Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে জেফ বেজোস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ মে ২০২০
মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ব্যক্তি হতে যাচ্ছেন। কভিড-১৯ মহামারীর কারণে ঘরবন্দি হয়ে পড়েছে কয়েকশ কোটি মানুষ। ভয়াবহ এ পরিস্থিতিতে অ্যামাজনের প্লাটফর্মে কেনাকাটা আগের যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে। যে কারণে জেফ বেজোসের ব্যক্তিগত সম্পদে উল্লম্ফন দেখা গেছে। অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে পারেন তিনি। খবর সিএনবিসি।

কভিড-১৯ মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান মহামারীর কারণে ব্যবসার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতেও হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান উপকৃত হয়েছে। এর মধ্যে অন্যতম আমাজন।

জেফ বেজোস বর্তমানে ১৪ হাজার ৩০০ কোটি ডলার নিট সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা দখলে রেখেছেন। তবে লকডাউনের সময় অনলাইনে কেনাকাটা বেড়ে যাওয়ায় তার কোম্পানির লাভের পরিমাণ এতটাই বেশি যে বেজোসের বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদের অধিকারী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগামী ছয় বছরের মধ্যে বেজোসের সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছতে পারে বলে এক সমীক্ষায় জানিয়েছে কম্পারিজন।

প্রতিষ্ঠানটির সমীক্ষায়, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের শীর্ষ ২৫ কোম্পানির বাজার মূলধন এবং গত পাঁচ বছরে বিশ্বের শীর্ষ ২৫ ধনী ব্যক্তির মোট সম্পদ বিশ্লেষণ করা হয়েছে। এরপর বার্ষিক গড় প্রবৃদ্ধি গণনা করে আগামী বছরগুলোর জন্য প্রবৃদ্ধির হার হিসাব করেছে।

সমীক্ষায় দেখা গেছে, আগামী ছয় বছরের মধ্যে বেজোসের নিট সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারে (১ লাখ কোটি ডলার) পৌঁছতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অ্যামাজনের বিক্রি সাড়ে ৭ হাজার কোটি ডলার ছাড়িয়েছে, লকডাউনের প্রভাবে হোম ডেলিভারির সংখ্যা বাড়ায় দারুণ লাভের মুখে রয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি।

কম্পারিজনের সমীক্ষা অনুযায়ী, ২০২৭ সালে বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চীনা রিয়েল এস্টেট ধনকুবের শু জিয়াইনের। সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ট্রিলিয়নেয়ার হতে পারেন বেজোসের চেয়ে প্রায় এক দশক পর। সে সময় তার বয়স ৫১ বছরে পৌঁছতে পারে। ২০৩০ সালে ৬৫ বছর বয়সে ট্রিলিয়নেয়ার ক্লাবে নাম উঠতে পারে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ২০৩৩ সালে ৭৫ বছর বয়সে ট্রিলিয়নেয়ার ক্লাবে যোগ দিতে পারেন।

কম্পারিজন যে ২৫ ব্যক্তিকে নিয়ে বিশ্লেষণ করেছে, তার মধ্যে ১১ জনের নিজেদের জীবদ্দশায় ট্রিলিয়নেয়ার হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তাদের সাম্প্রতিক সম্পদ বৃদ্ধির হার পর্যালোচনা করে এমন তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পানির দরে দুর্দান্ত ২ ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

পানির দরে দুর্দান্ত ২ ফোন আনছে রিয়েলমি

সবচেয়ে কম দামে স্মার্টফোন আনল স্যামসাং
নির্বাচিত

সবচেয়ে কম দামে স্মার্টফোন আনল স্যামসাং

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইউটাহ কর্তৃপক্ষের মামলা
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইউটাহ কর্তৃপক্ষের মামলা

কেনাকাটা করা যাবে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

মেসেজ এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে!

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

অটো ডিলিট হবে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ

লকডাউন চলাকালীন ডেলিভারি সেবা দিবে হাংরিনাকি
ই-কমার্স

লকডাউন চলাকালীন ডেলিভারি সেবা দিবে হাংরিনাকি

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল
বিবিধ

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix