Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল উদ্যোক্তাদের অর্থায়ন করবে রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 July 2019
ডিজিটাল উদ্যোক্তাদের অর্থায়ন করবে রবি
Share on FacebookShare on Twitter

দেশের ডিজিটাল উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে রবি। আর-ভেঞ্চারস ২.০ নামক পদক্ষেপের আওতায় উদ্যোক্তাদের জন্য আয়েজিত এক প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেক বিজয়ী উদ্যোক্তা বা উদ্যোক্তা দলকে ৮৪ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে অপারেটরটি। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ব্যবসায়িক ধারণা জমা দেয়ার শেষ তারিখ আগামী ২১ জুলাই।

আজ ৭ জুলাই, রবিবার রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ ঘোষণা দেয় রবি। এ সময় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ টেকনোলজি অফিসার মেধাত আল-হুসেইনি এবং চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম উপস্থিত ছিলেন।

রবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খানের স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে আর-ভেঞ্চারস ২.০-এর কর্মপ্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর টিনা জাবিন। আর-ভেঞ্চারসের মাধ্যমে বেরিয়ে আসা প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের নিশ্চয়তা নিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানান তিনি।

এসময় রবির কর্মকর্তাদের মধ্য থেকে ডিজিটাল উদ্যোক্তা গড়ে তোলার জন্য আর-ভেঞ্চারসের প্রথম পর্বের আয়োজন সফল হয়েছে বলে জানান কোম্পানিটির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ। সেই সাফল্যের প্রেক্ষিতে রবি কেন দেশের সবার জন্য ডিজিটাল উদ্যোক্তা হওয়ার পথ খুলে দেয়ার পরিকল্পনা হাতে নিল সে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।

www.robiventures.com ওয়েবসাইটটি ভিজিট করে কোন ব্যক্তি বা দল এই প্রতিযোগিতার জন্য তাদের ব্যবসায়িক ধারণা জমা দিতে পারবেন। সাইটটিতে প্রতিযোগিতার শর্তাবলী ও কার্যপ্রক্রিয়া এবং ব্যবসায়িক ধারণা জমা দেয়ার বিস্তারিত তথ্য দেয়া আছে।

জমাকৃত ধারণাগুলোর মধ্য থেকে রবির উচ্চপদস্থ কর্মকর্তদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে ১৫০টি ধারণা। এই ধাপ থেকে ৫০টি ধারণা বাছাই করে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে। এরপর ওই প্রতিযোগীদের অভিজ্ঞ বিচারকদের সামনে তাদের ধারণা উপস্থাপন করতে হবে। এই পর্বটি টেলিভিশনে সম্প্রচার করা হবে।

এরপর আরো যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১৫ থেকে ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হবে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে এই গালা রাউন্ডটি। আর এই পর্ব থেকেই ঘোষণা করা হবে বিজয়ী প্রতিযোগীদের নাম।

প্রতিটি বিজয়ী ধারণার জন্য সর্বোচ্চ ৮৪ লাখ টাকা অর্থায়ন করবে রবি। নির্দিষ্ট সময় পরপর ধারণা বাস্তাবায়নে অগ্রগতি এবং এর কার্যকারিতার দিকটি যাচাই করে ধাপে ধাপে এ অর্থায়ন করা হবে। প্রতিটি স্টার্ট-আপকে প্রতিষ্ঠিত করতে চার থেকে ছয় মাসের নিবিড় প্রশিক্ষণের আওতায় থাকতে হবে। এই পর্যায়ে বিজয়ীদের ধারণা বাস্তবায়নের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে সে দিক-নির্দেশনা দেয়া এবং প্রয়োজনীয় অর্থায়ন করা হবে।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ডিজিটাল বাংলাদেশ নতুন নতুন ডিজিটাল ব্যবসায়িক সম্ভবানার দরজা খুলে দিচ্ছে। ঠিক এই মুহুর্তে নতুন অথবা ইতোমধ্যে কার্যক্রম পরিচালনা করা কোন ধারণায় অর্থায়নের সুযোগ তৈরি করল আর-ভেঞ্চারস ২.০। দেশের ডিজিটাল ক্ষেত্রে আমাদের অবস্থান এবং আর-ভেঞ্চারস প্রথম পর্বের সাফল্যের প্রেক্ষিতে আমাদের বিশ্বাস নতুন উদ্যোক্তাদের আমাদের তত্ত্বাবধানে রেখে তাদের স্বপ্ন বাস্তবায়নের সহযোগী হতে পারব।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আর-ভেঞ্চারসরবি আজিয়াটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের নিরাপত্তায় বড়সড় হানা: আইফোন হ্যাক করতে সক্ষম নতুন স্পাইওয়্যার ‘Pegasus 2.0’
নির্বাচিত

অ্যাপলের নিরাপত্তায় বড়সড় হানা: আইফোন হ্যাক করতে সক্ষম নতুন স্পাইওয়্যার ‘Pegasus 2.0’

চীনে উন্মোচিত হলো বিশ্বের দ্রুততম চার্জিং রিয়েলমি জিটি নিও ৩
নির্বাচিত

চীনে উন্মোচিত হলো বিশ্বের দ্রুততম চার্জিং রিয়েলমি জিটি নিও ৩

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

ডাইমেনসিটি ৯৫০০ এর সাথে নতুন ভিভো এক্স৩০০ প্রো
নির্বাচিত

ডাইমেনসিটি ৯৫০০ এর সাথে নতুন ভিভো এক্স৩০০ প্রো

বিশ্বের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ব্যবহারে জটিলতা
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের নতুন চমক, চলবে ইন্টারনেট ছাড়াই

সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন
অটোমোবাইল

সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 July 2019

ডিজিটাল উদ্যোক্তাদের অর্থায়ন করবে রবি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix