Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনুষ্ঠিত হলো উদ্ভাবন, নীতি ও সহযোগিতাকে কেন্দ্র করে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৮ নভেম্বর ২০২৫
অনুষ্ঠিত হলো উদ্ভাবন, নীতি ও সহযোগিতাকে কেন্দ্র করে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট
Share on FacebookShare on Twitter

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট। শনিবার ৮ নভেম্বর মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পি এল সির সঞ্চালনায় এ সামিট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে ব্যাংকিং, আর্থিক সেবা, ফিনটেক, প্রযুক্তি, বিনিয়োগ, নিয়ন্ত্রক সংস্থা, স্টার্টআপ উদ্যোক্তা এবং গবেষক, নীতি–নির্ধারক ও একাডেমিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সামিটের এ বছরের প্রতিপাদ্য ছিল “ফিউচার অব ফিনটেকঃ ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ। দিনব্যাপী আলোচনায় উঠে আসে—ডিজিটাল আর্থিক খাতকে আরও আধুনিক, নিরাপদ ও উদ্ভাবনমুখী করতে নীতি, প্রযুক্তি ও সহযোগিতার প্রাসঙ্গিকতাসহ দেশের ফিনটেক খাতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার রুপরেখা প্রণয়ন সম্পর্কিত আলোচনা।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এমসি আইপিএস (সিএস), সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি বলেন, “একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ফিনটেক খাত গড়ে তুলতে আমাদের উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহ প্রদান করতে হবে। নীতিগত প্রস্তুতি এবং আর্থিক খাতে আস্থা সুদৃঢ় করতে হবে। আমি বিশ্বাস করি—সমন্বিত প্রচেষ্টা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকলে বাংলাদেশ আত্মবিশ্বাসের সাথে আরও এগোতে পারবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে নিজের অবস্থানকে আরও দৃঢ় করবে।

আয়োজনটির স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, বলেন,“বাংলাদেশের ফিনটেক খাতে আমাদের অগ্রগতি দ্রুত বাড়ছে। এখন দরকার সমন্বয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং যৌথভাবে এগিয়ে যাওয়ার মানসিকতা। এসব মিলেই খাতটি ভবিষ্যতের বড় সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে।”

তিনটি কি নোট সেশন, তিনটি প্যানেল ডিসকাশন, দুটি ইনসাইট সেশন এবং একটি কেইস স্টাডির সমন্বয়ে এই বছরের সামিট অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় প্রাধান্য পায় ফিনটেক নীতি, প্রযুক্তির নতুন সম্ভাবনা, বাজারচাহিদা, নিরাপত্তা, প্রতিষ্ঠানের সক্ষমতা ও আর্থিক অন্তর্ভুক্তির মতো বিষয়সমূহ।

সামিটের কিনোট সেশনগুলোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওসমান এরশাদ ফায়েজ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার, ইস্টার্ন ব্যাংক পি এল সি; শেখ আমিনুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড; সপনেন্দু মুহান্তি, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক; অ্যাডভাইজর, মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর, গভর্নমেন্ট অব সিঙ্গাপুর।

