Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তঃলেনদেন চালু: ‘ব্যবসা কমার আশঙ্কায়’ বিকাশের ‘নিরাপত্তা’ অজুহাত

আন্তঃলেনদেন চালু: ‘ব্যবসা কমার আশঙ্কায়’ বিকাশের ‘নিরাপত্তা’ অজুহাত? কেন্দ্রীয় ব্যাংক বলছে পাইলট প্রজেক্টে কোনো ঝুঁকি ছিল না, তিন মাস সময় চেয়েছে বিকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
Share on FacebookShare on Twitter

দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে বহুল প্রতীক্ষিত আন্তঃলেনদেন ব্যবস্থা শনিবার (১ নভেম্বর) থেকে চালু হয়েছে। কিন্তু এই সেবা চালুর ঠিক আগ মুহূর্তে ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে আকস্মিকভাবে বেকে বসেছে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ।

নিরাপত্তার কথা বলে প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরও তিন মাস সময় চেয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলছে, এটা বিকাশের একটা অজুহাত। ব্যবসা কমে যাওয়ার আশঙ্কায় তারা নিরাপত্তার ইস্যু দেখাচ্ছে। এই পদ্ধতি চালু হওয়ার পর বিকাশের একচেটিয়া ক্যাশআউট ব্যবসা কমে যাওয়ার সম্ভাবনা আছে।

সূত্রটি আরও দাবি করে, “পাইলট প্রজেক্টে পরীক্ষা নিরীক্ষার সময় আমরা কোনো সমস্যা পাইনি। আর বিভিন্ন কারণে কেন্দ্রীয় ব্যাংকেও তাদের বড় প্রভাব রয়েছে। সেটাকে তারা কাজে লাগাচ্ছে।… এখানে কেন্দ্রীয় ব্যাংকও তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে।”

কেন্দ্রীয় ব্যাংক ও বিকাশের পরস্পরবিরোধী অবস্থান

জানা গেছে, ইন্টারঅপারেবল লেনদেন চালুর জন্য কারিগরি ও চার্জ নির্ধারণী সব বৈঠকেই বিকাশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সব প্রতিষ্ঠানের মতামত নিয়েই গত ১৩ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক এই সেবা চালুর জন্য ১ নভেম্বর তারিখ ঘোষণা করে। কিন্তু গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিকাশ ই-মেইলে কেন্দ্রীয় ব্যাংককে জানায়, এই মুহূর্তে তারা প্রস্তুত নয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিকাশের সময় চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিকাশ আরও পর্যাপ্ত নিরাপত্তার কথা বলে তিন মাস সময় চেয়েছে। আমরা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।”

পাইলট প্রকল্পের সময় কোনো নিরাপত্তা ঝুঁকি দেখা গিয়েছিল কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “আমরা ওই সময় বিকাশের নিরাপত্তার কোনো ঝুঁকি দেখিনি। এখন তারা কেন অনিরাপদ মনে করছে সেটার ব্যাখ্যা আমরা তাদের থেকে জানতে চাইবো। তারা এটার ব্যাখ্যা দিতে হবে।” তিনি কেন্দ্রীয় ব্যাংকের সহানুভূতি দেখানোর অভিযোগটিও নাকচ করে দেন।

অন্যদিকে, বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম ‘ব্যবসা কমে যাওয়ার আশঙ্কা’কে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “এসব কথা সঠিক না। বিকাশ অনেক বড় প্রতিষ্ঠান। বিকাশের ব্যবসা কমবে না।”

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনি বলেন, বিকাশ এই সেবার সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে এবং ইতোমধ্যেই আংশিকভাবে লেনদেন চালু করেছে। তবে, তার মতে, আন্তঃলেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থায় সংযুক্ত অন্যান্য অংশীজনদের ওপরও নির্ভর করে।

তিনি আরও বলেন, “তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তরভিত্তিক (লেয়ারড) নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছি, যাতে লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং এই সংক্রান্ত কোনো বিরোধ (ডিসপিউট) দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়।”

নতুন সেবার চার্জ

কেন্দ্রীয় ব্যাংক আন্তঃলেনদেনে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সর্বোচ্চ চার্জ নির্ধারণ করে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এক এমএফএস থেকে আরেক এমএফএসে টাকা পাঠাতে স্থানান্তরিত অর্থের ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৮৫ শতাংশ, অর্থাৎ প্রতি হাজারে সাড়ে আট টাকা চার্জ নেওয়া যাবে। পিএসপি নিতে পারবে প্রতি হাজারে দুই টাকা এবং ব্যাংক পাবে দেড় টাকা।

Tags: অবৈধ লেনদেনে বিকাশজুয়ার টাকা লেনদেন বিকাশেবিকাশবিকাশ অ্যাপবিকাশ এজেন্টবিকাশ কুইজবিকাশ জালিয়াতি ২০২৫বিকাশ ফ্রড নিউজবিকাশ রিচার্জ সমস্যাবিকাশ হুন্ডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ
ই-কমার্স

অফুরান উল্লাসে আট বছরে দারাজ

তিন মাসের মধ্যে দেনা পরিশোধ শুরু করবো: ইভ্যালির সিইও
ই-কমার্স

তিন মাসের মধ্যে দেনা পরিশোধ শুরু করবো: ইভ্যালির সিইও

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েডের টাইপ সি চার্জার কি আইফোনে ব্যবহার করা যাবে

অ্যামাজনের রিটেইল ব্যবসায় ধাক্কা, আরও চারটি ‘ফ্রেশ’ রিটেইল দোকান বন্ধের ঘোষণা
ই-কমার্স

অফিসে কর্মীদের ওপর কড়া নজরদারি চালাচ্ছে অ্যামাজন

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
ই-কমার্স

ইভ্যালির পছন্দমতো অডিট ফার্ম নিয়োগ দিতে হাইকোর্টের অনুমতি

“আইটি খাতে উদ্যোক্তা সানিয়ার পথচলা”
ই-কমার্স

“আইটি খাতে উদ্যোক্তা সানিয়ার পথচলা”

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix