Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯.৯ অ্যানিভার্সারি সেলে দারাজে ৮০% পর্যন্ত ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 September 2026
৯.৯ অ্যানিভার্সারি সেলে দারাজে ৮০% পর্যন্ত ছাড়
Share on FacebookShare on Twitter

৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ
বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং ই-কমার্সের প্রসারে এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ শুরু করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আকর্ষণীয় সেভিংস, জনপ্রিয় ব্র্যান্ডের দারুণ সব অফার এবং কেনাকাটার চমৎকার অভিজ্ঞতা নিয়ে দেশজুড়ে গ্রাহকদের জন্য সাজানো হয়েছে এবারের আয়োজন।

এক দশকেরও বেশি সময়ের এই অগ্রগতিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পেইনজুড়ে থাকছে ১২% পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচার, সাশ্রয়ী মূল্যে মেগা ডিল, ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল এবং ৭৫% পর্যন্ত হট ডিল। এর পাশাপাশি প্ল্যাটফর্মজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধাও থাকছে। ফলে ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল পণ্য কেনাকাটা হবে আগের চেয়ে আরও বেশি সাশ্রয়ী ও সহজ।

বাংলাদেশে ১২ বছর পূর্ণ করার এই ক্ষণটি দারাজের জন্য কেবল কেনাকাটার চেয়েও বড় এক অর্জনের গল্প। শক্তিশালী মার্কেটপ্লেস ও নিজস্ব ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৬৪ জেলাতেই ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্ত করেছে দারাজ। বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল—দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই পছন্দের পণ্য অর্ডার ও ডেলিভারি পাওয়ার সুযোগ তৈরি করে কেনাকাটাকে মানুষের দৈনন্দিন জীবনের অনুষঙ্গে রূপ দিয়েছে প্রতিষ্ঠানটি।

৯.৯ অ্যানিভার্সারি সেলের বিশেষ আকর্ষণ হিসেবে নির্দিষ্ট সময়ে থাকছে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট সুবিধা নিয়ে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। যার প্রথম সেশনটি শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় (চলবে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত) এবং পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। এছাড়া নির্ধারিত দিনে থাকছে জনপ্রিয় সব ব্র্যান্ড ইভেন্ট; যার মধ্যে রয়েছে ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে। বিশেষ আয়োজন হিসেবে ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’ এবং ১০ ও ১৪ সেপ্টেম্বর চলবে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’।

দৈনন্দিন কেনাকাটা সবার সাধ্যের মধ্যে রাখতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধাকে আরও সমৃদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। দারাজ চয়েস থেকে কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো আকর্ষণীয় অফার, যা প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যে দেবে বাড়তি সঞ্চয়ের সুযোগ।

এবারের ৯.৯ অ্যানিভার্সারি সেলে পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো। ক্যাম্পেইনের এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার; গোল্ড পার্টনার হিসেবে প্যারাসুট ন্যাচারালে ও হিমালয়া। এছাড়া সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গোদরেজ, নিওকেয়ার এবং এসিআই, যা গুরুত্বপূর্ণ প্রতিটি ক্যাটাগরিতে নিশ্চিত করবে বিশ্বস্ত ব্র্যান্ডের উপস্থিতি।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায় পাওয়া যাবে বাড়তি সাশ্রয়ের সুযোগ। ক্যাম্পেইন চলাকালীন দারাজ মার্কেটপ্লেস ও চয়েস অর্ডারে বিকাশ পেমেন্টে পাবেন সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, আর নগদ পেমেন্টে মিলবে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ক্রেডিট ও নির্দিষ্ট প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ১২% ডিসকাউন্ট সুবিধা। এছাড়া ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে মিলবে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

১২ বছর পূর্তির এই মাইলফলক প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “বাংলাদেশে এক যুগ পূর্তির এই আনন্দঘন মুহূর্তে আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহক, সেলার, ব্র্যান্ড পার্টনার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের পথচলার মূল প্রেরণা। একসাথে আমরা কতটা পথ পাড়ি দিয়েছি, এই অ্যানিভার্সারি তারই এক সুন্দর প্রতিফলন। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল কমার্স খাতে নতুন সুযোগ তৈরি, ক্রেতাদের সাশ্রয়ী সমাধান ও উন্নত সেবা প্রদানে আমরা বরাবরের মতোই প্রতিশ্রুতিবদ্ধ।”

দারাজ বাংলাদেশ দেশের সকল প্রান্তের ক্রেতাদের দারাজ অ্যাপ এবং ক্যাম্পেইন পেজ ভিজিট করে আকর্ষণীয় ডিল ও রিওয়ার্ড উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছে। দারুণ সব অফার ও কেনাকাটার বাড়তি আনন্দ নিয়ে এই ক্যাম্পেইনটি হতে যাচ্ছে বছরের অন্যতম সেরা শপিং অভিজ্ঞতা। এছাড়া ক্যাম্পেইনের সর্বশেষ আপডেট ও অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন দারাজ বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ ইলেকট্রনিকস উইক চলাকালীন রিয়েলমি স্মার্টফোনে উপভোগ করুন ১১% পর্যন্ত ছাড়
ই-কমার্স

দারাজ ইলেকট্রনিকস উইক চলাকালীন রিয়েলমি স্মার্টফোনে উপভোগ করুন ১১% পর্যন্ত ছাড়

জিরো কার্বন এমিশনের লক্ষ্যে কাজ করছে প্রিয়শপ
ই-কমার্স

জিরো কার্বন এমিশনের লক্ষ্যে কাজ করছে প্রিয়শপ

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

ইভ্যালিতে চাকরির সুযোগ

সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না: রাসেল
ই-কমার্স

ই-কমার্স কেনাকাটায় নতুন মাত্রা নিয়ে ইভ্যালির টি৩

অনলাইন বিক্রেতাদের জন্য পেপারফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’
ই-কমার্স

অনলাইন বিক্রেতাদের জন্য পেপারফ্লাইয়ের ‘স্মার্ট লজিস্টিক’

পান্ডামার্টকে চার লাখ টাকা জরিমানা
ই-কমার্স

পান্ডামার্টকে চার লাখ টাকা জরিমানা

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের...

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 September 2026

৯.৯ অ্যানিভার্সারি সেলে দারাজে ৮০% পর্যন্ত ছাড়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix