Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউনিয়ন ব্যাংকের লোকসান ২৬ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 November 2025
ইউনিয়ন ব্যাংকের লোকসান ২৬ হাজার কোটি টাকা
Share on FacebookShare on Twitter

ব্যাংক খাতে গত বছর রেকর্ড লোকসান করেছে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ইউনিয়ন ব্যাংক। গত বছর শেষে ব্যাংকটি প্রায় ২৬ হাজার কোটি টাকা লোকসান করেছে। তাতে বছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৪৯ টাকা। ১৩ নভেম্বর ব্যাংক কর্তৃপক্ষ গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে। তাতেই বিপুল লোকসানের এই তথ্য বেরিয়ে এসেছে।

ইউনিয়ন ব্যাংকসহ শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক বর্তমানে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এই প্রক্রিয়ায় থাকা অপর চারটি ব্যাংক হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটি ব্যাংকই ছিল আর্থিক খাতের সমালোচিত প্রতিষ্ঠান এস আলম গ্রুপের অধীন। গত বছরের আগস্টে সরকার বদলের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ব্যাংকগুলোর গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে দীর্ঘ সময় লেগে যায়। সর্বশেষ ১৩ নভেম্বর ইউনিয়ন ব্যাংক তাদের গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর ঋণ বা বিনিয়োগের বিপরীতে ব্যাংকটি সুদ আয় করেছে ৫২৯ কোটি টাকা। তার বিপরীতে আমানতের সুদ বাবদ পরিশোধ করেছে ২ হাজার ১১৮ কোটি টাকা। তাতে বছর শেষে ব্যাংকটির ঋণের সুদ আয়ের চেয়ে আমানতের সুদ বাবদ ব্যয় ১ হাজার ৫৯০ কোটি টাকা বেশি ছিল। ফলে ব্যাংক ব্যবসার মূল আয় সুদ থেকে ব্যাংকটি মুনাফার চেয়ে বড় অঙ্কের লোকসান করেছে। এ ছাড়া গত বছর ব্যাংকটির পরিচালন খরচ বাবদ খরচ ছিল ৩৯৬ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর অনাদায়ি ঋণের বিপরীতে ব্যাংকটিকে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং করতে হয় ২৩ হাজার ২০৬ কোটি টাকা। বিরাট অঙ্কের এই প্রভিশনিংয়ের কারণে বছর শেষে রেকর্ড ২৬ হাজার কোটি টাকা লোকসান করে ব্যাংকটি। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ব্যাংকটির লোকসানের পরিমাণ ছিল ২৮৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির লোকসান উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পরই মূলত ব্যাংকটির প্রকৃত তথ্য বেরিয়ে এসেছে। এর আগে ফুলিয়ে–ফাঁপিয়ে ব্যাংকটির আর্থিক তথ্য প্রকাশ করা হতো, যা প্রকৃত তথ্য ছিল না। পটপরিবর্তনের পর খেলাপি ঋণ চিহ্নিত করার ক্ষেত্রেও কঠোর হয় বাংলাদেশ ব্যাংক। তাতে ব্যাংকটির বড় অঙ্কের ঋণ খেলাপি হয়ে পড়ে। যার বড় অংশই নামে–বেনামে এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে বের করে নিয়েছে। ফলে পটপরিবর্তনের পর এসব ঋণ আর ফেরত আসছে না। এ কারণে বিপুল অঙ্কের খেলাপি ঋণের বিপরীতে ২৩ হাজার কোটি টাকার বেশি নিরাপত্তা সঞ্চিতি হিসেবে রাখতে হয়েছে ব্যাংকটিকে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর শেষে ব্যাংকটিতে গ্রাহকদের আমানতের পরিমাণ ছিল ২৩ হাজার ৬৪ কোটি টাকা। আমানতের চেয়েও ব্যাংকটির লোকসান কয়েক হাজার কোটি টাকা বেশি। ফলে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না ব্যাংকটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউনিয়ন ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ
ই-কমার্স

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ

কমদামের ৬ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনগুলি হবে আপনার প্রথম পছন্দ
নির্বাচিত

কমদামের ৬ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনগুলি হবে আপনার প্রথম পছন্দ

প্রযুক্তি বাজার

ফ্যাশনেবল হুয়াওয়ে ওয়াই সিক্স প্রো ২০১৯

কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা
ই-কমার্স

কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট
ই-কমার্স

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে হটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
অর্থ ও বাণিজ্য

যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে হটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 November 2025

ইউনিয়ন ব্যাংকের লোকসান ২৬ হাজার কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV