Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে প্রায় ৩০০ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে প্রায় ৩০০ কোটি মানুষ
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে অনলাইনে কেনাকাটার প্রবণতা দ্রুত বাড়ছে। ই-কমার্স প্রতিষ্ঠানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রাক্কল অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে অনলাইন ক্রেতার সংখ্যা প্রায় ৩০০ কোটিতে পৌঁছেছে। অ্যামাজন বিক্রেতাদের জন্য তৈরি গবেষণা ও ডাটা বিশ্লেষণ টুল এএমজেডস্কাউটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত কয়েক বছর মানুষের কেনাকাটার ধরন পুরোপুরি বদলে দিয়েছে ইন্টারনেট। বর্তমানে প্রায় সব ধরনের পণ্যই অনলাইনে কেনা যায়। সফটওয়্যার থেকে শুরু করে পোশাক, যন্ত্রপাতি, এমনকি খাবারও এখন মাত্র কয়েকটি ক্লিকেই বাসায় হাজির হচ্ছে। এ সহজলভ্যতাই ই-কমার্সকে কয়েক ট্রিলিয়ন ডলারের শিল্পে পরিণত করেছে। ফলে আগামী কয়েক দশকে বাণিজ্য খাতে অনলাইন কেনাকাটাই প্রাধান্য পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ২০৪০ সালের মধ্যে মোট পণ্যের প্রায় ৯৫ শতাংশই ইন্টারনেটের মাধ্যমে কেনা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইনস্টাপেজ।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে বৈশ্বিক খুচরা বিক্রির প্রায় ২০ শতাংশই এসেছে অনলাইন কেনাকাটা থেকে। আগামী দিনে এ হিস্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইন রিসোর্স ও ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজের তথ্যানুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছেন ২৭১ কোটি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার বিচারে ৩৩ শতাংশ। ওই সময় প্লাটফর্মটি জানায়, ২০২৫ সালে অনলাইন ক্রেতার সংখ্যা ২৭৭ কোটি ছাড়িয়ে যেতে পারে।

ডিমান্ডসেইজের তথ্যানুযায়ী, অনলাইনে কেনাকাটার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে চীন। দেশটির ৯১ কোটি ৫১ লাখ মানুষ কেনাকাটার জন্য অনলাইন মাধ্যম বেছে নেন।

বিশ্লেষকদের মতে, ফিজিক্যাল স্টোরের তুলনায় দ্বিগুণের বেশি হারে বাড়ছে অনলাইন স্টোর। ফলে ই-কমার্স বিশ্বব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য আরো লাভজনক বিকল্প হয়ে উঠছে। ২০২৩-২৪ সালের মধ্যে প্রতিদিন প্রায় ২ হাজার ৬৮৫টি নতুন ই-কমার্স সাইট চালু হয়েছে। বিশ্বব্যাপী এসব ই-কমার্স সাইটের অর্ধেকই যুক্তরাষ্ট্রের। এ বাজারে দেশটিতে শীর্ষে আছে জনপ্রিয় ই-কমার্স পরিষেবা অ্যামাজন।

প্রতিবেদন আরো বলছে, বিশ্বব্যাপী ই-কমার্সে সবচেয়ে বেশি আয় করা পণ্য বিভাগগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইলেকট্রনিকস খাত। এরপর রয়েছে ফ্যাশন ও খাদ্যপণ্য।

শুধু ওয়েবসাইট বা শপিং অ্যাপ নয়, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারও দ্রুত বাড়ছে। এর অন্যতম কারণ অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সুপারিশের ওপর ভোক্তাদের আস্থা বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, ৬১ শতাংশ ভোক্তা ইনফ্লুয়েন্সারদের পণ্যসংক্রান্ত পরামর্শকে বিশ্বাস করেন। পাশাপাশি বিশ্বের ৪১ শতাংশ ভোক্তা প্রথমবার কোনো পণ্যের খোঁজ পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ব্যস্ত নাগরিক জীবনে কেনাকাটার ঝক্কি কমাতে মানুষ এখন অনেক বেশি অ্যাপ বা অনলাইন প্লাটফর্মনির্ভর। তবে জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ালেও ভার্চুয়াল কেনাকাটায় নিরাপত্তার বিষয়টি এখনো বড় একটি দুশ্চিন্তার কারণ। অনলাইন শপিং অভিজ্ঞতাকে নিরাপদ রাখতে প্রযুক্তিবিদরা কিছু পরামর্শ দেন, যেমন অপ্রয়োজনীয় তথ্য শেয়ার না করা এবং পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধাটি নিশ্চিত করা। এছাড়া কেনাকাটার আগে ওয়েবসাইট বা ফেসবুক পেজটির বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। পেজের রিভিউ, কাস্টমার ফিডব্যাক ও কতদিন ধরে তারা ব্যবসা করছে, তা দেখে কেনাকাটা করা বুদ্ধিমানের কাজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শপিং অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিগগির বাজারে আসছে রিয়েলমির নতুন ইয়ারবাড
প্রযুক্তি সংবাদ

শিগগির বাজারে আসছে রিয়েলমির নতুন ইয়ারবাড

অডিও-ভিডিও কল রেকর্ড করা যাবে ট্রুকলারে
কিভাবে করবেন

অডিও-ভিডিও কল রেকর্ড করা যাবে ট্রুকলারে

বাজার হারাচ্ছে কোয়ালকম
নির্বাচিত

বাজার হারাচ্ছে কোয়ালকম

পুরোনো এজ ব্রাউজার আনইনস্টল করবে মাইক্রোসফট
নির্বাচিত

পুরোনো এজ ব্রাউজার আনইনস্টল করবে মাইক্রোসফট

শিল্পকারখানার চালিকা শক্তি হবে ইন্টারনেট : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিল্পকারখানার চালিকা শক্তি হবে ইন্টারনেট : মোস্তাফা জব্বার

ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিসীমা ১০ কিলোমিটার
অটোমোবাইল

ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিসীমা ১০ কিলোমিটার

Load More

ট্রেন্ডিং টপিক

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

আজ ২২ জুলাই আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’...

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

ল্যাপটপের ব্যাটারি লাইফ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জানুয়ারি ২০২৬

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে প্রায় ৩০০ কোটি মানুষ

Techzoom.TV |
TechzoomTV