Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স উদ্দ্যোগে নারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 March 2021
ই-কমার্স উদ্দ্যোগে নারীরা
Share on FacebookShare on Twitter

২০১০ থেকে বাংলাদেশে অনলাইন কেনাকাটা বা সেবা গ্রহনের ধারা শুরু হলেও তা প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে ই-কমার্সের একমাত্র এ্যাসোসিয়েশন ই-ক্যাবের মধ্য দিয়ে। দেশের গ্রাহকদের বড় একটা অংশ অভ্যস্ত হতে শুরু করেন ই-কমার্সে ফলে এ খাতে অনেক উদ্দ্যোক্তা তৈরি হন যার বড় একটা অংশ নারী। নিজ ঘর থেকে পন্য ই-কমার্সের মাধ্যমে সারা দেশে বিক্রির সুযোগ নারীদের অর্থনৈতিক মুক্তির এক নতুন দ্বার খুলে দিয়েছে। ফলে নিজ কর্মসংস্থান তো বটেই পাশাপাশি অন্যদের জন্যেও কাজের সুযোগ সৃষ্টি করছেন এই নারীরা। কিন্তু এই নারীদের সিংভাগই বিবাহিত যার কারনে সংসার ও সন্তানদের বড় দায়িত্ব তাদেরই পালন করতে হয়। নিজের সংসার সামলে এসকল নারীরা আবার নিজ উদ্দ্যোগের মাধ্যমে দেশের অর্থনিতীতে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছেন। কিভাবে তারা এমন গুরুত্বপুর্ন দুইটি বড় দায়িত্ব একই সাথে পালন করেন তার কিছুটা জানার জন্যে, কথা বলেছি দেশি পন্যের ইন্ডাস্ট্রির কিছু পরিচিত ও সফল উদ্দ্যোক্তাদের সাথে।  আমাদের সাথে কথা বলেছেন তিনি কাকলী তালুকদার। উনার উদ্দ্যোগের নাম কাকলী’স এটায়্যার যেখানে মুলত জামদানী পন্য বিক্রি করা হয়ে থাকে।

সংসার সামলিয়ে আবার নিজ উদ্দ্যোগের জন্য কাজ,এই দুটো ব্যাল্যান্স করেন কিভাবে জানতে চাইলে কাকলী তালুকদার বলেন, কথায় আছে “যে রাধে সে চুল বাধে” ঠিক এই প্রবাদ বাক্যের মতোই আমাদের নারীদের জীবন। এখনও আমাদের সমাজে অনেকে আছেন যারা নারীদের কাজ করা পছন্দ করেন না এবং পরিবার থেকেও অনেক বাঁধা দেয়া হয়। বিয়ের পর একজন নারীর জন্য তার সংসার হবে সবকিছু এই কথা শুনেই আমাদের চলতে হয়। তবে যুগের পরিবর্তন এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আজ নারীদের নারীদের পরিবর্তন আসতে শুরু করেছে। কিন্তু সেই পরিবর্তনের সাথে নারীর নিজস্ব কাজ করার মানসিক পরিবর্তন আনা জরুরি। আমি পরিবারের সাপোর্টে আমার উদ্যোক্তা জীবন শুরু করেছি এবং আমার স্বামীর সাপোর্ট আমাকে দুইদিকে ব্যালেন্স করে কাজ করতে সাহায্য করে। পরিবার এবং সংসার ব্যালেন্স করা আমাদের নিজের কাজের উপর নির্ভর করে কিভাবে আমরা তা করছি। যদি নিয়মিত থেকে কাজে সময় দেয়া হয় তাহলে কোন সমস্যা হওয়ার কথা না। অনিয়মিত হলেই দুইদিকে ব্যালেন্স করা কঠিন হয়ে পরবে।

পরিবারের অন্যান্য সদস্যদের থেকে এ ব্যাপারে সহযোগীতা পান কি না জানতে চাইলে তিনি বলেন, বাবা-মার উৎসাহ এবং স্বামীর সাপোর্ট সব সময় আমার উদ্যোক্তা জীবনে পেয়েছি। এছাড়াও পরিবারের অন্য সদস্যরা যথেষ্ট সাহায্য করেন। তাদের সবার সাপোর্ট আমার উদ্যোক্তা জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সব সময় প্রমানিত।

প্রায় ২ বছর ধরে নিজ উদ্দ্যোগ আরিয়াস কালেশন নিয়ে কাজ করে যাচ্ছেন স্বতিধিকারি নিগার ফাতেমা। উনার মতে ব্যাপারটা পরিশ্রমের যদিও তবে অসম্ভব কিছু নয়।

সাংসারিক দায়িত্বের কারনে কখনো উদ্দ্যোগের কাজে সমস্যা হলে কিভাবে কাটিয়ে উঠেন জানতে চাইলে নিগার ফাতেমা বলেন, একজন নারীর কাজের চ্যালেঞ্জ এখানেই।আমার মনে হয় জীবনের কোনো কিছুই সহজ নয় তাই যেকোনো সমস্যার সময় ধৈর্য এবং শৃঙ্খলার সাথে কাজ করলে সব কিছু গুছানো যায়।

উদ্দ্যোগের কাজে সময় দিতে গিয়ে সাংসারিক কোন দুরুত্ব সৃষ্টি হয় কি না জানতে চাইলে তিনি বলেন, দেখুন পরিপুর্ন সমানভাবে মাল্টিটাস্কিং বৈজ্ঞানিক ভাবেই সম্ভব না একজন মানুষের পক্ষে,তবে তার জন্য কোন দুরুত্ব তৈরি হয় না আসলে। হ্যা কিছু সাময়িক সমস্যা হয় কখনো কখনো তবে সেটা একজন উদ্দ্যোক্তা হিসেবে না যত,তার চেয়ে বেশি একজন নারী হিসেবেই সামলে নেই গুছিয়ে নেই। আর এ ক্ষেত্রে পারিবারিক সহযোগিতাই মুল শক্তি আমাদের জন্য।

বাহারি ধরনের দেশি শাড়ি থ্রিপিস নিয়ে চার বছর ধরে কাজ করে যাচ্ছেন মনিকা আহমেদ। তার উদ্যোগের সবথেকে বড় সাপোর্টার তার স্বামি। এ বিষয়ে মনিকা আহমেদ বলেন, একজন নারীর ক্ষেত্রে সংসার এবং উদ্যেগ কখনই সাংঘর্ষিক হতে পারে না।আমি মনে করি কেউ যদি খুব বেশি ভালোলাগা ও ভালোবাসা থেকে উদ্যেগের কাজগুলো করে তাহলে সংসারের সাথে সাথে উদ্যেগের কাজে কখনও সংঘর্ষ হবে না।সংসার সংসারের জায়গায় এবং উদ্যেগ উদ্যেগের জায়গায়।সংসারের কাজগুলো সময়মতো সম্পাদন করতে পারলে উদ্যেগের কাজে তা কখনও নেগেটিভ প্রভাব ফেলবে না।

নিজ উদ্দ্যোগ বা নিজ সংসার কোনটা বেশি প্রাধান্য? এমন প্রশ্ন আসার কি কোন যৌক্তিতা আছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার সংসারকে যেমন প্রাধান্য দেই আমার উদ্যেগকেও ঠিক তেমনি প্রাধান্য দেই।হ্যা কখনো কখনো কাজের প্রয়োজনিয়তা হিসেবে কোনটা আগে বা পরে করতে হয়,তবে সেটাকে দিয়ে প্রধান্য বিচার করা যাবে না।এটা আসলে যে যার যার অবস্থা বুঝেই করে।এমন প্রশ্নের আসলে কোন যৌক্তিকতা নেই স্বাভাবিক ভাবেই আমরা আমাদের নারীদের এভাবেই সহযোগিতা করবো,তবে স্বাভাবিক বাস্তবতায় তা সবখানে পালন হয়না। আর সহজ সহযোগিতা গুলো না পেয়ে বা এই অপরিসীম কস্টের জন্য অনেকেই হয়তো হতাশ হয়ে পড়েন ও থেমে যান।

