Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 July 2026
বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে অ্যামাজন। বিনিয়োগের তহবিল জোগাতে কোম্পানিটি ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। এ অর্থ বন্ড বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানায় ইকমার্স জায়ান্টটি। খবর রয়টার্স।

বর্তমানে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই অবকাঠামো তৈরির জন্য বিপুল অর্থ খরচ করছে। এ খরচের তহবিল জোগাতে টেক জায়ান্টরা ঋণবাজার ও শেয়ার বিক্রির দিকে ঝুঁকছে। চলতি বছর অ্যামাজন, অ্যালফাবেট, মাইক্রোসফট ও মেটার মতো জায়ান্ট কোম্পানিগুলো এআই খাতে ৭০ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অ্যামাজনের বন্ড বিক্রির উদ্যোগে বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া মিলেছে।

অ্যামাজনের চূড়ান্ত শর্তাবলি অনুযায়ী, বন্ডগুলো আটটি ভাগে বিক্রি করা হবে। এতে নির্দিষ্ট ও পরিবর্তনশীল উভয় ধরনের সুদহারের (ফিক্সড ও ফ্লোটিং রেট) নোট রয়েছে। এসব বন্ডের মেয়াদ ২০২৯-২০৬৬ সাল পর্যন্ত।

অ্যামাজনের একজন মুখপাত্র জানান, বন্ড বিক্রি থেকে পাওয়া অর্থ কোম্পানির সাধারণ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হবে।

এর মধ্যে রয়েছে ভবিষ্যৎ মূলধনী ব্যয় মেটানো ও আগের নেয়া ঋণের মেয়াদ শেষ হলে তা পরিশোধ করা।

মূলধন সংগ্রহের জন্য বন্ড বা শেয়ার ছাড়ার প্রবণতা সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর জন্য একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাধারণত আগে জায়ান্ট কোম্পানিগুলো নিজস্ব নগদ তহবিল ব্যবহার করে বিনিয়োগ করত। তবে সাম্প্রতিক সময় বন্ড বিক্রিতে বিনিয়োগকারীদের দারুণ আগ্রহ দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু অ্যামাজন নয়, অন্য কোম্পানিগুলোও একই পথে হাঁটছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট গত মাসে একটি বড় শেয়ার বিক্রির মাধ্যমে ৮ হাজার ৫০০ কোটি ডলার তোলার কথা ঘোষণা করে। মেটা চলতি বছরের শুরুতে ২ হাজার ৫০০ কোটি ডলারের ইনভেস্টমেন্ট-গ্রেড বন্ড বিক্রি করে। এর আগে গত অক্টোবরে কোম্পানিটি বন্ড বিক্রি করে ৩ হাজার কোটি ডলারের, যা ছিল মেটার ইতিহাসে সবচেয়ে বড় বন্ড বিক্রি।

অ্যামাজন জানায়, বন্ড বিক্রির যৌথ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে বার্কলেস, গোল্ডম্যান স্যাকস, জেপি মরগান ও মরগান স্ট্যানলি। এর আগে গত মার্চেও কোম্পানিটি বন্ড বিক্রির মাধ্যমে ৩ হাজার ৭০০ কোটি ডলার তোলার লক্ষ্য নির্ধারণ করেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৬ সালে দুনিয়া কাঁপাবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে দুনিয়া কাঁপাবে অ্যাপল

বাজেট অ্যাপ মিন্ট বন্ধ করছে ইনটুইট
প্রযুক্তি সংবাদ

বাজেট অ্যাপ মিন্ট বন্ধ করছে ইনটুইট

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম
নির্বাচিত

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়
প্রযুক্তি বাজার

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়

যুক্তরাজ্যে ঠাঁই পাচ্ছে চীনের হুয়াওয়ে
নির্বাচিত

হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ল

পাঠাও হিরোদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল পাঠাও ‘ঈদ বাজার’
অটোমোবাইল

পাঠাও হিরোদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল পাঠাও ‘ঈদ বাজার’

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 July 2026

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন

Techzoom.TV |
TechzoomTV