Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ময়মনসিংহের হালুয়াঘাটের তাঁতশিল্প আজ বিলুপ্তির পথে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
ময়মনসিংহের হালুয়াঘাটের তাঁতশিল্প আজ বিলুপ্তির পথে
Share on FacebookShare on Twitter

আরিফা খাতুন, ময়মনসিংহ বিভাগ প্রতিনিধি, টেকজুম ডটটিভি// বর্তমানে ই-কমার্সের বদৌলতে বাংলাদেশে দেশী পণ্যের জোয়ার এসেছে। বিশেষ করে দেশী তাঁতের পোশাকের চাহিদা কয়েকগুন বেড়ে গেছে। অনেক এলাকার তাঁতিরা এখনকার সময়ে কাপড় বুননে ব্যস্ত সময় পার করছে।

স্বাধীনতার কিছুদিন পরেই হালুয়াঘাট উপজেলার মনিকুড়া, জয়রামকুড়া, গাজিরভিটা, সাংড়া, রান্ধনিকুড়া ও গেষবের গ্রামে শুরু হয়েছিলো তাঁতের পোশাক তৈরির কাজ। শাড়ি, গামছা,চাদর, কম্বল সহ আরো অনেক ধরনের পোশাক তৈরির করতো তাঁতিরা। একসময় এই সব গ্রামে প্রায় ৫ হাজার পরিবারের বসবাস ছিলো। এইসব গ্রামের তাঁতিদের জীবনজীবিকা চলতো তাঁতে বুনা কাপড় বিক্রি করে। এসব গ্রামের প্রতিটা বাড়ির উঠানেই এখনো ২ থেকে ৬টি করে তাঁত আছে। কিন্তু তাঁতের খট খট শব্দটুকুই যেনো নাই এইসব তাঁতিপল্লীতে।

একসময় জয়রামকুড়া ও মনিকুড়া এলাকা প্রাচীন ঐতিহ্যবাহী তাঁতশিল্প নামেই পরিচিত ছিলো। কালের বিবর্তনে সেই পরিচিতি আর নেই বললেই চলে। সেই সব এলাকায় তাঁতিদের বসবাস আছে বা তাঁতপল্লী গুলোতে এখনো টুকটাক বুননের কাজ চলে। কিন্তু এখন আর শাড়ি, লুঙ্গি, গামছা বুনন করা হয় না সেই তাঁতগুলোতে। এখন শুধু তাঁতীরা গাড়ো আদিবাসীদের জন্য ধকমান্দাসহ অন্যান্য পোশাক তৈরি করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন।

হালুয়াঘাটের তাঁতপল্লীর তাঁতিদের মতামত হলো সুতার দাম বেড়ে যাওয়ায় তারা কাপড় বুনার কাজ চালিয়ে যেতে পারছে না।কাপড় বুনার সুতা কেনার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় এবং কাপড়ের মূল্য কম পাওয়ায় সেই টাকায় নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে না।

সেখানকার তাঁতিদের ধারণা মেশিনে তৈরি কাপড় একটু কম দামে পাওয়া যায় বলে মানুষ সেদিকেই ঝুঁকছে। বর্তমান সময়ের ই-কমার্স ও ইন্টারনেটের ছোয়া সেখানো এখনো ভালো করে পৌঁছাতে পারেনি।

কিন্তু এখনো এসব তাঁতি বাড়িতে ২ থেকে ৬টা করে তাঁত আছে। সেগুলো বাঁশ,কাঠ দিয়ে তৈরি আবার কিছু কিছু তাঁত রডের চাকাওয়ালা।নানান প্রতিকুলতার মাঝেও শতাধিক মানুষ বংশানুক্রমে তাঁত শিল্পের সাথে জড়িয়ে আছেন।

কিন্তু দুঃখের বিষয় হলো এই তাঁতপল্লীগুলো আর্থিক সহায়তা ও প্রচারের অভাবে আজ বিলুপ্তির পথে।

অনেকসময় দেখা যায় হালুয়াঘাট উপজেলার অনেক মানুষই, বিশেষ করে তরুণরা এই তাঁতপল্লী সম্পর্কে অবগত নয়। বর্তমানে ই-কমার্সের মাধ্যমে সেই তাঁতপল্লী গুলোকে ময়মনসিংহ জেলার সম্ভাবনা হিসেবে তুলে আনা সম্ভব।

এ সেক্টরে কিছু তরুণ ই-কমার্স উদ্যোক্তা তৈরী হলে প্রাচীন ঐতিহ্যবাহী তাঁতশিল্পটি বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে পারে। তাঁতীদের জীবন ধারণের মাধ্যম হতে পারে তাদের তাঁতশিল্প।

তাছাড়া তাঁতপণ্য নিয়ে ইতোমধ্যে যেসকল ই-কমার্স উদ্যোক্তা তৈরি হয়েছে তারা কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে হালুয়াঘাটের তাঁতশিল্পের প্রচার ও প্রসারে ভূমিকা রাখতে পারে। ফলে তাঁতিদের যেমন এ পেশায় টিকে থাকা সম্ভব হবে তেমনি আরো অনেক মানুষের আত্মকর্মসংস্থান তৈরি হবে।

বর্তমানে ই-কমার্সের কল্যাণে দেশীয় তাঁতপণ্যের চাহিদা বেড়েছে অনেক। তাই সঠিক প্রচারণা ও উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ওঠে আসতে পারে হালুয়াঘাটের তাঁতিপাড়া।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এই তাঁত পল্লীগুলো আবার তাদের খট খট শব্দের মাধ্যমে জেগে ওঠুক, ময়মনসিংহের উদ্যোক্তাদের তাঁত পণ্যের সোর্সিং করতে সহজ হবে এই তাঁতপল্লী সচল হয়ে ওঠলে।

তাঁতিদের তাঁতপণ্য গুলো ই-কমার্সের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে পরলে তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছার চাহিদা আরো বেড়ে যাবে। চাহিদা বাড়লেই তাঁতিরা একটু লাভবান হবে এবং তাঁদের কাজে মনোযোগী হবে।

হালুয়াঘাটের তাঁতশিল্পের প্রচার ও প্রসার ঘটাতে পারলে আবারো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খট খট যন্ত্রের শব্দে মুখরিত হয়ে ওঠবে সেসব তাঁতপল্লী। তাই এই ঐতিহ্যবাহী তাঁতপল্লীকে বাঁচিয়ে তুলতে এগিয়ে আসতে হবে আমাদেরই।

Tags: ই-কমার্সদেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্সদেশী পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিয়ম মেনে ব্যবসা করতে পারবে ইভ্যালি: বাণিজ্য সচিব
ই-কমার্স

নিয়ম মেনে ব্যবসা করতে পারবে ইভ্যালি: বাণিজ্য সচিব

বাদীর সাথে আপোষ, জামিন চান ইভ্যালির রাসেল দম্পতি
ই-কমার্স

ইভ্যালিকে ফের ঘুরে দাঁড়াতে সবাইকে পাশে চান শামীমা নাসরিন

এটুআইর তত্ত্বাবধানে লকডাউনে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব
ই-কমার্স

এটুআইর তত্ত্বাবধানে লকডাউনে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব

ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন
ই-কমার্স

ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন

আইফোন অর্ডার করে পেলেন সাবান-পানির বোতল!
ই-কমার্স

আইফোন অর্ডার করে পেলেন সাবান-পানির বোতল!

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’
ই-কমার্স

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix