Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“আইটি খাতে উদ্যোক্তা সানিয়ার পথচলা”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
“আইটি খাতে উদ্যোক্তা সানিয়ার পথচলা”
Share on FacebookShare on Twitter

প্রতিটি উদ্যোগ নতুন কিছু সৃষ্টির উদ্দেশ্যে গড়ে ওঠে, সৃজনশীলতার একটি রূপ হয়ে ধরা দেয়। গ্রাফিক্স ডিজাইনিং এখন তেমনই একটি জনপ্রিয় খাত যেটির মাধ্যমে উদ্যোগ নিয়ে ভালো সাড়া পাচ্ছেন উদ্যোক্তারা। আজ আমরা জানবো ২৪বছর বয়সী এক তরুণীর উদ্যোক্তা জীবন নিয়ে। টাঙ্গাইলের মেয়ে সানিয়া আফরিন বর্তমানে রাজধানীর উত্তরায় বসবাসরত। তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করেছেন এবং “নৈপূন্য আইটি” নামে একটি উদ্যোগ পরিচালনা করছেন বিগত দশ মাস ধরে। চলুন জানা যাক তার আইটি সেক্টরে কাজ করার গল্প।

টেকজুমঃ ব্যক্তি এবং উদ্যোক্তা দুই দিক থেকে সানিয়া আফরিন কেমন?

সানিয়া আফরিনঃ ব্যক্তি সানিয়া এবং উদ্যোক্তা সানিয়া এই দুটো জায়গা আসলে দুই রকম।
ব্যক্তি জীবনে আমি অনেকটাই রাগী,কাউকে ছাড় দেওয়ার মন মানসিকতা নেই।কিন্তু উদ্যোক্তা জীবনে আমি সম্পূর্ণ তার উল্টো। মাথা সব সময় ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করি।ক্লায়েন্ট দের সাথে সব সময় নিজের দিক থেকে আন্তরিক থাকার চেষ্টা করি।উদ্যেক্তা হওয়ার পর থেকে রাগ একদম নিজের নিয়ন্ত্রণে রাখি।

টেকজুমঃ আইটি সেক্টর নিয়ে ই কমার্সে কাজ করতে চাইলেন কেন?

সানিয়া আফরিনঃ আসলে আমার ইচ্ছে ছিলো কোনো আইটি কোম্পানিতে চাকরি করবো।কিন্তু ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ(ডিএসবি) এবং উইমেন এন্ড ই-কমার্স ফোরাম(উই), এই দুটি প্ল্যাটফর্মে জয়েন হওয়ার পর আমার সম্পুর্ণ সিদ্ধান্ত বদলে যায়।আমি মূলত ডিএসবি’তে জয়েন হয়েছিলাম নিজেকে ডেভেলপ করার জন্য।
এক পর্যায়ে আমার মনে হলো আমি চাইলে ই-কমার্স ইন্ড্রাস্টি তে ভালো কিছু করতে পারবো আর যেহেতু আইটির প্রতি আমার আগ্রহ বেশি। যদি আমি লেগে থাকি এবং কিছু করতে চাই তবে ই- কমার্স ইন্ড্রাস্টি আমার জন্য একটা বিশাল সুযোগ। একটি বিশাল প্ল্যাটফর্ম যাকে কাজে লাগিয়ে যে কেউ চাইলে ভালো কিছু করতে পারবে।

টেকজুমঃ উদ্যোক্তা সানিয়ার অনুপ্রেরণা কে?

সানিয়া আফরিনঃ আমার উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে প্রথম অনুপ্রেরনা আমাদের শ্রদ্ধেয় মেন্টর এবং ই-ক্যাবের ফাউন্ডার প্রেসিডেন্ট রাজিব আহমেদ স্যার এবং ডিএসবি।তার কারন হচ্ছে স্যার এর কাছ থেকে সব সময় যে জিনিসটি বুঝতে পেরেছি মানুষ চাইলে সবই সম্ভব।শুধু সময় দিয়ে লেগে থাকতে হবে।স্যার প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন আর সত্যি সেই ফলটি এখন পাচ্ছি।

আমার মতে ডিএসবি একটি জ্ঞানের ভান্ডার।এখানে একটি পোস্ট মানে একটি করে তথ্য।ডিএসবি’তে জয়েন হয়ে আমার জীবনের সব কিছুই পরিবর্তন হয়ে গেছে।

টেকজুমঃ যারা আইটি সেক্টরে কাজ করতে চান বা কাজ শুরু করেছেন তাদের উদ্যেশ্য কি বলতে চান?

