Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট
Share on FacebookShare on Twitter

বিশ্বের সব থেকে বড় অনলাইন শপিং ইভেন্ট ১১.১১ ক্যাম্পেইন উপলক্ষ্যে দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিত হয়েছে দারাজের ফ্যানমিট। ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ‘দারাজ ফ্যান ক্লাব’- এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয় এই “ফ্যান মিট”। যার মাধ্যমে গত ৪ মাস ধরে দারাজের ক্রেতারা সরাসরি দেখা করে কথা বলেছেন দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনকে মাথায় রেখে ক্রেতা বা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সবগুলো জেলায় এই অনুষ্ঠান পরিচালিত হয়।

গত ৮ নভেম্বর ঢাকা ফ্যান মিটের মধ্য দিয়ে শেষ হয় ফ্যানমিট কার্যক্রম। ওই দিন একযোগে ঢাকার ১১ টি এলাকা যথা- মিরপুর, বনানী, ধানমণ্ডি, উত্তরা, খিলক্ষেত, বসুন্ধরা, বাড্ডা, মতিঝিল, ফার্মগেট, পল্লবী, খিলগাঁও এবং মোহাম্মদপুরে প্রায় ১৫০ জন দারাজ গ্রাহক নিয়ে অনুষ্ঠানটি আরম্ভ হয় সকাল ১০টায়।

এই ফ্যান মিটের উপস্থিত ছিলেন, দারাজ বাংলাদেশের (daraz.com.bd) ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম প্রমূখ।

এসময় দরাজের ভবিষ্যত পরিকল্পনা ও প্রত্যাশা, গ্রাহক সেবা উন্নয়ন, দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও দারাজ ক্রেতাদের বিভিন্ন জিজ্ঞাসা, মতামত, তাদের অভিজ্ঞতা ও সমস্যার সমাধান দেওয়া হয়।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন, ১১.১১ -এর অভিজ্ঞতাটি ক্রেতাদের জন্য আরামদায়ক হয় সেই কথা চিন্তা করেই আমরা দেশের ৬৪ জেলা ঘুরে গ্রাহকদের সাথে দেখা করেছি, তাদের সমস্যাগুলি সম্পর্কে জেনেছি। আমাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আশ্বাস দিয়েছি। আশা করছি, এই প্রকল্পের সাথে সম্পৃক্ত সকল অভিজ্ঞতা নিয়ে আমরা এবার বাংলাদেশকে একটি দুর্দান্ত ১১.১১ শপিং অভিজ্ঞতা উপহার দিতে পারব।

তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে জনগণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরো দৃঢ় হবে। সামগ্রিকভাবে এই উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরো বিকশিত করবে।

Tags: দারাজ ১১.১১ ক্যাম্পেইনদারাজ বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার

আগস্টে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড-২
নির্বাচিত

আগস্টে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড-২

‘সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাতে হবে’
নির্বাচিত

‘সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাতে হবে’

মিলিটারি গ্রেড ডিজাইনে এলো নতুন নকিয়া ফোন
নির্বাচিত

মিলিটারি গ্রেড ডিজাইনে এলো নতুন নকিয়া ফোন

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা লাইভ দেখার উপায় ও লিংক

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
কিভাবে করবেন

হ্যাকারদের নজর এড়িয়ে ফেসবুক ব্যবহা‌র করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix