Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফল ভাবে সম্পন্ন জামদানীর গ্র‍্যান্ড ইভেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
সফল ভাবে সম্পন্ন জামদানীর গ্র‍্যান্ড ইভেন্ট
Share on FacebookShare on Twitter

জামদানীর জন্ম জেলা নারায়ণগঞ্জে ই-কমার্সের কয়েকজন নারী উদ্যোক্তা মিলে আয়োজন করেছে “নারায়ণগঞ্জ জামদানী গ্র্যান্ড ইভেন্ট”। এতে আকর্ষণ ছিল বিভিন্ন সাজের জামাই-বউ।

আজ শনিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের চাষাড়ায় ব্লু পিয়ার রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ জামদানী গ্র্যান্ড ইভেন্ট। অতিথি ছিলেন কাকলি এটিয়্যার’সের স্বত্বাধিকারী কাকলি রাসেল তালুকদার, আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা, কন্যাসুন্দরীর স্বত্বাধিকারী মনিকা আহমেদ, তেজস্বীর স্বত্বাধিকারী উম্মে সাহেরা আনিকা সহ প্রায় ৬০ জন দর্শনার্থী।

দুপুর ১ টায় জাতীয় সঙ্গীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে গ্র‍্যান্ড ইভেন্ট। স্বাগত বক্তব্য দেয় জাকারিয়া মবিন। এরপর ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ এবং উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশার পৃথক পৃথক ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। বড় পর্দায় জামদানীর একটি ডকুমেন্টারি দেখানো হয়েছে।

জামদানী তৈরি বিভিন্ন পোশাক গায়ে হলুদের বউ, বিয়ে বউ, ধর্মীয় বউ, বউ ভাতের বউ-জামাই সহ দৈনন্দিন জীবনে যেভাবে ব্যবহার করা যেতে পারে জামদানী, তার র‍্যাম্প শো করা হয়েছে। এতে ছোট-বড় কয়েক শ্রেণীর মডেল অংশ নেয়। এটি ছিল ইভেন্টের মূল আকর্ষণ।

শাড়ি, পার্স, ব্যাগ, গাউন, পাঞ্জাবি, টু পিছ, থ্রি পিছ সহ বিভিন্ন জামদানী পণ্যের প্রদর্শনী দেয় সিজনস্ জন বুটিকানো, তমা’স মার্ট, উইমেনস জোন, নন্দিনী, বাংলার জামদানি ও জাহান কালেকশন অনলাইন (ফেসবুক পেজ) প্রতিষ্ঠান।

নিজ প্রোফাইলে ফেসবুক পোস্টে রাজিব আহমেদ লিখেন, ২০১৯ সালের অক্টোবরে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) গ্রুপে জামদানি ওয়েভের ডাক দেই, তখন এসব (গ্র‍্যান্ড ইভেন্ট) স্বপ্নের মত ছিল। কাকলি আপু আমার সাথে জামদানি নিয়ে সময় দেয়া শুরু করেন। তখন প্রতিদিন ফেইসবুকে গালি খাচ্ছিলাম। এ নিয়ে আমার মাথা ব্যথা ছিল না এখনো নাই, কারন কিছু প্রতিষ্ঠা করতে হলে গালি এবং হাত তালি দুই পেতে হয়।

তিনি আরও লিখেন, জামদানীর গ্র‍্যান্ড  ইভেন্টের মাধ্যমে দু’দিকে দরজা খুলে গেছে। প্রথমত, ঢাকার বাইরে দেশি পণ্য নিয়ে এমন ইভেন্ট করা সম্ভব অনেক উদ্যোক্তা বুঝতে পারছেন। দ্বিতীয়ত পণ্য ভিত্তিক ইভেন্ট করার সময় এসেছে তাও আমরা বুঝতে পারছি।

ভিডিও বার্তায় নাসিমা আক্তার নিশা জামদানী গ্র‍্যান্ড ইভেন্টের প্রশংসা ও সার্বিক সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতে উই থেকে আপনাদের মাধ্যমে জামদানী নিয়ে এমন অসংখ্য উদ্যোগ নেবো।

ইভেন্টে অংশগ্রহণকারী ফারহানা মুক্তা বলেন, জামদানী আমাদের নারায়ণগঞ্জের গর্ব ও ঐতিহ্য। আজকের গ্র‍্যান্ড ইভেন্টের প্রতিটি জামদানি র‍্যাম্প শো স্মৃতিচারণ করেছে এবং ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনা ফুটে উঠেছে। আমি আনন্দিত জামদানীর গ্র‍্যান্ড ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে।

কাকলি তালুকদার বক্তব্যে বলেন, জামদানির জন্মভুমি নারায়ণগঞ্জে জামদানি নিয়ে এমন অসাধারণ একটি ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি আশা করবো এমন ইভেন্ট নিয়মিত এখানে (নারায়ণগঞ্জ) হবে। শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যারের মত আমিও বলতে চাই জামদানি নিয়ে প্রতিবছর একটি অনেক বড় ইভেন্ট যেন এই নারায়ণগঞ্জ হয়। যে সকল আয়োজকদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফল ইভেন্ট হলো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা শুধু জামদানি শিল্পের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন নি; বরং সকল দেশীয় পণ্যের উদ্যোক্তাদের জন্য একটা উদাহরণ হয়ে রইলেন।

সিজনস্ জন বুটিকানোর স্বত্বাধিকারী ও ইভেন্ট আয়োজক সদস্য জান্নাত সুলতানা বলেন, নারায়ণগঞ্জ জামদানী ইভেন্ট সফল ভাবে শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত। জামদানী ইভেন্টে ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জেলা থেকে যোগ দিয়েছে অনেকে। জামদানীর প্রচার বাড়াতে নিজেদের ঐক্য ধরে রেখে বিভিন্ন উদ্যোগ নেবো।

গ্র‍্যান্ড ইভেন্ট আয়োজনে ওয়েব পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল টেকজুম ডটটিভি ও রাইজিংবিডি ডটকম। মিডিয়া পার্টনার ছিল ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও উদ্যোক্তা বার্তা ডটকম।

অনুষ্ঠানের শেষ অংশে জামদানী ডিজাইনে কেক কাটা হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি”
ই-কমার্স

“ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি”

টাকা ফেরত পাবে ইভ্যালির গ্রাহকরা, সময় চায় নতুন বোর্ড
ই-কমার্স

ইভ্যালি থেকে পদত্যাগ করল বিচারপতি মানিকের নেতৃত্বাধীন পরিচালনা বোর্ড

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

নতুন ডোমেইনে ইভ্যালির নবজন্ম

সুলভ মূল্যে অ্যাডভান্স পুলিশ টাউনের ফ্ল্যাট ইভ্যালিতে
ই-কমার্স

সুলভ মূল্যে অ্যাডভান্স পুলিশ টাউনের ফ্ল্যাট ইভ্যালিতে

বিক্রয় ও মিনিস্টার আবারও নিয়ে এল ‘বিরাট হাট’
ই-কমার্স

বিক্রয় ও মিনিস্টার আবারও নিয়ে এল ‘বিরাট হাট’

‘হলুদ সাংবাদিকতা হলে ই-কমার্স আবার মুখ থুবড়ে পড়বে’
ই-কমার্স

‘হলুদ সাংবাদিকতা হলে ই-কমার্স আবার মুখ থুবড়ে পড়বে’

Load More

ট্রেন্ডিং টপিক

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
পাঁচমিশালি

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

বাংলাদেশে এবার ‘১ আওয়ার সার্ভিস’ উদ্যোগের মাধ্যমে কাস্টমার-কেয়ার...

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix