দারাজের চুক্তি
ই-কমার্স

একসাথে বাজার সম্প্রসারণে রিয়েলমি-দারাজের চুক্তি

নির্বাচিত

আসছে দেশে তৈরি ল্যাপটপ ‘তালপাতা’

রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’
অর্থ ও বাণিজ্য

রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’

Load More

ট্রেন্ডিং টপিক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix