Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেধাবী ওমরের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 April 2026
মেধাবী ওমরের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’
Share on FacebookShare on Twitter

’রিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়েও অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের জোরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কুষ্টিয়ার মেধাবী ছাত্র ওমর। তবে মেধা থাকলেও ছিল না বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম আর্থিক সামর্থ্য। ওমরের এই জীবনসংগ্রাম ও উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)। প্রতিষ্ঠানটি ওমরের উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহনের দায়িত্ব গ্রহণ করেছে।

ওমর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সারাদেশে ৯০তম স্থান অর্জন করার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫১তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭৪৩তম স্থান পেয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। অভাবের তাড়নায় পড়াশোনার খরচ জোগাতে তাকে শ্রমিকের কাজও করতে হয়েছে।

ওমরের পারিবারিক পটভূমি অত্যন্ত সংঘাতময়। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তার বাবা কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তার মা অন্যের বাসাবাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে নিচ্ছেন। এমন প্রতিকূলতার মাঝেও ওমর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় ৪.৯২ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুষ্টিয়ার একটি কোচিং সেন্টারের শিক্ষকের সহায়তায় বিনা মূল্যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে তিনি এই ঈর্ষণীয় সাফল্য পান।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমর বলেন, “স্কুল, কলেজ ও কোচিংয়ের শিক্ষকদের সহযোগিতায় আজ পর্যন্ত আমার লেখাপড়া হয়েছে। আমার পরিবারের সামর্থ্য নাই যে আমাকে একটা বই বা খাতা কিনে দেবে। স্বপ্ন (Shwapno) আজ যেভাবে আমার পাশে দাঁড়ালো, তা আমার এবং আমার মায়ের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করে দিয়েছে। আমি এখন নিশ্চিন্তে পড়াশোনা করতে পারব।”

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ‘স্বপ্ন’ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। ওমরের পাশে দাঁড়ানো প্রসঙ্গে স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি বিশ্বাস করে—ছোট কিন্তু নিয়মিত সহায়তাই একজন মেধাবী মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে। সমাজের সুবিধাবঞ্চিত মেধাবীদের সঠিক মূল্যায়ন ও তাদের জীবনমান উন্নয়নে স্বপ্নের এই ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওমরের এই সাফল্য কেবল তার নিজের নয়, বরং বাংলাদেশের হাজারো সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর জন্য এক বড় অনুপ্রেরণা। আর স্বপ্নের এই উদ্যোগ সেই অনুপ্রেরণাকে বাস্তবে রূপ দেওয়ার একটি প্রচেষ্টা।0

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুপারশপ ‘স্বপ্ন’

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল-১ এর বিক্রয় মূল্য ১৭ লাখ ডলার!
নির্বাচিত

৪৬ বছর আগের কম্পিউটার সাড়ে চার কোটি টাকা!

ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার পদ্ধতি
নির্বাচিত

ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার পদ্ধতি

অ্যাপলের অ্যাপ স্টোর ফি নিয়ে আপত্তি ফেসবুকের
নির্বাচিত

অ্যাপ স্টোরে ১০ হাজার ডলার পর্যন্ত হতে পারে অ্যাপের দাম

এইচএসসি
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

এনইআইআর: শুধু রাজস্ব নয়, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমনে এক শক্তিশালী ইকো-সিস্টেম

ল্যাম্প আকৃতির বহনযোগ্য স্পিকার আনল সনি
নির্বাচিত

ল্যাম্প আকৃতির বহনযোগ্য স্পিকার আনল সনি

Load More

ট্রেন্ডিং টপিক

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2026

মেধাবী ওমরের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’

Techzoom.TV |
TechzoomTV