যেসব নারীরা উদ্দ্যোগ ও সংসার জীবন মেইনটেইন করতে হতাশ হচ্ছেন তাদের উদ্দ্যেশে কিছু বলুন।
কাকলী তালুকদার – কোন কিছুতেই কখনও হতাশ হওয়া যাবেনা। হতাশা জীবনকে শেষ করে দেয়। একজন নারী যে উদ্যোগ গ্রহণ করুক না কেন তাকে সেই উদ্যোগ নিয়ে ভালোভাবে জানতে হবে এবং লেগে থাকতে হবে। মাঝপথে কাজ ছেড়ে দেয়া যাবেনা। যেহেতু প্রায় অনেক নারী অনলাইন উদ্যোগ গ্রহণ করে থাকেন তাই প্রতিদিন তাকে চ্যালেঞ্জের সাথে নিজ উদ্যোগ চালিয়ে যেতে হয়। তাই হতাশ না হয়ে নিজেকে দক্ষ করার পেছনে সময় দিতে হবে। নারীর ধৈর্য নারীকে অসাধারণ করে তুলেছে সবার মাঝে তাই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তবেই সফলতা আসতে বাধ্য।

মনিকা আহমেদ- যেসব নারীরা উদ্যেগ এবং সংসাররে কাজ দুটো একসাথে করতে গিয়ে হতাশ হচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, বিরক্ত নিয়ে কোন কাজ করা যাবে না।যে কোন কাজ ভালোলাগা ও ভালোবাসা নিয়ে করলে সেই কাজে কখনও বিরক্ত আসে না।নিজেকে মোটিভেট করতে হবে প্রতিনিয়ত তাহলে হতাশ আসবে না কোনভাবেই।

নিগার ফাতেমা- যারা হতাশ তাদের জন্য পরামর্শ, জীবনে নিজের জন্য আসলেই কিছু করতে চাইলে ধৈর্যশীল হয় এগিয়ে যেতে হবে। নিজের স্বপ্ন পূরণ করতে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু প্রতিবারই লক্ষ্য রাখতে হবে গন্তব্যে পৌঁছাবার।খারাপ সময় আসে আবার চলেও যায় কিন্তু ধৈর্য এবং মন স্হির এগিয়ে যেতে হবে।

সর্বোপরি সকল সমস্যাকে সম্ভাবনাতে রুপান্তরিত করে এক একটা দিন নিজ কাজ দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের নারীরা। আমাদের পারিবারিক জীবন বা সামাজিক জীবন সবাখনেই তাদের সমান অংশগ্রহণ আমাদেরকেই সমৃদ্ধ করবে। নারী দিবসের এই দিনে আমাদের সকল নারীদের সম্মান জানাই,যারা আমাদের পুরুষদের জীবনের সবটা জুড়ে থাকে মা,বোন,স্ত্রী বা মেয়ে হয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নারী উদ্যোক্তা দিবসনারী দিবস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ যা করবে
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ যা করবে

মোবাইলে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার
নির্বাচিত

মোবাইলে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার

তিন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি নিয়ে কাজ করছে এসএমআইসি
প্রযুক্তি সংবাদ

তিন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি নিয়ে কাজ করছে এসএমআইসি

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ি মর্তুজা
প্রযুক্তি সংবাদ

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ি মর্তুজা

গ্রোক চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

গ্রোকের তথ্য চুরির অভিযোগে সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে এক্সএআইয়ের মামলা

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন
প্রযুক্তি বাজার

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2021

ই-কমার্স উদ্দ্যোগে নারীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix