Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 12 March 2026
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে এবার ‘১ আওয়ার সার্ভিস’ উদ্যোগের মাধ্যমে কাস্টমার-কেয়ার সার্ভিসে নতুন মাইলফলক স্থাপন করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই সার্ভিসের মাধ্যমে ব্র্যান্ডটি ব্যবহারকারীদের জন্য দ্রুত ও কার্যকর আফটার-সেলস সাপোর্ট নিশ্চিত করার পাশাপাশি, স্মার্টফোন ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতাকে সহজ ও উন্নত করার প্রতিশ্রুতি দিচ্ছে।

রিয়েলমির সাম্প্রতিক সার্ভিস পারফরম্যান্স ডেটা অনুযায়ী জানা যায়, অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসা প্রায় ৯৭ শতাংশ ক্রেতা মাত্র এক ঘণ্টার মধ্যেই তাদের ডিভাইসের সম্পূর্ণ সার্ভিসিং গ্রহণ করছেন। এখানে, ডিভাইসটি সার্ভিস ডেস্কে জমা দেওয়ার মুহূর্ত থেকে শুরু করে ক্রেতাদের হাতে ফেরত দেওয়া পর্যন্ত পুরো সময়টাই ‘সার্ভিসিং টাইম’ হিসেবে গণনা করা হয়। ফলে, সম্পূর্ণ রিপেয়ার প্রসেসটি ৬০ মিনিটের মধ্যেই সম্পন্ন করা হয়।

এই সাফল্যের পেছনে রয়েছে একাধিক কার্যকর অপারেশনাল উন্নয়ন। এর মধ্যে রয়েছে রিয়েল-টাইম এসএলএ মনিটরিং, ইফিশিয়েন্ট স্পেয়ার পার্টস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারদের নিয়মিত কারিগরি দক্ষতা উন্নয়ন। এছাড়াও, ব্র্যান্ডটি সার্ভিসের গুণগত মান ও গতি বজায় রাখতে নিয়মিত পারফরম্যান্স বিশ্লেষণ নিশ্চিত করেছে, যাতে ক্রেতারা অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পান।

এ বিষয়ে রিয়েলমি বাংলাদেশের আফটার-সেলস অপারেশনস ম্যানেজার মো. আল-মামুন বিশ্বাস বলেন, “ওয়ান-আওয়ার সার্ভিস আমাদের জন্য কেবল একটি লক্ষ্য নয়; এটি একটি অপারেশনাল কমিটমেন্ট। ক্রেতারা সার্ভিসিংয়ের জন্য আমাদের কাছে ডিভাইস জমা দেওয়ার পর থেকে শুরু করে তা ফেরত পাওয়া পর্যন্ত পুরো সময়টি আমরা নিখুঁতভাবে পরিমাপ করি। ফোন মেরামতের পাশাপাশি, ক্রেতাদের সময়কে সমানভাবে মূল্য দেওয়াই আমাদের লক্ষ্য।”

ইতোমধ্যেই ক্রেতারা এই সার্ভিসের সুফল পেতে শুরু করেছেন। সম্প্রতি, ঢাকার একটি সার্ভিস সেন্টারে ডিসপ্লেজনিত সমস্যা নিয়ে আসা একজন ক্রেতা জানান যে, তিনি ভেবেছিলেন এটি ঠিক করতে কয়েকদিন সময় লাগবে। কিন্তু, মাত্র ৫০ মিনিটের মধ্যে তার ফোনটি মেরামত করে বুঝিয়ে দেওয়া হয়; যা তাকে সেবার গতি ও মান নিয়ে সন্তুষ্ট করেছে।

রিয়েলমির সকল অনুমোদিত সার্ভিস সেন্টারে এই বিশেষ ‘১ আওয়ার সার্ভিস’ কার্যকর করা হয়েছে। ফলে, দেশের যেকোনো স্থান থেকে ক্রেতারা অভিন্ন ও নির্ভরযোগ্য সেবা পাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে রিয়েলমি ক্রেতাদের সন্তুষ্টির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি, বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রির আফটার-সেলস সার্ভিসে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এক্সক্লুসিভরিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সে হালুয়াঘাটের দর্শনীয় স্থানসমূহ ও সম্ভাবনা
পাঁচমিশালি

ই-কমার্সে হালুয়াঘাটের দর্শনীয় স্থানসমূহ ও সম্ভাবনা

পাবনা মেন্টাল হাসপাতালে নোবেল
পাঁচমিশালি

পাবনা মেন্টাল হাসপাতালে নোবেল

কল অব ডিউটির শুরুতেই বাজিমাত
পাঁচমিশালি

কল অব ডিউটির শুরুতেই বাজিমাত

‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি
পাঁচমিশালি

‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি

জাল দিয়ে তৈরি হবে স্যামসাংয়ের স্মার্টফোন
পাঁচমিশালি

জাল দিয়ে তৈরি হবে স্যামসাংয়ের স্মার্টফোন

ভিভো পাবজি মোবাইল ক্লাব ওপেন ডিসেম্বরে
পাঁচমিশালি

ভিভো পাবজি মোবাইল ক্লাব ওপেন ডিসেম্বরে

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2026

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

Techzoom.TV |
TechzoomTV