Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালিতে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ জুন ২০২০
ইভ্যালিতে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য। আখতার ম্যাট্রেস এবং সানাফির ফ্যাশন ব্র্যান্ডের নানান পণ্য ইভ্যালির মাধ্যমে প্রথমবারের মতো কোন অনলাইন মার্কেটপ্লেসে নিয়ে আসছে এগুলোর মালিকানা প্রতিষ্ঠান আখতার গ্রুপ। একই সাথে দেশের অন্যতম শীর্ষ ফার্নিচার ব্র্যান্ড আখতার ফার্নিশার্সের সহযোগী প্রতিষ্ঠান ডেলটা ফার্নিশার্সের পণ্যগুলোও সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারে পাওয়া যাবে ইভ্যালিতে।

মঙ্গলবার (২৩ জুন) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়, আখতার গ্রুপের বিভিন্ন পণ্য যেমন ফার্নিচার পণ্য, ম্যাট্রেস এবং সানাফির ব্র্যান্ডের এক্সক্লুসিভ ফ্যাশন পণ্য এখন থেকে ইভ্যালি থেকেই কেনাকাটা করতে পারবেন গ্রাহকেরা। এলক্ষ্যে সম্প্রতি রাজধানীর বারিধারায় আখতার গ্রুপের প্রধান কার্যালয়ে ইভ্যালির সাথে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাতো’ কে. এম রিফাতুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, অনুমোদিত অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস হিসেবে ইভ্যালিতে আখতার গ্রুপের বিভিন্ন পণ্য বিক্রি হবে। প্রাথমিকভাবে ‘আখতার ম্যাট্রেস ’ এবং ‘ডেলটা ফার্নিশার্স’ এর পণ্য বিক্রি হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো আখতার ম্যাট্রেস পণ্য অনলাইন মার্কেটপ্লেসে আসতে যাচ্ছে। একই সাথে সানাফির ক্লোদিং ব্র্যান্ডের ফ্যাশন পণ্যও পাওয়া যাবে ইভ্যালিতে। তবে চমকপ্রদ বিষয় হচ্ছে, ইভ্যালির জন্য বিভিন্ন ফার্নিচার পণ্য প্রথমবারের মতো ই-কমার্স মার্কেটপ্লেসে আনতে যাচ্ছে ‘আখতার ফার্নিশার্স’।

আকর্ষণীয় অফারের সাথে এসব পণ্য গ্রাহকদের জন্য ইভ্যালিতে ‘লাইভ’ করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, এই সময়ে যতবেশি পারা যায় ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য কেনাবেচার সংস্কৃতি আরও বাড়াতে হবে। এই কাজটি করতেই ইভ্যালির নিবন্ধিত ২৫ লাখের বেশি গ্রাহকদের জন্য আমরা দেশ সেরা ব্র্যান্ডগুলোকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে কাজ করছি। আখতার গ্রুপ আমাদের তেমনই সংযোজন এবং তাদেরকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত ও কৃতজ্ঞও। গ্রাহকেরা যেন সাশ্রয়ী মূল্যে নিরাপদ অবস্থানে থেকে কেনাকাটা করতে পারেন তার জন্য আমরা বরাবরের মতো আকর্ষণীয় অফার দিচ্ছি। আমরা আশা করছি এর মাধ্যমে আখতার গ্রপ যেমন বিশাল এক ইকমার্স ভিত্তিক গ্রাহক শ্রেণীর কাছে পৌঁছে যেতে পারবেন তেমনি গ্রাহকেরাও সাধ্যের মধ্যে তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ইভ্যালির হেড অব বিজনেস সিরাজুল ইসলাম রানা, আখতার গ্রুপের সিওও ফারুক ইবনে রায়হান, আখতার ম্যাট্রেস এর হেড অব অপারেশনস মোহাম্মদ ইউনুস এবং ডেল্টা ফার্নিশার্সের মহাব্যবস্থাপক (বিক্রয়) মাহমুদ হোসেইন উপস্থিত ছিলেন।

Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার
নির্বাচিত

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার

অক্টোবরেই আসছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ
নির্বাচিত

অক্টোবরেই আসছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ

ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট
নির্বাচিত

ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ফয়েজ আহমদ তৈয়্যব

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল
নির্বাচিত

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

টি২০ ট্যাবলেটের মিনি ভার্সন নিয়ে আসছে নকিয়া
নির্বাচিত

টি২০ ট্যাবলেটের মিনি ভার্সন নিয়ে আসছে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix