Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি: গ্রাহকদের ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 December 2025
দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি: গ্রাহকদের ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয়
Share on FacebookShare on Twitter

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ রেকর্ড সাফল্যের সাথে তাদের ‘১১.১১ বছরের সবচেয়ে বড় সেল’ ক্যাম্পেইন সম্পন্ন করেছে। ২০২৫ সালের অন্য যেকোনো ক্যাম্পেইনের তুলনায় এবারের ১১.১১-তে ১০ গুণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের ই-কমার্স খাতে একটি অনন্য দৃষ্টান্ত। এবছর লাখো গ্রাহকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন, যেখানে আকর্ষণীয় সব ডিল এবং এক্সক্লুসিভ ভাউচারের মাধ্যমে গ্রাহকরা সব ক্যাটাগরি মিলিয়ে ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয় করেছেন। এই সাফল্যের মূল চালিকাশক্তি ছিল অথেনটিক পণ্যের নিশ্চয়তা প্রদানকারী চ্যানেল ‘দারাজমল’। সাধারণ বিক্রেতাদের তুলনায় দারাজমলের ব্র্যান্ডগুলোতে ১০ গুণ বেশি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা ব্র্যান্ডেড ও আসল পণ্যের প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন।

পুরো ক্যাম্পেইন জুড়ে গ্রাহকদের কেনাকাটার তালিকায় শীর্ষে ছিল হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল ও মোবাইল এক্সেসরিজ, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্য, বাথ অ্যান্ড বডি, স্কিনকেয়ার, ঘড়ি, জুতা, এবং নারী ও পুরুষের ফ্যাশন সামগ্রী। সর্বাধিক বিক্রিত পণ্যের মধ্যে হায়ার ওয়াশিং মেশিন ও গিজার, অ্যাডিডাস স্নিকার্স, ফাস্ট্র্যাক ঘড়ি, নিভিয়া ময়েশ্চারাইজিং ক্রিম, চিনিগুঁড়া চাল, এক্সিকিউটিভ অফিস চেয়ার, মিনিস্টার ওয়ান ওয়াশ, হিমালয়া নারিশিং স্কিন ক্রিম, লাক্স বডি ওয়াশ, স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার, সার্ফ এক্সেল লিকুইড, ইলেকট্রিক কেটলি এবং কমফোর্টার ছিল উল্লেখযোগ্য। নিত্যপ্রয়োজনীয় এবং লাইফস্টাইল- উভয় ধরনের পণ্যের ক্ষেত্রে গ্রাহকদের প্রবল আগ্রহ পরিলক্ষিত হয়েছে।

ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি এবং লাইফস্টাইল ক্যাটাগরিতে দারাজমলের ব্র্যান্ডগুলো অসামান্য সাফল্য অর্জন করেছে। হায়ার, রিয়েলমি, টিপি-লিংক, বাটা, কারেন, গুডম্যান, নিভিয়া, স্কিনও, বুনিয়াদি, লোটো, রিগ্যাল ফার্নিচার, মার্কস, ডেটল, হিমালয়া, প্যারাসুট এবং এসকেএফ কর্পোরেশনের মতো ব্র্যান্ডগুলো ছিল গ্রাহকদের পছন্দের শীর্ষে। দারাজমলের নির্ভরযোগ্যতা, পণ্যের গুণগত মান এবং সেরা অফারগুলোই গ্রাহকদের এই বিপুল অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছে।

এবারের ১১.১১ ক্যাম্পেইনে গ্রাহকদের আচরণের একটি উল্লেখযোগ্য পরিবর্তন ছিল ডিজিটাল পেমেন্টের ব্যাপক প্রসার। মোট বিক্রয়ের ৫০ শতাংশেরও বেশি পেমেন্ট সম্পন্ন হয়েছে ব্যাংক কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে, যা ক্যাশলেস লেনদেনের প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থার ইঙ্গিত দেয়। এছাড়া, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম মোট বিক্রয়ে ২০ শতাংশেরও বেশি অবদান রেখেছে, যা ই-কমার্স ইকোসিস্টেমে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের ভূমিকার গুরুত্ব প্রমাণ করে। পাশাপাশি, নতুন গ্রাহক তৈরির ক্ষেত্রেও এই ক্যাম্পেইন ছিল সফল; মোট বিক্রয়ের ২৫ শতাংশেরও বেশি এসেছে দারাজে নতুন কেনাকাটা করা গ্রাহকদের কাছ থেকে। দারাজের দেশব্যাপী বিস্তৃত লজিস্টিকস নেটওয়ার্কের সক্ষমতার প্রমাণ দিয়ে রংপুর থেকে কক্সবাজার পর্যন্ত ৬৯০ কিলোমিটার দূরত্বে সফলভাবে পণ্য পৌঁছে দেওয়া হয়েছে, যা ছিল এই ক্যাম্পেইনের দীর্ঘতম ডেলিভারি।

এই অভাবনীয় সাফল্য প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “ডিজিটাল কমার্সের সক্ষমতা, গ্রহণযোগ্যতা এবং প্রভাব আবারও প্রমাণ করেছে এবারের ১১.১১ ক্যাম্পেইন। আমাদের ওপর গ্রাহকদের আস্থা, দারাজমল পার্টনারদের সহযোগিতা এবং হাজারো সেলারের নিরলস প্রচেষ্টাই এই রেকর্ড প্রবৃদ্ধির মূল কারণ। দেশজুড়ে গ্রাহকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময়, নির্ভরযোগ্য এবং ফলপ্রসূ অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনবদ্য সাশ্রয়, ডিজিটাল পেমেন্টের দ্রুত বিকাশ, ব্র্যান্ডগুলোর ব্যাপক অংশগ্রহণ এবং দারাজমলের রেকর্ড সাফল্যের মধ্য দিয়ে ১১.১১ ক্যাম্পেইন ২০২৫ আবারও প্রমাণ করলো যে, দারাজ বাংলাদেশই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য অনলাইন শপিং গন্তব্য এবং ক্রেতা-বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর জন্য বছরের সবচেয়ে বড় উৎসব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ ১১.১১

এই বিভাগ থেকে আরও পড়ুন

তৈরি পোশাক শিল্প খাতে অনন্য মাত্রা যুক্ত করল “মার্চেন্ট বে”
ই-কমার্স

তৈরি পোশাক শিল্প খাতে অনন্য মাত্রা যুক্ত করল “মার্চেন্ট বে”

অ্যামেজফিট স্মার্ট ওয়াচ এর পরিবেশক সেলেক্সট্রা
ই-কমার্স

অ্যামেজফিট স্মার্ট ওয়াচ এর পরিবেশক সেলেক্সট্রা

ঈদের আনন্দ শেয়ার করুন আড়ং এর সাথে!
ই-কমার্স

ঈদের আনন্দ শেয়ার করুন আড়ং এর সাথে!

দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী
ই-কমার্স

দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী

পণ্য ডেলিভারি দিতে ড্রোন আনছে অ্যামাজন
ই-কমার্স

পণ্য ডেলিভারি দিতে ড্রোন আনছে অ্যামাজন

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে
অর্থ ও বাণিজ্য

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 December 2025

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে ১০ গুণ প্রবৃদ্ধি: গ্রাহকদের ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয়

Techzoom.TV |
TechzoomTV