Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 March 2026
পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
Share on FacebookShare on Twitter

পারস্য উপসাগরীয় দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে আমাজনের ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো বস্তু আঘাত হানার পর এই আগুনের সূত্রপাত হয় বলে সোমবার জানিয়েছে প্রতিষ্ঠানটি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটলেও আমাজন সরাসরি কাউকে দায়ী করেনি।

আমাজনের ক্লাউড ইউনিটের এই ডেটা সেন্টারগুলো বর্তমানে তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও সংযোগ সমস্যায় ভুগছে। গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুটি ফিজিক্যাল ক্লাস্টার পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে চলমান ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা স্পষ্ট করে জানায়নি আমাজন।

প্রযুক্তি বিশ্লেষক শানাকা আনসলেম পেরেরা এক্স-এ জানান, আমাজন ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষকে ‘বস্তু’ হিসেবে অভিহিত করছে। কারণ যুদ্ধের সময় কোনো বড় ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ডেটা সেন্টারে হামলার মতো পরিস্থিতির বর্ণনায় উপযুক্ত শব্দের অভাব রয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ লুকাস ওলেইনিক এই মতের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘ডেটা সেন্টারে বস্তুর আঘাত—এটি বিশেষ সামরিক অভিযানের পর কোনো ক্ষেপণাস্ত্র হামলার সবচেয়ে নমনীয় বর্ণনা।’ তিনি আরও বলেন, ‘ইতিহাসে এই প্রথম ব্যালিস্টিক কারণে কোনো অ্যাভেইলেবিলিটি জোন অকেজো হয়ে পড়ল।’

ওলেইনিক জানান, শনিবার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতে আমাজনের ডেটা সেন্টারটি পুরোপুরি অফলাইনে চলে যায়। আমাজনের ক্লাউড সহযোগী প্রতিষ্ঠান আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ব্যবহারকারীদের অগ্নিকাণ্ডের কথা জানালেও ঠিক কী ধরনের বস্তু সেখানে আঘাত হেনেছে তা স্পষ্ট করেনি।

তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ এবং সোডিমারের প্রতিষ্ঠাতা লেভেন্ট এরসলান জানান, আমাজনের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা এটাই প্রমাণ করে যে যুদ্ধ এখন সামরিক ক্ষেত্রের বাইরে ডিজিটাল অবকাঠামোতেও ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, ‘বর্তমান সময়ে ডেটা সেন্টার, ক্লাউড সিস্টেম এবং ডিজিটাল নেটওয়ার্কগুলো জ্বালানি কেন্দ্র বা সামরিক ঘাঁটির মতোই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।’

এরসলান আরও বলেন, ‘এই ধরনের পদক্ষেপকে মার্কিন প্রযুক্তিগত অবকাঠামোর বিরুদ্ধে একটি অপ্রতিসম সাইবার শক্তির বার্তা হিসেবে দেখা হবে।’ ডিজিটাল যুগে ডেটা এবং অবকাঠামোর নিয়ন্ত্রণ যুদ্ধের অন্যতম অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ ফ্রন্ট বলেও মন্তব্য করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ
ই-কমার্স

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ

‘আমার সরকার’ ঝাঁকালেই জরুরি সেবা
নির্বাচিত

‘আমার সরকার’ ঝাঁকালেই জরুরি সেবা

পাশ দিয়ে করোনা সংক্রমিত ব্যক্তি গেলেই জানিয়ে দেবে অ্যাপ!
নির্বাচিত

পাশ দিয়ে করোনা সংক্রমিত ব্যক্তি গেলেই জানিয়ে দেবে অ্যাপ!

দারাজে নতুন রেকর্ড করলো রিয়েলমি জিটি মাস্টার এডিশন
নির্বাচিত

দারাজে নতুন রেকর্ড করলো রিয়েলমি জিটি মাস্টার এডিশন

‘ই-বর্জ্যর বিশাল ক্ষতির থেকে দেশকে বাঁচাতে ভূমিকা রাখছে সোয়াপ’
নির্বাচিত

‘ই-বর্জ্যর বিশাল ক্ষতির থেকে দেশকে বাঁচাতে ভূমিকা রাখছে সোয়াপ’

হুয়াওয়ে ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি ট্রাম্পের
নির্বাচিত

হুয়াওয়ে ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 March 2026

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

Techzoom.TV |
TechzoomTV