Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 9 March 2026
বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) রাজস্ব খাতে ২৯ জন কর্মকর্তার বিতর্কিত নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করে উল্টো পদোন্নতির প্রক্রিয়ায় রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৯ মার্চ, সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্ট বিবাদীদের বিরুদ্ধে রুল নিশি জারি করেন।

রুলে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, প্রশাসন বিভাগের মহাপরিচালক এবং অডিট উইংয়ের যুগ্ম সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে জানতে চাওয়া হয়েছে, মন্ত্রণালয়ের বারবার নির্দেশ থাকা সত্ত্বেও কেন ওই ২৯ জনের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। একই সঙ্গে, অডিট আপত্তি ও গুরুতর আর্থিক অনিয়মের (এসএফআই) প্রমাণ থাকা সত্ত্বেও ওই কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গত ৩ নভেম্বর যে ডিডিপি মিটিং ডাকা হয়েছিল, তার কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না—তা নিয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত।

এর আগে ৮ মার্চ, রবিবার বিটিআরসির ছয়জন উপ-পরিচালক এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।

মামলার নথিপত্র ও অভিযোগ থেকে জানা যায়, বিটিআরসির নিজস্ব নিয়োগ বিধিমালা অমান্য করে ২০০৬-০৭ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত সময়ে ওই ২৯ জনকে রাজস্ব খাতে আত্মীকরণ করা হয়েছিল। বিভিন্ন সময়ে অডিট রিপোর্টে এই নিয়োগে গুরুতর আর্থিক অনিয়ম ও বয়সের পার্থক্যের তথ্য উঠে এলেও রহস্যজনক কারণে বিটিআরসি কর্তৃপক্ষ বরাবরই নীরব থেকেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের টাস্কফোর্সের শ্বেতপত্রেও এই নিয়োগগুলোকে সরাসরি ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আদালতের নির্দেশের পর বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জানান, বিধিমালা লঙ্ঘন করে যাদের নিয়োগ প্রক্রিয়াকে অডিট অধিদপ্তর অবৈধ বলে চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দেওয়ার চেষ্টা প্রশাসনিক বিশৃঙ্খলার পরিচয় দেয়। তিনি উল্লেখ করেন, ৩ নভেম্বরের ডিডিপি মিটিংয়ের মাধ্যমে কর্মকর্তাদের বিতর্কিত পদোন্নতির যে অপপ্রয়াস চালানো হয়েছিল, আদালত আজ মূলত সেই নিষ্ক্রিয়তা ও অবৈধ কর্মকাণ্ডকেই চ্যালেঞ্জ করেছেন। সংস্থার অন্দরে যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার এই প্রবণতা দীর্ঘদিনের প্রশাসনিক অস্বচ্ছতাকে সামনে নিয়ে এসেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ২০১৬-১৭ এবং ২০১৯-২০ অর্থ বছরে সরকারের অডিটে অনিয়ম ধরা পড়লে ২০২০ সালের ১৩ ডিসেম্বর অডিট আপত্তির বিষয় বিশদ ভাবে জানানো হয়। নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানের কাছে ব্যাখা চাওয়া হলেও সেটা নিয়ে টালবাহানা করে ব্যাখ্যা প্রদান থেকে বিরত হলে পরে সর্বশেষ ১৬ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বিটিআরসি-কে ব্যবস্থা গ্রহণে চিঠি দেয়। অন্তবর্তী সরকারের সময় গঠিত টাস্কফোর্স এর শ্বেতপত্রেও ২৯ জনের নিয়োগ অনিয়ম বিষয়ে বিশদ বর্ণনা করা হয়। এরপর মন্ত্রণালয় থেকে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর বিটিআরসি-কে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়। অজানা কারণে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তাদের নতুন করে পদন্নোতি দিতে ডিপিসি গঠন করে। ডিপিসি’র আপত্তি সত্ত্বেও ঘন ঘন মিটিংয়ের তারিক পরিবর্তন করে তাদেরকে পদন্নোতি দেয়ার প্রক্রিয়া চালু রাখে। এমন পরিস্থিতিতে ছয় উপ-পরিচালক রিট করলে আজ শুনানি শেষ মাননীয় আদালত এই রুল জারি করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসিবিটিআরসি (BTRC)

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত কি ইতিবাচক হবে
টেলিকম

টুজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত কি ইতিবাচক হবে

গ্যালাক্সি নোট ১০ প্লাসকে শীর্ষে রাখল ডিএক্সওমার্ক
নির্বাচিত

গ্যালাক্সি নোট ১০ প্লাসকে শীর্ষে রাখল ডিএক্সওমার্ক

নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ চালু, মিলবে সব আপডেট
নির্বাচিত

নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ চালু, মিলবে সব আপডেট

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন
ই-কমার্স

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা...

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 March 2026

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

Techzoom.TV |
TechzoomTV