Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তানজিলা অমির এফ-কমার্সে পাঁচ বছরের যাত্রার কাহিনী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 August 2019
তানজিলা অমির এফ-কমার্সে পাঁচ বছরের যাত্রার কাহিনী
Share on FacebookShare on Twitter

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এম বি বি এস শেষ করেছেন। প্রায় ৫ বছর ধরে অনলাইন ব্যবসার সাথে যুক্ত। বর্তমানে খুব ছোট পরিসরে এক্সক্লুসিভ ডিজাইনের হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসা তার । ‘কন্ঠীর বাক্স’ নামে প্রায় ২ বছর ধরে সুনামের সাথে পরিচালনা করছেন ।

যাহোক আমার এফ কমার্স ব্যবসাজীবন অনেক ঘটনাবহুল আর সম্পুর্ন আলাদা দুটা ভাগে বিভক্ত তাই আলাদা আলাদা করেই অল্প করে লিখি।

১ম ভাগঃ
আমার প্রথম ব্যবসার শুরু ২০১৫ সালে। যখন ই কমার্স পরিচিত হচ্ছে মাত্র। এবং আমার ব্যবসার প্রডাক্ট ও ছিলো একদমই আলাদা। সেটা হলো হ্যান্ডমেড প্রডাক্ট এর কাচামাল।(কাঠ,কাগজ,পুতি,চেইন ইত্যাদি ।যা তখনের সময় ২/১ জন ছাড়া কেউ ভাবতেও পারেনি যে বিক্রি করা সম্ভব হতে পারে। তাও অনলাইন আবার এর ক্রেতাও পাওয়া যাবে। কে কিনবে? কেনো কিনব! কি করবে কিনে?

এর উপর আমি ছিলাম প্রাইভেট মেডিকেল স্টুডেন্ট। পড়ালেখার প্রচন্ড চাপ ছিলো সাথে অবস্থাসর্ম্পন্ন পরিবারের সন্তান। তো টাকা ইনকামের পথ খোজার কি দরকার।

কিন্তু ব্যবসার পোকা মাথায় নড়াচড়া করার কারনে শুরু করলাম অনেক সাহস করে। পুজি ছিলো ১৪০০০ টাকা। আমি ছাড়া তখন মাত্র আর ২-৩ জন মেয়ে এসব জিনিস এর ব্যবসা করত অনলাইনে। আমরা যখন এই জিনিস বিক্রি শুরু করি সে সব পাইকারী মার্কেট এ কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়েরাও যেতনা। উচ্চ ও উচ্চমধ্যবিত্ত দুরের ব্যাপার। কোনো ক্যাশ অন ডেলিভারি কোম্পানি খুব একটা ছিলোনা। প্রডাক্ট সোর্স ভালো ছিলোনা। ক্রেতা পাওয়া কষ্ট ছিলো। ক্ষতি করার চেস্টা করত অনেকে। সিন্ডিকেট বানাতো। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা টিকিয়ে রেখেছিলাম ব্যবসা। পাইকারী দোকানদারদের বুঝিয়েছি নতুন জিনিস আনানোর। সিন্ডিকেট ভাংগার চেস্টা করেছি। ১৪০০০ টাকার পুজি থেকে ১ বছরে মাসিক দেড় লাখ টাকা বিক্রিতে দাঁড়ায়।

আস্তে আস্তে অন্যান্যরাও এই ব্যবসাতে আসা শুরু করে। যারা অল্পশিক্ষিত বা ঘরের বাইরে কাজ করার সুয়োগ নেই। তারা আজ ক্রাফট ম্যাটেরিয়াল ব্যবসা সহজে করতে পারছেন ঘরে বসে, ঢাকার বাইরে থেকে। এমনকি পাইকারী মার্কেট নিজেরাই অনলাইন এ বিক্রি করছে দোকান থেকে সরাসরি কুরিয়ারের মাধ্যমে।

আজ ক্রাফট ম্যাটেরিয়ালস নিয়ে কোটি টাকার অনলাইন মার্কেট তৈরি হয়েছে। প্রচুর সেলার, পেজ গ্রুপ হচ্ছে প্রতিনিয়ত। ভাবতে ভালোই লাগে শুরুতে আমরা মাত্র কয় একজন উদ্যোগ নেয়াতে একটা নতুন ব্যবসা হয়েছে।
এরপর ২০১৭ এর শেষের দিকে আমি নতুন ব্যবসা শুরু করি এটা বাদ দিয়ে পরালেখা ও ক্যারিয়ারের চাপে।

২য় ভাগ
প্রথমেই বলে দেই আমি বড় ব্যবসায়ী না এত বছরেও প্রফেশন হিসেবে ব্যবসাকে নেয়া আমার পরিবার থেকে এখনো কঠোরভাবে নিষেধ। কিন্তু আমি অনলাইন ব্যবসা বুঝি এজন্য কিছু সাধারন কথা শেয়ার করছি।

**কিছু কমন প্রশ্ন থাকে অনলাইন এ যারা নতুন বিক্রি করতে চান, ব্যবসা করতে চান। সবার উপরে থাকে এই প্রশ্ন..

“আমি অনলাইন পেজ খুলে ব্যবসা করতে চাই। কিন্তু অনলাইন এ কি বেচা যায়?

-কি বেচা যায় মানে? মানুষ আস্ত গরু থেকে শুরু করে পাটিসাপ্টা পিঠা পর্যন্ত অনলাইন এ বেচে দিলো। আর আপনি ভাবছেন কি বেচা যায়?

হ্যা চাইলে দুনিয়াতে সবসময়ই সব কিছু বেচা যায়। কিন্তু সেটার পদ্ধতি আছে। প্রথমে ভাবতে হবে, জানতে হবে এরপর শিখতে হবে। এরপর প্রয়োগ করতে হবে, এরপর লেগে থাকতে হবে। আমরা সবাই অল্পতে বড়লোক হতে চাই। এজন্য আমাদের দেশে এত অপরাধ ও অনৈতিকতা ।

আচ্ছা যাক আগের কথাই ফিরে যাই আমি কি বিক্রি করব ! -প্রথমে আপনি দেখুন আপনি কি বুঝেন বা বুঝতে পারবেন। আর সেটা কালেক্ট করতে পারবেন। আর একজন কি বেচে বড়লোক হচ্ছে দেখে লাভ নাই। যেমন আমি মেকাপ বুঝিনা আমাকে বুঝালেও বুঝিনা। তাই এ সেক্টরে ব্যবসার ইচ্ছা আমার নাই। আমি জানি লাভ নেই। কারন যে জিনিস আমি বুঝিনা অন্যকে কিভাবে বুঝাবো বিক্রির জন্য। এখন এক ধরেন এখন আপনি যে জিনিস বুঝেন (খুব আনকমন সেটা) যেমন শুকনো গোবর। হ্যা আমি সিরিয়াসলিই শুকনো গোবর এর কথায় বলছি । ঢাকাতে কিন্তু আসলেও শুকনো গোবর অনলাইনে বিক্রি হয়, হোম ডেলিভারিও হয়। এখন অনেকগুলো প্রশ্ন আপনার মাথায় জলদি আসবে । কারা কেনে? কিভাবে তাদের খুজে পাবো? কি কি করলে কাস্টমার প্রডাক্টে আগ্রহ দেখবে? আর কি কি লাগবে? কেনো তারা অনলাইনে কিনবে?লাভ কেমন?

উত্তর – শখের ছাদে বাগান যারা করে, এসব কাস্টমার পাবেন ফেসবুক এ বিভিন্ন গাছপালা রিলেটেড গ্রুপ আছে সেখানে, প্রথমে আপনার প্রডাক্ট এর প্যাকিং, ডেলিভারি সুন্দর করুন। কারন মানুন আর না মানুন অনলাইন ৯০% এ কেনাকাটা আমাদের দেশের উচ্চ ও উচ্চ মধ্যবিত্তরাই করে। এবং প্রডাক্ট এর বাহ্যিক সৌন্দর্য, এবং কতটা ঝামেলাবিহীন ভাবে তারা প্রডাক্ট হাতে পাচ্ছে সেটা তাদের কাছে প্রথম চাওয়া। কোয়ালিটি এরপরে ।

শুকনো গোবরের সাথে আপনি বিভিন্ন সার,বিজ, ছোট কাচি,ছেনি, গ্লাভস,পাইপ ইত্যাদি যা যা বাগান করতে লাগে সব রাখতে পারেন। বেশিরভাগ বাগান একটু মধ্যবয়সী মেয়েরাই করেন। এসব জিনিস টানাটানি, নার্সারিতে ঘুরাঘুরি তাদের পক্ষে সম্ভব হয়না। বাসায় বসে সহজ ভাবে ভালো প্রডাক্ট পেলে তারা কিনবেই টাকা বেশি লাগলেও। লাভ নির্ভর করবে আপনি কতটা সহজে দিতে পারছেন, বুদ্ধি খাটাতে পারছেন। চাহিদা তো আছেই আরো বানাতে পারছেন কতটা…ফিল্ডে কম্পিটিশন কম তাই প্রফিট করা ইজি ।

***এখন আমি আপনাকে শুকনো গোবর বেচতেই বলছিনা। আমি একটা উদাহরন দিলাম। শুধু বুদ্ধিটা কোথায় কাজে লাগাতে হবে বুঝেনা । কোনো কিছুর মার্কেট বানানো অসম্ভব কিছু না।

-আমি হাই এন্ড (মানে খুব এক্সপেন্সিভ) কোয়ালিটির ডিজাইনার হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করি। আর ক্লোজড গ্রুপে সেল করি ফিক্সড কাস্টমারদের মধ্যেই। যাতে আমার ডিজাইন চুরি কম হয়।

লেখক : তানজিলা অমি
ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইওমেন অ্যান্ড ই কমার্স ফোরামসার্চ ইংলিশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি
নির্বাচিত

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি

১০৮ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সরে আসছে রেডমি নোট১১ প্রো প্লাস
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সরে আসছে রেডমি নোট১১ প্রো প্লাস

হ্যাক পাসওয়ার্ড ব্যবহার করছেন না তো? সতর্ক করবে গুগল
নির্বাচিত

সবচেয়ে শক্তিশাল পাসওয়ার্ড কোনটি?

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ
ই-কমার্স

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর
নির্বাচিত

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
নির্বাচিত

যেসব আইফোন আর চলবে না

Load More

ট্রেন্ডিং টপিক

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2019

তানজিলা অমির এফ-কমার্সে পাঁচ বছরের যাত্রার কাহিনী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix