Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 March 2026
নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
Share on FacebookShare on Twitter

যশোরের যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক-এ অবস্থিত অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল ডটকম’-এর ৮ শতাধিক কর্মী বকেয়া বেতনের দাবিতে সোমবার (২ মার্চ) বিক্ষোভ করেন। কর্মীরা পার্কের ভেতরে ও অফিস কক্ষে বিক্ষোভ শুরু করলে পার্ক কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেন। উত্তেজনা বেড়ে গেলে কর্মীরা ফটক ভাঙচুর করেন। এ ঘটনায় দুই কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্মীরা জানান, চালডাল ডটকম ২০১৯ সালে পার্কটিতে যাত্রা শুরু করে। পার্কের ১২ ও ১৪ তলায় প্রতিষ্ঠানটির কল সেন্টার পরিচালিত হয়, যেখানে ৮ শতাধিক কর্মী কাজ করেন। তবে গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। অধিকাংশ কর্মী যশোর শহরে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করছেন, ফলে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কর্মীদের অভিযোগ, বেতন দাবি করলে তাদের হেনস্তা করা হয়। সোমবারও বেতন চাইতে গেলে কল সেন্টারের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এতে তারা তৎক্ষণাৎ বিক্ষোভ শুরু করেন।

এক কর্মী প্রমি বলেন, “এতদিন ধরে বেতন পাইনি, মানবেতর জীবনযাপন করায় বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে হয়েছে। আমরা শিক্ষার্থীও আছি, বেতন না পেলে চলবে না। বেতন চাইলে চাকরি ছাড়তে বলা হয়, তবুও বেতন দেওয়া হয় না।”

আরেক কর্মী আজমীর জানান, “৮ শতাধিক কর্মীর বেতন ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। বেতন চাইতে গেলে মারধরের ঘটনাও ঘটেছে। রোজার ঈদের আগে বেতন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনেকের চাকরি বাতিল করা হয়েছে।”

পার্কের ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজালাল বলেন, কর্মীদের বিক্ষোভের বিষয়টি পার্ক কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বেতন পরিশোধে চালডালের সঙ্গে কথা বলবেন।

চালডাল ডটকম যশোরের সহকারী পরিচালক অভিজিৎ সরকার বলেন, ব্যবসার অবস্থার কারণে বেতন বকেয়া রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমাধানের চেষ্টা করছি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চালডালচালডাল ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক পদক পেল দারাজ বাংলাদেশ
ই-কমার্স

আন্তর্জাতিক পদক পেল দারাজ বাংলাদেশ

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ইভ্যালির নতুন বোর্ডে কে কত সম্মানি পাচ্ছেন

গ্যাজেটপ্রেমীদের জন্য দারাজ নিয়ে এলো ‘ইলেকট্রনিকস উইক’ ক্যাম্পেইন
ই-কমার্স

গ্যাজেটপ্রেমীদের জন্য দারাজ নিয়ে এলো ‘ইলেকট্রনিকস উইক’ ক্যাম্পেইন

২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা
ই-কমার্স

কোন ব্যাংকে কত পাওনা জানে না ইভ্যালি

চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছে দারাজ
ই-কমার্স

ইলেভেন-ইলেভেনে ৬০০ কোটি টাকার বিক্রি চায় দারাজ

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন চকলেট
ই-কমার্স

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন চকলেট

Load More

ট্রেন্ডিং টপিক

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 March 2026

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

Techzoom.TV |
TechzoomTV