Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ জানুয়ারি ২০২১
গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার
Share on FacebookShare on Twitter

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার একটি জনসভায় বক্তৃতা দেন। অভিযোগ উঠেছে এ বক্তৃতার পরপরই হঠাৎ আমেরিকার ক্যাপিটাল বিল্ডিংয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন ট্রাম্প সমর্থকরা। পুলিশ-জনতা সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এতে মৃত্যু হয়েছে পাঁচজনের।

ট্রাম্পের প্ররোচনাতেই তার সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ ওঠে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ভেস্তে দিতেই এই হামলা চালান ট্রাম্প সমর্থকরা বলে জানা গিয়েছে।

একাধিক রাজনৈতিক মন্তব্যের ফলে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় এর জন্য এবার গুগলেরর পক্ষ হতে Parler Social Networking App সাসপেন্ড করা হয়েছে। গুগলের পাশাপাশি Apple-ও এই ধরনের কনটেন্ট পাবলিশে সতর্কবার্তা দিয়েছে অ্যাপটিকে।

ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলার পর গোটা বিশ্বে নিন্দিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই হিংসায় কার্যত ঘি ঢালার অভিযোগে এবং পরিস্থিতি আরও খারাপ করার অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া সাইট থেকে ইতিমধ্যেই তার অ্যাকাউন্ট ব্যান করে দেয়া হয়েছে। জানা যাচ্ছে, টুইটার থেকে তার অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ব্যান করা হয়েছে।

টুইটার, ফেসবুক-এর পাশাপাশি এই ধরনের হিংসাত্মক কথা, রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছে টেলিগ্রাম, গ্যাব ও পার্লারেও। যার ফলে এই প্ল্যাটফর্মগুলোতেও লাগাম টানা শুরু হয়েছে।

এদিকে, ট্রাম্পের সমর্থক এবং যারা এই ঘটনাটিতে প্ররোচনা দিচ্ছে, তাদেরও অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। কনটেন্টের ক্ষেত্রেও বিধিনিষেধ এনেছে অনেক সংস্থা। গতকাল অ্যাপল-এর পক্ষ থেকে Parler Social Networking App-কে ২৪ ঘণ্টার সময় দেয়া হয়েছে। কারা কারা এই অ্যাপ ব্যবহার করে বুধবারের ঘটনায় হিংসা ছড়াচ্ছে, তা খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর সিদ্ধান্ত এবং দুটো অন্যতম বড় অ্যাপ ডাউনলোড সংস্থার এমন পদক্ষেপের পর স্বভাবতই এই ধরনের কনটেন্ট ছড়াতে সমস্যায় পড়তে হবে বিক্ষোভকারীদের বলে আশা করা হচ্ছে। গুগল ও অ্যাপল-এর এই সিদ্ধান্তের পর পার্লার অ্যাপের কর্ণধার জন মাৎজে জানাচ্ছেন, অ্যাপল পার্লার-এর স্ট্যান্ডার্ডস জানতে অ্যাপ্লাই করেছে।

অন্যদিকে এ বিষয়ে গুগল জানাচ্ছে, গুগল প্লে স্টোরে যে অ্যাপগুলো অনুমতি পায়, তার সবগুলোতেই যেন কোনো হিংসাত্মক কনটেন্ট না থাকে, অথবা এই ধরনের কন্টেন্ট প্রোমোট না করা হয়, সে বিষয়ে দেখা হয়। আর এই পরিস্থিতিতে মানুষের সুরক্ষার স্বার্থে এই ধরনের অ্যাপগুলো সাময়িরভাবে সাসপেন্ড করা হচ্ছে।

অ্যাপল পার্লার অ্যাপকে ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত বিতর্কিত কন্টেন্ট মুছে ফেলতে বলেছে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেসেঞ্জারের নোটিফিকেশন অ্যালার্ট বন্ধ না হলে করণীয়
কিভাবে করবেন

মেসেঞ্জারের নোটিফিকেশন অ্যালার্ট বন্ধ না হলে করণীয়

টিএমজিবির নতুন কমিটির সভাপতি কাওছার, সম্পাদক মুরসালিন
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির নতুন কমিটির সভাপতি কাওছার, সম্পাদক মুরসালিন

কোন কোন পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায়?
কিভাবে করবেন

এই সেই ‘বিপজ্জনক’ ৫০ পাসওয়ার্ড

বেসিসের ক্ষমতা অপব্যবহার করে জনতা টাওয়ারের ভাড়া বাকি রাশিদুলের
প্রযুক্তি সংবাদ

বেসিসের ক্ষমতা অপব্যবহার করে জনতা টাওয়ারের ভাড়া বাকি রাশিদুলের

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ১০ শতাংশ ভ্যাটের তালিকায় এবার মাইক্রোসফট

ভিভো এস৯ ৫ জি: সত্যিই আগুন
নির্বাচিত

ভিভো এস৯ ৫ জি: সত্যিই আগুন

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’
প্রযুক্তি সংবাদ

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইকিউ নিও ১১ আল্ট্রা’ উন্মোচনের প্রস্তুতির...

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

৪০ হাজার টাকার নিচে মিলছে যেসব সেরা বাজেট স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জানুয়ারি ২০২১

গুগল থেকে সরানো হলো সোশ্যাল মিডিয়া অ্যাপ পার্লার

Techzoom.TV |
TechzoomTV