মি. ফায়েজ তার সেশনে বাংলাদেশের ফিনটেকের ইকোসিস্টেম তুলে ধরেন যেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যেই ফিনটেক ইনক্লুশন অর্জনের জন্য উপযুক্ত তবে অর্থবহ প্রবৃদ্ধি অর্জনের জন্য শুধু ডিজিটালাইজেশনে থেমে না থেকে ক্রেডিট, সেভিংস, ইনস্যুরেন্স ও ওয়েলথ টুলস এর মাধ্যমে ফান্ডিং তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। দেশে ফিনটেক স্টার্টআপগুলোর জন্য ফান্ডিং এখনো একটি বড় চ্যালেঞ্জ; তবে সিঙ্গাপুরের অ্যাপিক্স প্ল্যাটফর্ম–এর মতো কাঠামোবদ্ধ সহযোগিতার মডেল টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মাইক্রো সেভিংস, স্টার্টার ক্রেডিট এবং গ্যামিফায়েড ফাইন্যান্স–এর মতো উদ্ভাবন তরুণ প্রজন্মকে যুক্ত করতে পারে এবং প্রজন্মগত ব্যবধান কমাতে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, সেন্ট্রাল অ্যাডমিসিভ সিস্টেম এবং আইডেন্টিটি-শিল্ডেড পেমেন্ট আইডেন্টিফায়ার সিস্টেমগুলো ক্রস-ব্যাংক কানেক্টিভিটি সহজ করে এবং ট্রানজ্যাকশন ফ্রিকশন কমাতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন, এআই-ড্রিভেন ক্রেডিট স্কোরিং, ইউনিফাইড কেওয়ায়সি পোর্টাল এবং শক্তিশালী সাইবার গভর্নেন্স–এর মাধ্যমে ডিজিটাল ফাইন্যান্স খাত এসএমই লেন্ডিং বাড়াতে, মিডেলম্যান কমাতে এবং বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন-ডলার ইকোনমি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞ আলোচকরা ডিজিটাল ফাইন্যান্সের বৈশ্বিক ধারা, বাংলাদেশের ফিনটেক উদ্যোগের সম্ভাবনা এবং তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতার নিরিখে দেশের ভবিষ্যৎ ফিনটেক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় গতিবিধি ও রুপরেখা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও সামিটের অন্যান্য সেশনে ডিজিটাল ব্যাংকিং মডেল, এআই নির্ভর আর্থিক প্রযুক্তি, ছোট ও মাঝারি ব্যবসার জন্য সংযুক্ত ফিনটেক সমাধান, অ্যালগরিদম ভিত্তিক ফাইন্যান্স এবং নীতি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

এসব আলোচনায় উপস্থিত ছিলেন সাইদ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড বাংলাদেশ; সাইদ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পি এল সি; মাশরুর আরেফিন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, সিটি ব্যাংক পি এল সি; চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ; আলী রেজা ইফতেখার, ম্যানেজিং ডিরেক্টর, ইস্টার্ন ব্যাংক পি এল সি; ফারজানা চৌধুরী, চার্টার্ড ইনস্যুরার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পি এল সি; গিতাঙ্ক দত্ত, ডিরেক্টর– ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ইনফিনিজেন্ট কনসাল্টিং, ব্যাংকার অ্যান্ড পেমেন্ট প্রফেশনাল; সাইদ সাজ্জাদ হায়দার চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার, প্রাইম ব্যাংক পি এল সি; মোহাম্মদ আলী, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, পুবালি ব্যাংক পি এল সি; মোহাম্মদ মামদুদুর রাশেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সি; এবং অন্যান্য।

মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পি এল সির সঞ্চালনায় অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ইনোভেশন পার্টনার – বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ, অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার – টার্কিশ এয়ারলাইন্স, এবং পিআর পার্টনার – ব্যাকপেইজ পি আর।

Tags: ডিজিটাল ফাইন্যান্সফিনটেক সামিট

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬ টাকায় স্মার্টফোন জেতার সুযোগ!
ছাড় ও অফার

১৬ টাকায় স্মার্টফোন

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ
ই-কমার্স

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ

উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের যাতায়ত নিরাপদ করতে প্রাইম ব্যাংক ও বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডে’র মধ্যে চুক্তি
অর্থ ও বাণিজ্য

উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের যাতায়ত নিরাপদ করতে প্রাইম ব্যাংক ও বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডে’র মধ্যে চুক্তি

নগদের ওপর এখন কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই
অর্থ ও বাণিজ্য

নগদের ওপর এখন কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেই

দারাজে ১ মিনিটেই ১,৫০০ ইউনিট বিক্রি হল রিয়েলমি সিক্স
ই-কমার্স

দারাজে ১ মিনিটেই ১,৫০০ ইউনিট বিক্রি হল রিয়েলমি সিক্স

৫জি স্মার্ট ডিভাইস জনপ্রিয়করণে এক সাথে কাজ করবে ইভ্যালি এবং রিয়েলমি
ই-কমার্স

৫জি স্মার্ট ডিভাইস জনপ্রিয়করণে এক সাথে কাজ করবে ইভ্যালি এবং রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix