Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফল উদ্যোক্তা হতে যেখানে ‘না’ বলতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
সফল উদ্যোক্তা হতে যেখানে ‘না’ বলতে হবে
Share on FacebookShare on Twitter

নতুন নতুন যখন একটা ব্যবসা শুরু করা যায়, তখন উদ্যোক্তাদের মধ্যে একটা আদর্শ অবস্থা খোঁজার তাড়না থাকে। মনে হয় যেন অনেক কিছু করে ফেলতে হবে, কিন্তু বাছবিচার ছাড়া অনেক কিছু একসঙ্গে করে ফেলার ফল আখেরে খুব ভালো হয় না।

যেসব উদ্যোক্তা জীবনে সফল হন, তাঁরা কাজের বিষয়ে গোছানো হন এবং লক্ষ্যেও একমুখী থাকেন। সফল উদ্যোক্তা হতে হলে কাজের বাহুল্য কমিয়ে ফেলতে হবে। উদ্যোক্তাদের সহায়তাকারী ওয়েবসাইট এন্ট্রাপ্রেনিউর জানিয়েছে, ঠিক কোন কোন জায়গায় ‘না’ বললে উদ্যোগকে বাঁচানো যায় লোকসান থেকে।

১. অতিরিক্ত কর্মী নিয়োগকে না বলুন
উদ্যোক্তাদের একটি সাধারণ ভুল হচ্ছে দ্রুতই অনেক টাকা খরচ করে ফেলেন। তার একটি হচ্ছে আগাম ও অপ্রয়োজনীয় নিয়োগ। হতে পারে একটা সফল উদ্যোগে একটি নির্দিষ্ট পরিমাণ কর্মী লাগে। তবে তাঁরা কি একদম প্রথম দিনেই এত কর্মী নিয়োগ দিয়েছিলেন? নতুন উদ্যোগের উচিত প্রত্যেক কর্মীর প্রয়োজনীয়তা যাচাই করা এবং কোনো কাজ যদি একান্তই কোনো পুরোনো কর্মী দ্বারা না হয়, কেবল তখনই নতুন কর্মী নিয়োগ দেওয়া।

নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া এমনিতেও একটি খরচের খাত। তার ওপরে যদি কর্মী কাজের পরিবেশে মানিয়ে না নিতে পারেন, তবে সেটা শুধু আর্থিক ক্ষতি নয়, অন্য কর্মী এবং উদ্যোক্তার আত্মবিশ্বাসেও খারাপ প্রভাব ফেলে।

২. অতিরিক্ত মিটিংকে না বলুন
ব্যবসায় অর্থের চেয়ে বড় সম্পদ হচ্ছে সময়। একটা ব্যবসাকে সফল করতে কত কাজই না করতে হয়। কিন্তু সারা দিনের সময়সীমা যেহেতু ২৪ ঘণ্টার বেশি নয়, সময়কে বুঝে খরচ করাই ভালো। সফল হতে হলে অপ্রয়োজনীয় মিটিংকে না বলতে হবে। সঙ্গে প্রয়োজনীয় মিটিংয়ের সময়ও বেঁধে ফেলতে হবে, যেন অযথা গল্পে সময় নষ্ট না হয়।

সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে নিজের সারা দিনের কাজের তালিকা করে নিতে হবে। এরপর তালিকা মিলিয়ে কাজ করতে হবে। এভাবে কাজগুলোর অগ্রগতি চোখের সামনে থাকবে আর সময়েরও সর্বোত্তম ব্যবহার হবে।

৩. বহু উদ্যোগ ও বহু কৌশলকে না বলুন
তরুণ ব্যবসায়ীরা একই সঙ্গে অনেক ব্যবসা শুরু করেন। মনে হয় যেন একটা ব্যবসা আরেকটা ব্যবসাকে সহায়তা করবে। কিন্তু বাস্তবে তা হয় না। বরং একসঙ্গে অনেক ব্যবসা উদ্যোক্তার মনঃসংযোগ নষ্ট করে আর কোনোটাতেই ঠিক সফল হওয়া যায় না।
একই কথা নতুন কৌশলের জন্য। অনেক কৌশল শুধু কাজে ব্যাঘাতই করে না, সঙ্গে পয়সা নষ্ট তো আছেই। ফলে সফল হতে হলে বহু উদ্যোগ ও অপ্রয়োজনীয় কৌশলকে না বলতে হবে। যা চাইছেন তার সবই হবে, তবে আস্তে আস্তে। একটার পর একটা অর্জন করে পরে সফল হওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজের আকর্ষণীয় ক্যাম্পেইনে অর্থসাশ্রয়ের দুর্দান্ত সুযোগ
ই-কমার্স

দারাজের আকর্ষণীয় ক্যাম্পেইনে অর্থসাশ্রয়ের দুর্দান্ত সুযোগ

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী
ই-কমার্স

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

দেশের বাজারে রিয়েলমি টেক লাইফের ব্র্যান্ড ডিজোর পণ্য
ই-কমার্স

দেশের বাজারে রিয়েলমি টেক লাইফের ব্র্যান্ড ডিজোর পণ্য

“ফেনীর নীতির দেশিপণ্যের রঙিন উদ্যোগ নবনীতি”
উই

“ফেনীর নীতির দেশিপণ্যের রঙিন উদ্যোগ নবনীতি”

১ মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি করলো ইভ্যালি
ই-কমার্স

১ মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি করলো ইভ্যালি

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজ সেলার সামিট ২০২৩
ই-কমার্স

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজ সেলার সামিট ২০২৩

Load More

ট্রেন্ডিং টপিক

প্লাস্টিক ও কসমোটিক সার্জারিতে নির্ভরযোগ্য মুখ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তামান্না আহমেদ
বিবিধ

প্লাস্টিক ও কসমোটিক সার্জারিতে নির্ভরযোগ্য মুখ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তামান্না আহমেদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

আপডেট নিয়ে অনিশ্চয়তা: ছাড়ের দামে বিকোচ্ছে ওয়ানপ্লাস প্যাড ৪
প্রযুক্তি সংবাদ

আপডেট নিয়ে অনিশ্চয়তা: ছাড়ের দামে বিকোচ্ছে ওয়ানপ্লাস প্যাড ৪

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

স্মার্টফোনের দাম কমালো স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো
প্রযুক্তি সংবাদ

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো

স্মার্টফোনের সেলফি ক্যামেরায় নতুন প্রতিযোগিতার সূচনা হতে যাচ্ছে।...

সেলফি ভিডিও দিয়েই ফিরবে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ, আনছে গুগল নতুন রিকভারি পদ্ধতি

সেলফি ভিডিও দিয়েই ফিরবে জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ, আনছে গুগল নতুন রিকভারি পদ্ধতি

আপডেট নিয়ে অনিশ্চয়তা: ছাড়ের দামে বিকোচ্ছে ওয়ানপ্লাস প্যাড ৪

আপডেট নিয়ে অনিশ্চয়তা: ছাড়ের দামে বিকোচ্ছে ওয়ানপ্লাস প্যাড ৪

স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপের সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকা প্রকাশ

স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপের সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকা প্রকাশ

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ ফেব্রুয়ারি ২০২১

সফল উদ্যোক্তা হতে যেখানে ‘না’ বলতে হবে

Techzoom.TV |
TechzoomTV