Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮১৬ কোটি টাকা আত্মসাৎ: ফারইস্টের সাবেক চেয়ারম্যানের নজরুলের ম্যানেজার আটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৮১৬ কোটি টাকা আত্মসাৎ: ফারইস্টের সাবেক চেয়ারম্যানের  নজরুলের ম্যানেজার আটক
Share on FacebookShare on Twitter

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৮১৬ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ম্যানেজার এ.কে.এম মনিরুল ইসলামকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানী থেকে তাকে আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মনিরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক পরিচালকও ছিলেন।

ফারইস্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এম এ খালেক, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্যাহসহ ১৪ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় আসামি এম এ খালেক ও নজরুল ইসলাম বোর্ডে দায়িত্বে থাকাকালীন বিভিন্ন উপায়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়োগকৃত বহিঃনিরীক্ষক হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং এবং সিরাজ খান বসাক অ্যান্ড কোং এর অডিট রিপোর্টে উঠে আসে।

রিপোর্ট অনুযায়ী, আসামিরা বিভিন্ন সময় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কোম্পানি থেকে ৮১৬ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ব্যাংকে রক্ষিত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪১ কোটি ৭৫ লাখ টাকার এমটিডিআর লিয়েন রেখে মনিরুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের ব্যাংক ঋণের বিপরীতে পরিচালনা পর্ষদের ১৬৯তম ও ১৭১তম সভার ভুয়া কার্যবিবরণীর (এক্সট্রাক্ট) মাধ্যমে ৪০ কোটি ২১ লাখ টাকা আত্মসাৎ করা হয়। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় ডিবি পুলিশ তাকে আটক করে।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্যানুসারে, প্রায় ২২৫ কোটি টাকার মানিলন্ডারিং ঘটনায় মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলামের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

লঞ্চের পরেই সুপারহিট স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ
প্রযুক্তি বাজার

লঞ্চের পরেই সুপারহিট স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ

ভিভোবুক এস১৪ এবং এস১৫ ল্যাপটপ আনলো আসুস
প্রযুক্তি বাজার

ভিভোবুক এস১৪ এবং এস১৫ ল্যাপটপ আনলো আসুস

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার
অটোমোবাইল

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

অত্যাধুনিক এআই ফিচার ও সুবিধা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৫ সিরিজ
নির্বাচিত

অত্যাধুনিক এআই ফিচার ও সুবিধা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৫ সিরিজ

১ ঘন্টায় সারাদেশে গ্রোসারি ডেলিভারি দেবে ইভ্যালি
ই-কমার্স

১ ঘন্টায় সারাদেশে গ্রোসারি ডেলিভারি দেবে ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
প্রযুক্তি সংবাদ

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মহাকাশ ও ড্রোন প্রযুক্তি বিলাসিতা নয়, জাতীয় উন্নয়নের অপরিহার্য অবকাঠামো: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

মহাকাশ ও ড্রোন প্রযুক্তি বিলাসিতা নয়, জাতীয় উন্নয়নের অপরিহার্য অবকাঠামো: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন
অর্থ ও বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

তীব্র সমালোচনার মুখে ডিজাইনে পরিবর্তন আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ
নির্বাচিত

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ

তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে...

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা

কার্ড থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা আনতে নতুন নির্দেশনা 

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix