Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 November 2025
এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’
Share on FacebookShare on Twitter

দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে বহু প্রতীক্ষিত আন্তঃলেনদেন (ইন্টারঅপারেবিলিটি) ব্যবস্থা গতকাল (১ নভেম্বর) চালু হয়েছে। তবে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ এবং অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান নগদ এই সেবায় যুক্ত না হওয়ায় এর পূর্ণাঙ্গ সুবিধা থেকে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন।

বিকাশ কারিগরি প্রস্তুতির জন্য তিন মাস সময় চেয়েছে, অন্যদিকে নগদকে এ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার অনুমোদনই দেয়নি বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টারঅপারেবল লেনদেন চালুর জন্য কারিগরি ও চার্জ নির্ধারণী সব বৈঠকেই বিকাশ এবং নগদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব প্রতিষ্ঠানের মতামত নিয়েই গত ১৩ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক এই সেবা চালুর জন্য ১ নভেম্বর তারিখ ঘোষণা করে।

তবে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর বিকাশ ই-মেইলে কেন্দ্রীয় ব্যাংককে জানায়, এই মুহূর্তে তারা প্রস্তুত নয় এবং সিস্টেমটি পুরোপুরি নিরাপদ করতে তাদের আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় প্রয়োজন। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স না থাকায় নগদকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার অনুমোদন দেওয়া হয়নি।

প্রাথমিকভাবে ১৭টি প্রতিষ্ঠানকে নিয়ে এই সেবা চালুর লক্ষ্য থাকলেও দেশের সবচেয়ে বড় দুই এমএফএস প্রতিষ্ঠান বাদ পড়ায়, গতকাল ১০টি প্রতিষ্ঠানের মধ্যে এই সেবা চালু হয়েছে। আরও ৫টি প্রতিষ্ঠান যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “বিকাশ জানিয়েছে, আন্তঃলেনদেন ব্যবস্থার জন্য তাদের সিস্টেম এখনও পুরোপুরিভাবে নিরাপদ নয়। যে কারণে তারা তিন মাস সময় চেয়েছে। নগদের বিষয়ে পরে জানানো হবে।”

আগের ব্যর্থতা ও ‘বিনিময়’ প্ল্যাটফর্ম

এর আগে ২০২০ সালের অক্টোবরে বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত তাতে সফল হয়নি।

পরবর্তীতে ২০২২ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততায় ‘বিনিময়’ নামে একটি আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম চালু করা হয়। সেখানে বিকাশ, রকেট, এম ক্যাশ ও ‘টালি পে’ ছাড়াও কয়েকটি ব্যাংক যুক্ত ছিল।

তবে গত বছরের ৫ আগস্ট (২০২৪) সরকার পতনের পর প্ল্যাটফর্মটি নিয়ে বিপত্তি বাধে। জানা যায়, ‘বিনিময়’ প্ল্যাটফর্মের প্রকৃত মালিক যুক্তরাষ্ট্রে নিবন্ধিত পাঁচটি শেল কোম্পানি, যার পেছনে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সংশ্লিষ্টতা ছিল। সরকার পতনের পর থেকেই প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যায়।

নতুন সিস্টেমে চার্জ কত?

কেন্দ্রীয় ব্যাংক নতুন এই আন্তঃলেনদেন ব্যবস্থার জন্য সর্বোচ্চ চার্জ নির্ধারণ করে দিয়েছে।

  • এক এমএফএস থেকে আরেক এমএফএসে: প্রতি হাজারে সর্বোচ্চ সাড়ে আট টাকা (০.৮৫ শতাংশ)।
  • পিএসপি থেকে: প্রতি হাজারে দুই টাকা (০.২ শতাংশ)।
  • ব্যাংক থেকে: প্রতি হাজারে দেড় টাকা (০.১৫ শতাংশ)।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি প্রতিষ্ঠানের সিস্টেম যাচাই করেই অনুমোদন দিয়েছে। নির্ধারিত চার্জ নিয়ে কোনো কোনো প্রতিষ্ঠান আপত্তি জানালেও বাংলাদেশ ব্যাংক বাস্তবতার নিরিখেই এই চার্জ ঠিক করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আন্তঃলেনদেনএমএফএসডিজিটাল লেনদেননগদবাংলাদেশ ব্যাংকবিকাশবিনিময়মোবাইল ব্যাংকিংসজীব ওয়াজেদ জয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে ব্লুটুথ ট্র্যাকার ডিটেকশন যুক্ত করবে গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ব্লুটুথ ট্র্যাকার ডিটেকশন যুক্ত করবে গুগল

রিয়েল টাইম অনুবাদ ফিচার নিয়ে এল গুগল
নির্বাচিত

রিয়েল টাইম অনুবাদ ফিচার নিয়ে এল গুগল

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ
নির্বাচিত

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ

ফেসবুক-ইনস্টাগ্রামে অবৈধ ওষুধের বিজ্ঞাপন দেখানোয় জাকারবার্গকে চিঠি
নির্বাচিত

ফেসবুক-ইনস্টাগ্রামে অবৈধ ওষুধের বিজ্ঞাপন দেখানোয় জাকারবার্গকে চিঠি

অনলাইন জব সার্ভিস হায়ার বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

অনলাইন জব সার্ভিস হায়ার বন্ধ করছে গুগল

স্যামসাংয়ের গ্যালাক্সি এ-সিরিজে ওয়ান ইউআই ৮ বেটা আপডেট
নির্বাচিত

স্যামসাংয়ের গ্যালাক্সি এ-সিরিজে ওয়ান ইউআই ৮ বেটা আপডেট

Load More

ট্রেন্ডিং টপিক

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2025

এমএফএস আন্তঃলেনদেন শুরু: বিকাশ ‘অপ্রস্তুত’, নগদ ‘অননুমোদিত’

Techzoom.TV |
TechzoomTV