Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 June 2020
১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন স্বচালিত গাড়ির প্রযুক্তি স্টার্টআপ জুক্সকে কিনছে। এ অধিগ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে গুনতে হচ্ছে ১২০ কোটি ডলারের বেশি অর্থ। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ।

প্রতিবেদন অনুযায়ী, জুক্সকে নিয়ন্ত্রণে নেয়ার মাধ্যমে স্বচালিত গাড়ির প্রযুক্তি উন্নয়নে অ্যামাজনের সক্ষমতা বাড়বে। দীর্ঘদিন ধরে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করছে। স্বচালিত গাড়ি প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। অবশ্য অ্যামাজনের জুক্সকে অধিগ্রহণের মূল্য ১২০ কোটি ডলারের বেশি বলা হলেও সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। শিগগিরই এ অধিগ্রহণ চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তখন প্রকৃত অধিগ্রহণ মূল্য সম্পর্কে জানা যাবে।

আরেক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এ হাতবদলে অর্থ ফেরত পাচ্ছেন জুক্সের বেশির ভাগ বিনিয়োগকারী। লাক্স ক্যাপিটাল, ডিএফজি ও অ্যাটলাসিয়ানের সহপ্রতিষ্ঠাতা মাইকেল ক্যানন-ব্রুকসও জুক্সের বিনিয়োগকারীদের একজন।

অ্যামাজনের জুক্স অধিগ্রহণ বিষয়ে গত মাসে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

২০১৮ সালে ৩২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছিল জুক্স। তবে অধিগ্রহণ চুক্তিমূল্য প্রতিষ্ঠানটির প্রকৃত বাজার মূল্যের তুলনায় অনেকটাই কম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

সাম্প্রতিক সময় স্বচালিত গাড়ি প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে অ্যামাজন। চলতি বছরের শুরুর দিকে স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান অরোরা ইনোভেশনের তহবিল সংগ্রহের উদ্যোগেও অংশ নিয়েছিল প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের ভাষ্যে, স্বচালিত গাড়ি প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠান ক্রয় অ্যামাজনের ব্যবসার সঙ্গে সংগতিপূর্ণ নয়। সাম্প্রতিক সময় এ ধরনের স্টার্টআপ নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি আগ্রহের পেছনে বড় ধরনের কোনো ব্যবসার পরিকল্পনা রয়েছে। এটা হতে পারে, স্বচালিত গাড়ির মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে সব খাতের প্রতিষ্ঠানকে নতুন করে ভাবতে হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যামাজন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিজ-এসি-টিভিতে দেশসেরা ব্র্যান্ডের গৌরব অর্জন করল ওয়ালটন
নির্বাচিত

ফ্রিজ-এসি-টিভিতে দেশসেরা ব্র্যান্ডের গৌরব অর্জন করল ওয়ালটন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার
নির্বাচিত

সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার

অপো রেনো৫-এর ডাবল এক্সপোজার ক্যামেরায় যা থাকছে
নির্বাচিত

অপো রেনো৫-এর ডাবল এক্সপোজার ক্যামেরায় যা থাকছে

ফাস্ট চার্জিংসহ ১০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক আনছে রিয়েলমি
নির্বাচিত

ফাস্ট চার্জিংসহ ১০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক আনছে রিয়েলমি

১৮০ সিসির নতুন পালসার আনছে বাজাজ
অটোমোবাইল

১৮০ সিসির নতুন পালসার আনছে বাজাজ

Load More

ট্রেন্ডিং টপিক

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2020

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন

Techzoom.TV |
TechzoomTV