Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে ভল্টের চাবি ছিনতাই, ৩ ঘণ্টা বন্ধ লেনদেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
ব্র্যাক ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে ভল্টের চাবি ছিনতাই, ৩ ঘণ্টা বন্ধ লেনদেন
Share on FacebookShare on Twitter

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের একজন কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে ওই শাখার কার্যক্রম প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সোমবার (৩ নভেম্বর) সকালে পৌর শহরের ট্রাফিক পয়েন্টের নেজা প্লাজার নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল। হামলায় আহত হন বেসরকারি ব্যাংকটির ওই শাখার ক্যাশ ইনচার্জ।

ব্র্যাক ব্যাংকের কর্তৃপক্ষ ও মামলা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ৩টার দিকে ওমর গণি নামে এক গ্রাহক তার স্ত্রীর অ্যাকাউন্টে ৮০ হাজার টাকা জমা দিতে আসেন। এসময় অন্যরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ওমর গণি লাইনে না দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার চেষ্টা করলে অন্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেনের সঙ্গে ওমর গণির তর্ক হয়। সর্বশেষ ওই শাখার ম্যানেজার শহীদুল ইসলাম দুজনকে বিষয়টি ডেকে মীমাংসা করে দেন।

কিন্তু সোমবার সকালে ক্যাশ ইনচার্জ মো. বেলায়েত হোসেন ব্যাংকের নিচে আসলে দলবল নিয়ে তার ওপর হামলা চালায় ওমর গণি। এসময় তাকে ছুরিকাঘাতের পর তার সঙ্গে থাকা মোবাইল-মানিব্যাগ এবং ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নেয় হামলাকারীরা। হৈ-চৈ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

ব্যাংক ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রোববার বিকেলে বাগ্‌বিতণ্ডার পর বিষয়টি আমি মীমাংসা করে দিয়েছিলাম। কিন্তু সোমবার সকালে তিনি (বেলায়েত) নিচে নামার পর তার ওপর হামলা করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এতে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক কার্যক্রম বন্ধ ছিল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

এ অভিযোগ সম্পর্কে জানতে চেয়ে ওমর গণির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের চাবি উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে। ওমর গণিসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

Tags: ব্র্যাক ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

“মনোবিজ্ঞান নিয়ে পড়া মিতাশা ৩০০ টাকা দিয়ে শুরু করেন দেশিপণ্যের উদ্যোগ”
উই

“মনোবিজ্ঞান নিয়ে পড়া মিতাশা ৩০০ টাকা দিয়ে শুরু করেন দেশিপণ্যের উদ্যোগ”

তথ্য ফাঁসের শঙ্কায় ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাইয়ের সুযোগ বন্ধ
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের মুনাফায় বড় লাফ: তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪৪ শতাংশ

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন
নির্বাচিত

দারাজ নিয়ে এলো নকিয়া ৩.২ স্মার্টফোন

খাস ফুডের বিরু‌দ্ধে মেয়াদহীন পন্য বি‌ক্রি অভিযোগ
ই-কমার্স

খাস ফুডের বিরু‌দ্ধে মেয়াদহীন পন্য বি‌ক্রি অভিযোগ

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা
ই-কমার্স

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix