Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 November 2026
ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে ফুডপান্ডাকে বিদায় জানালেন রেস্টুরেন্ট মালিকরা। এবার প্রশ্ন উঠেছে, ঢাকায় কী হবে? চট্টগ্রামের মতো ঢাকাতেও ফুডপান্ডা বয়কটের উদ্যোগ নেওয়া হতে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে। কমিশন, বিভিন্ন চার্জ ও ব্যবসায়িক শর্ত নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকে ঢাকার রেস্টুরেন্ট মালিকদের মধ্যেও একই ধরনের অবস্থান তৈরির আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সম্মিলিত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রামে ফুডপান্ডার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় রেস্টুরেন্ট মালিকদের একটি বড় অংশ। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা করেও আশানুরূপ সমাধান না পাওয়ায় সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের এ সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ রেখেছে ঢাকার রেস্টুরেন্ট ব্র্যান্ড রোডসাইড কিচেনও।

রেস্টুরেন্ট মালিকদের অভিযোগ, ডেলিভারি প্ল্যাটফর্মটির কমিশন, বিভিন্ন চার্জ এবং ব্যবসায়িক শর্ত নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। এসব বিষয়ে প্রায় এক মাস ধরে বিভিন্ন মাধ্যমে ফুডপান্ডার সঙ্গে আলোচনা করা হলেও রেস্টুরেন্ট মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রত্যাশিত কোনো ফল পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকদের সম্মিলিত সিদ্ধান্তে ফুডপান্ডার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

বারকোডের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক বলেন, ঢাকার অনেক রেস্টুরেন্ট মালিক যেখানে সামান্য ব্যবসায়িক স্বার্থ ছাড়তেও দ্বিধায় রয়েছেন, সেখানে চট্টগ্রামের ব্যবসায়ীরা লাভ-লোকসানের হিসাবের ঊর্ধ্বে উঠে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছেন। এটি শুধু একটি ডেলিভারি প্ল্যাটফর্মকে বর্জনের সিদ্ধান্ত নয়; বরং নিজেদের অধিকার রক্ষা এবং ব্যবসায়ীদের সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, রেস্টুরেন্ট মালিকদের অংশগ্রহণ ছাড়া কোনো ডেলিভারি প্ল্যাটফর্মের ব্যবসায়িক কার্যক্রম শক্তিশালী হতে পারে না। রেস্টুরেন্ট ব্যবসা কোনো একটি প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল নয়। ঐক্যবদ্ধ থাকলে নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষা করা সম্ভব।

এদিকে, চট্টগ্রাম ক্লাবের ফ্যামিলি ডাইনিং হলে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফুডপান্ডার সঙ্গে চলমান ব্যবসায়িক পরিস্থিতি, রেস্টুরেন্ট মালিকদের বিভিন্ন দাবি ও সমস্যা, ডেলিভারি প্ল্যাটফর্মের কমিশন ও অন্যান্য চার্জ এবং রেস্টুরেন্ট শিল্পের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি সমিতির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে করণীয় বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যবসায়ীরা। সভায় সবার মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধ ও কার্যকর সাংগঠনিক অবস্থান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকদের এ উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে ঢাকার ব্র্যান্ড রোডসাইড কিচেনও চট্টগ্রামে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ রেখেছে। এ অবস্থানকে প্রশংসনীয় উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ীরা চট্টগ্রামে ব্যবসা পরিচালনাকারী ঢাকার অন্যান্য রেস্টুরেন্টকেও স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, ব্র্যান্ড বা ব্যবসার অবস্থান আলাদা হলেও ন্যায্য অধিকার ও ব্যবসায়িক স্বার্থ সবার অভিন্ন।

অন্যদিকে, ফুডপান্ডার বিকল্প হিসেবে গ্রাহকদের জন্য আরও সহজ, সাশ্রয়ী ও উন্নত খাবার সরবরাহ সেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছেন রেস্টুরেন্ট মালিকরা। এ লক্ষ্যে শিগগিরই নতুন উদ্যোগ ও আকর্ষণীয় সুবিধা নিয়ে গ্রাহকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেস্টুরেন্ট মালিকদের এই সম্মিলিত অবস্থান দেশের রেস্টুরেন্ট শিল্পে ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, কমিশন কাঠামো ও অন্যান্য শর্ত নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। এখন দেখার বিষয়, চট্টগ্রামের এই উদ্যোগ ঢাকার রেস্টুরেন্ট মালিকদের মধ্যেও কোনো সম্মিলিত প্রতিক্রিয়া তৈরি করে কি না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফুডপান্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেসলাকে টেক্কা দিতে আসছে বিলাসবহুল ‘সেডান’
অটোমোবাইল

টেসলাকে টেক্কা দিতে আসছে বিলাসবহুল ‘সেডান’

একটানা ইয়ারফোনে গান শুনে শ্রবণশক্তি হারালেন তরুণ
নির্বাচিত

ইয়ারফোন ব্যবহারে মানতে হবে যেসব সতর্কতা

কর্মীদের সমর্থনে গুগলের কোভিড-১৯ তহবিল
নির্বাচিত

কর্মীদের সমর্থনে গুগলের কোভিড-১৯ তহবিল

পুরাতন সার্ভার চালু করল ইভ্যালি
ই-কমার্স

পুরাতন সার্ভার চালু করল ইভ্যালি

বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা বিষয়টি পজিটিভলি দেখছি: রাসেল
ই-কমার্স

বিজনেস ডেভেলপমেন্ট এ ইনভেস্ট করেছে ইভ্যালিঃ রাসেল

ত্রাণ তহবিল : লেনদেনে দৈনিক ও মাসিক লিমিট বাড়লো বিকাশ
নির্বাচিত

ত্রাণ তহবিল : লেনদেনে দৈনিক ও মাসিক লিমিট বাড়লো বিকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2026

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

Techzoom.TV |
TechzoomTV