Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে কম টাকায় বাইক দেয় ইভ্যালি, জানালেন এমডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 September 2020
যেভাবে কম টাকায় বাইক দেয় ইভ্যালি, জানালেন এমডি
Share on FacebookShare on Twitter

আমরা সেলারদের কাছ থেকে এমনভাবে চুক্তি করি, একটি নির্দিষ্ট সংখ্যক বাইক আমরা কিনবো; আর আপনি আমাকে এত পার্সেন্ট পর্যন্ত কমিশন দেবেন। সেজন্য আমরা বড় ধরণের ছাড় দিতে পারি। এজন্য আমরা সময়ও নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মো. রা‌সেল এসব কথা বলেন। এসময় মানি লন্ডারিংয়ের বিষয়েও কথা বলেন তিনি।

মো. রা‌সেল বলেন, কেন্দ্রীয় ব্যাংক চেক করার ক্ষমতা রাখে। তবে আমাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কোনো সম্ভাবনা নেই। তাই এ বিষয়ে আমরা চিন্তিত নই। আমি আশাবাদী, খুব শিঘ্রই আমাদের ব্যাংক একাউন্ট খুলে দেয়া হবে। যখন প্রমাণিত হবে, আমাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কোনো প্রমাণ নেই, তখন আমরা আরও শক্তিশালী হবো, বলেন ই-ভ্যালির ব্যবস্থাপনা প‌রিচালক।

তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে আমাদের যাত্রা শুরু। ভোক্তা এবং বিক্রেতাদের সেবা দেয়াই আমাদের লক্ষ্য। সব ধরণের পর্ববেক্ষণকে আমরা স্বাগত জানাই।

ক্রেতা এবং বিক্রেতা আনার জন্য নানা অফার দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু এগুলোর ভুল ব্যাখা দেয়া হচ্ছে। আমরা সব আইটেমে ১৫০ ভাগ ক্যাশব্যাক দেই না। বেশিরভাগ পণ্যেই কিন্তু এ ক্যাশব্যাক থাকে না। আর ১০০ টাকার যে পণ্য ৬০ টাকায় বিক্রি করছি, অনেকক্ষেত্রে সেটার মূল্য কিন্তু ৬০ টাকাই।

রাসেল বলেন, করোনা চলাকালীন সময়ে আমরা ব্যাপক ডেলিভারি দিয়েছি। আমাদের এখানে অস্বাভাবিক কোনো কার্যক্রম ছিল না। আমরা শুধু একটা মাধ্যমই। ক্রেতা এবং বিক্রেতা শুধু আমাদের মাধ্যমে ক্রয়-বিক্রয় করবেন। আমাদের এখানে ২২ হাজার সেলার বা বিক্রেতা আছে।

এসময় নিজের প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয়ের পরিসিংখ্যানও তুলে ধরেন তিনি। রাসেল বলেন, আমরা এ পর্যন্ত ২১ লক্ষ প্রোডাক্ট (পণ্য) ডেলিভারি করেছি, যা ১৫’শ কোটি টাকারও বেশি মূল্যের। অথচ মাত্র ৫ জন মানুষ দিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, আমাদের গ্রাহক সংখ্যা এখন ৩৭ লক্ষ। আমরা বড় ধরণের বিনিয়োগ পাবো বলেও আশা করছি। এজন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য দেশে আমার নাগরিকত্ব নেই। আমার কোনো আত্বীয়-স্বজনও বিদেশে থাকে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার আসছে সার্কেল ফোন
প্রযুক্তি সংবাদ

এবার আসছে সার্কেল ফোন

কোয়ালকমের নতুন তিন চিপসেট উন্মোচন
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের নতুন তিন চিপসেট উন্মোচন

আইসিটি জ্ঞান
প্রযুক্তি সংবাদ

“তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য” – ফয়েজ আহমদ তৈয়্যব

এক চার্জে ২১০ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে ২১০ কিলোমিটার

অনলাইনে সিনেমা বানানোর প্রশিক্ষণ কোর্স
প্রযুক্তি সংবাদ

অনলাইনে সিনেমা বানানোর প্রশিক্ষণ কোর্স

অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

বাগ খুঁজে দিলে লাখ ডলার দেবে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 September 2020

যেভাবে কম টাকায় বাইক দেয় ইভ্যালি, জানালেন এমডি

Techzoom.TV |
TechzoomTV