সানিয়া আফরিনঃ একটি কথাই বলবো আইটি বিষয়ে কাজ করতে চাইলে নিজেকে আগে দক্ষ করে তুলুন ক্লাইন্ট বা কাস্টমার এর চিন্তা না করে।দক্ষ হলে ক্লাইন্ট এর অভাব হবে না।কারণ আইটি বিষয়ক কাজ গুলো কখনো পুরনো হয় না বা হারিয়ে যাবে নাহ। দিন যত যাবে আইটির কাজ গুলো তত বেশি নতুনত্ব নিয়ে আসবে আর সেই সাথে আপনাকেও তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

টেকজুমঃ আপনি গ্রাফিক্স ডিজাইনার, দেশিপণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির সফলতায় আপনি কি কোনোভাবে উপকৃত হচ্ছেন, হলে কিভাবে এবং কেন?

সানিয়া আফরিনঃ অবশ্যই,আমার মতে দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির সফলতায় শুধু গ্রাফিক্স ডিজাইনারই নয় প্রত্যেকেই কম-বেশি লাভবান হচ্ছেন।আমার কথাই যদি বলি, আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করছি; দেশি পণ্য নিয়ে কাজ করে এরকম উদ্যোক্তার লোগো ডিজাইন, পেজ সেটআপ,পডকাস্ট, কনটেন্ট রাইটিং, ডোমেইন-হোস্টিং, ওয়েবসাইট আমি করে দেওয়ার সুযোগ পাচ্ছি।যারা দেশি পণ্যের উদ্যোক্তা তারা জানতে পারছে কিভাবে আইটির সেবাকে কাজে লাগাতে হবে।দিন যতো যাবে, দেশি পণ্য যতো বেশি এগিয়ে যাবে সেই সাথে এগিয়ে যাবে আইটি বিষয়ক কাজগুলোও। আর এর সুফলগুলো আমরা প্রত্যেকেই পাব।

টেকজুমঃ উদ্যোক্তাদের প্রতি কি বলতে চান?

সানিয়া আফরিনঃ শুধু এতোটুকুই বলবো কেউ যদি কোন কাজ মনেপ্রাণে চেষ্টা করে তবে সে একদিন না একদিন সফল হবেই। কোন কাজেই হতাশ হওয়া যাবে না আর কোন কাজের ফল খুব দ্রুত আশা করলে সেই কাজটা কখনোই ভালো ভাবে সম্পন্ন হয় না।

টেকজুমঃ চমৎকার। শুভকামনা রইলো নৈপুণ্য আইটি’র জন্য এবং ধন্যবাদ আপনাকে।

সানিয়া আফরিনঃ ধন্যবাদ টেকজুমকে।

Tags: আইটি খাতে উদ্যোক্তাই-কমার্সগ্রাফিক্স ডিজাইনারদেশিপণ্যের ই-কমার্সদেশিপণ্যের উদ্যোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সরকারের কাছে জমি বন্ধক রেখে লোন নিচ্ছে আলেশা মার্ট
ই-কমার্স

আলেশা মার্টের মালিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে
ই-কমার্স

২০২৩ সালের মধ্যে দেশের ই-কমার্স খাত ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

পণ্যের মূল্য সরাস‌রি নি‌তে পার‌বে না ই-কমার্স প্রতিষ্ঠান

সফল উদ্যোক্তা হতে যেখানে ‘না’ বলতে হবে
ই-কমার্স

সফল উদ্যোক্তা হতে যেখানে ‘না’ বলতে হবে

অনলাইনে দেদার মিলছে নকল-ভেজাল প্রসাধনী
ই-কমার্স

অনলাইনে দেদার মিলছে নকল-ভেজাল প্রসাধনী

এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা
প্রযুক্তি সংবাদ

এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা

Load More

ট্রেন্ডিং টপিক

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
প্রযুক্তি সংবাদ

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা
অটোমোবাইল

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের
অর্থ ও বাণিজ্য

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix