Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 November 2019
ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, ব্রেক-ইভেনের লক্ষ্যে পৌঁছানোর উপলক্ষে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করেছে যাতে গত ৭ বছরে বিক্রয় এর বিভিন্ন মাইলফলক তুলে ধরা হয়েছে। বাংলাদেশে যাত্রা শুরু করার পর প্রথম এই লক্ষ্যে পৌঁছায় প্রতিষ্ঠানটি। এ বছর বিক্রয় কর্মীদের অংশগ্রহণে আয়োজিত অর্ধ-বাৎসরিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্লোবাল সিইও ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিলস হামার এই ঘোষণা করেন।

অনলাইনে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে, ২০১২ সালে বাংলাদেশে অনলাইন ক্লাসিফাইড সাইট হিসেবে যাত্রা শুরু করে বিক্রয় ডট কম। বিক্রয় গাড়ি থেকে শুরু করে প্রপার্টি, ইলেক্ট্রনিক্স সবকিছুই কেনাবেচা করা যায়, এমনকি খুঁজে নেয়া যাবে চাকরিও! প্রতি মাসে এর ব্যবহারকারীর সংখ্যা পয়ত্রিশ লক্ষ। আর বিক্রয় অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা দশ লাখ। বিক্রয় ডট কম থেকে মাসে এক লক্ষেরও বেশি বিক্রেতাগণ প্রায় দুই লক্ষ বিজ্ঞাপন পোস্ট করে থাকে যা থেকে প্রতি মাসে ছয় লাখেরও বেশি ক্রেতা তাঁদের পছন্দের ডিল খুঁজে নিচ্ছেন।

এবার জেনে আসা যাক বিক্রয় এর বিভিন্ন মাইলফলক সম্পর্কে। ২০১৩ সালে বিক্রয় হয়ে ওঠে দেশের সবচেয়ে জনপ্রিয় ১০টি ওয়েবসাইটের একটি এবং সবচেয়ে বেশি গুগল-এ খোঁজা ৫ম লোকাল সাইট। একই সালে বিক্রয় প্রথম ব্যানার অ্যাড শুরু করে। ২০১৪ সালে বিক্রয় চালু করে প্রিমিয়াম লিস্টিং অর্থাৎ টপ অ্যাড ও বাম্প আপ সার্ভিস আর একই বছর বিক্রয় হয়ে ওঠে দেশের ৬ষ্ঠ জনপ্রিয় লোকাল সাইট। ২০১৫ সালে বিক্রয় বাংলাদেশের ৩য় সর্বজন স্বীকৃত অনলাইন ব্র্যান্ডে পরিণত হয় এবং সে বছরেই iOS ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিক্রয় নিয়ে আসে অ্যাপ। ২০১৬ সালে চালু হয় মেম্বারশিপ সার্ভিস। ২০১৭ সালে বিক্রয় নিয়ে আসে ই-কমার্স সেকশন – ‘Buy Now’ এবং চ্যাট ফিচার। ২০১৮ সালে বিক্রয় ওয়েবসাইটে যুক্ত হয় ‘রিচ মিডিয়া ব্যানার’। এছাড়াও বাংলাদেশ মাস্টার অ্যাওয়ার্ডস ২০১৮-তে ‘বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস’ এবং ‘ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করে বিক্রয়। ২০১৯ সালে বিক্রয় ডট কম নতুন আঙ্গিকে নিয়ে আসে বিক্রয় জবস – যা নিয়োগকারীদের জন্য একটি সাশ্রয়ী ও পরিপূর্ণ সেবা নিশ্চিত করে থাকে এবং বিশেষভাবে পার্ট-টাইম, এন্ট্রি লেভেল এবং তরুণ শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহায়তা করে। আর এ সাফল্যযাত্রার সর্বশেষ সংযোজন হচ্ছে ব্রেক-ইভেনে পৌঁছানো।

বিক্রয় ডট কম-এর গ্লোবাল সিইও ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিলস হামার বলেন, “বাংলাদেশে আমাদের যাত্রার পর থেকেই আমাদের সকল সার্ভিস এর গ্রাহক ও ব্যবহারকারীদের কাছ থেকে আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। ব্রেক-ইভেনের টার্গেটে পৌঁছানো আমাদের আগামীতে আরও ভালো ভালো সার্ভিস নিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস”।

বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং, অ্যাড সেলস অ্যান্ড জবস ইশিতা শারমিন বলেন, “Bikroy এর সাফল্য যাত্রার সবচেয়ে নতুন সংযোজন হচ্ছে ব্রেক-ইভেন এ পৌঁছানো। মূলত গ্রাহক ও বিক্রেতাদের মাঝে যোগসূত্র স্থাপনে ভূমিকা পালনের মাধ্যমেই আমাদের এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। গত ৭ বছরে দেশজুড়ে লাখো ক্রেতা-বিক্রেতা আর হাজারো ক্ষুদ্র, মাঝারী এবং কর্পোরেট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে যুক্ত হয়ে Bikroy বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেসে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতেও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে ক্লাসিফাইড, চাকরি ও ই-কমার্স ইন্ডাস্ট্রি কে এগিয়ে নিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেনাকাটার সহজ মাধ্যম, আস্থা ও নির্ভরতায় পাশে আছে বাগডুম ডট কম
ই-কমার্স

কেনাকাটার সহজ মাধ্যম, আস্থা ও নির্ভরতায় পাশে আছে বাগডুম ডট কম

ভিআর হেডসেটে যুক্ত করা যাবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ভিআর হেডসেটে যুক্ত করা যাবে হোয়াটসঅ্যাপ

শাওমি বাংলাদেশের নতুন চিফ মার্কেটিং অফিসার মোঃ আসাদুজ্জামান
প্রযুক্তি সংবাদ

শাওমি বাংলাদেশের নতুন চিফ মার্কেটিং অফিসার মোঃ আসাদুজ্জামান

টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করলো ইভ্যালি
ই-কমার্স

টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করলো ইভ্যালি

ব্লুটুথ ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন
কিভাবে করবেন

ব্লুটুথ ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন

শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং ফোন আনছে শাওমি
প্রযুক্তি বাজার

শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং ফোন আনছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2019

ব্রেক-ইভেন ঘোষণা করল বিক্রয় ডট কম

Techzoom.TV |
TechzoomTV