Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ময়মনসিংহের কাঁঠাল ও ই-কমার্সে এর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২ এপ্রিল ২০২১
ময়মনসিংহের কাঁঠাল ও ই-কমার্সে এর সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

আরিফা খাতুন ময়মনসিংহ প্রতিনিধি, টেকজুম ডটটিভি// বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এটি গ্রীষ্মকালীন ফল।কথায় আছে গরমে একদম কাঁঠাল পাকার মতো পেকে যাচ্ছি। এই কথা থেকেই বোঝা যায় গরম যখন অনেক বেশী তখন কাঁঠাল পাঁকার সময়। কাঁঠালে রয়েছে ভিটামিন এ,ভিটামিন -সি থায়ামিন, রাইবোফ্লোবিন, আয়রন, ক্যালসিয়াম ও পটাসিয়াম। ঔষধি গুনাগুন সম্পন্ন এই কাঁঠাল কাঁচা ও পাকা ২ ভাবেই খাওয়া যায়।

ময়মনসিংহের ভালুকাকে কাঁঠালের রাজধানী বলা হয়।এখানকার কাঁঠাল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকে করে পৌঁছে যায়। গ্রীষ্ম কালে টানা ৪ মাস কাঁঠালের চাহিদা থাকে। কিন্তু চাহিদা অনুযায়ী সবাই হাতের নাগালে কাঁঠাল পায় না,আবার কাঁঠাল বাগানের মালিকেরাও ন্যায্য মূল্যে কাঁঠাল বিক্রি করতে পারে না।

তাই ই-কমার্সে কাঁঠালের বাজার জনপ্রিয় করে তুলতে পারলে মানুষ খুব সহজেই ভেজালহীন কাঁঠাল পেতে পারে।ফলে কাঁঠালের চাহিদাও বাড়তে পারে।

শুধু যে পাকা কাঁঠাল খাওয়া যায় তা নয় বরং কাঁচা কাঁঠালও খাওয়া যায়। কাঁচা কাঠালের তরকারি,কাঁঠালের চিপস,কাঁঠালের বিচি পর্যন্ত খাওয়া যায়। পাকা কাঁঠালের কাঁটাযুক্ত খোসা গুলো গরু ছাগলের খাবার হিসেবে দেওয়া হয়। কাঁঠাল এমন একটা ফল যার কোনো কিছুই তেমন ফেলানু যায় না।

ভালুকার ভরাডোবা,হবিরপুর,মল্লিকবাড়ি এসব ইউনিয়নে প্রতিটি গ্রামেই গ্রীষ্মকালে অনেকটা কাঁঠালের বিপ্লব ঘটে যায়।ভালুকায় প্রায় ২ হাজার ২শ একর জমিতে কাঠাল উৎপন্ন হয়। যার পরিমান প্রায় ১২ হাজার মেট্রিকটন। বিপুল সম্ভাবনাময় এই খাত ময়মনসিংহের ই-কমার্সকে সমৃদ্ধ করতে পারে। সারাদেশে এর পরিচিতি বাড়তে পারে বেশী বেশী প্রচারের মাধ্যমে।

কাঁঠাল এশিয়া মহাদেশের অনেক দেশেই একটি সুস্বাদু ফল হিসেবে পরিচিত। বাংলাদেশ, ভারত,শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইন সহ অনেক দেশেই কাঁঠালের চাহিদা রয়েছে। তবে সবাই যে পাঁকা কাঠাল খায় তা নয়। এসব দেশে কাঁঠালের তরকারি,চিপস ও আইসক্রিম জাতীয় খাবার, কাঠাঁলের রসের কেক (পিঠা),কাঁঠালের বিচির কারি, আবার কাঁচা কাঁঠালের কারি সহ বিভিন্ন ভাবে খাওয়া হয়।

কাঁচা কাঁঠালকে বা কাঁঠালের বিচিকে রেডি টু কুক হিসেবে বা কাঁঠালের তৈরি চিপস গ্রাহকের কাছে পৌছে দেওয়া সম্ভব ই-কমার্সের মাধ্যমে। কাঁঠাল যেহেতু এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে পরিচিত তাই কাঁঠালের বিভিন্ন আইটেম তৈরি করতে পারলে ই-কমার্সের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। আবার দেশের চাহিদা পূরন করে বিদেশেও কাঁঠালের তৈরি বিভিন্ন ধরনের খাবার প্যাকেট জাত পণ্য হিসেবে রপ্তানি করা সম্ভব।

ময়মনসিংহের ভালুকায় কাঁঠালের উৎপাদন অনেক ভালো হলেও সেখানে দেখা যায় খুব অল্পদামে কাঁঠাল বিক্রি হয়, অনেক সময় অনেকে কাঁঠাল বিক্রিও করতে পারে না ন্যায্য দাম না পাওয়ায়। ফলে কাঁঠাল গাছগুলো পুরোনো হয়ে গেলেও নতুন কাঁঠাল গাছ রোপন করতেও মানুষ আগ্রহী হয় না। কিন্তু এই সেক্টরে তরুণ ই-কমার্স উদ্যোক্তারা এগিয়ে আসলে তাদের যেমন কর্মসংস্থান হবে তেমনি সেসব এলাকার কাঁঠাল বাগান মালিকরাও আর্থিকভাবে লাভবান হবে।

ই-কমার্সের কাঁঠাল নিয়ে কাজ করে এমন উদ্যোক্তা হাতে গুনেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ময়মনসিংহের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে সম্ভাবনা এই খাতকে তুলে আনা সম্ভব। শুধু প্রয়োজন কিছু ডেডিকেটেড উদ্যোক্তা। চাপাইনবাবগঞ্জের আম যদি ই-কমার্সের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পরতে পারে তাহলে ময়মনসিংহের কাঁঠাল কেনো পারবে না। কিছু ডেডিকেটেড উদ্যোক্তা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ভালুকার কাঁঠালকে সারাদেশে পরিচিত করতে পারে এবং কাঁঠাল দিয়ে কি ধরনের খাবার তৈরি করা যায় সে সম্পর্কে মানুষকে জানাতে পারে ই-কমার্স এর মাধ্যমে। এতে করে কাঁঠালের চাহিদা বাড়বে, ফলে এদিকে কিছু উদ্যোক্তা কাজ করতে আগ্রহী হবে, কিছু মানুষের কর্মসংস্থান হবে এবং কাঁঠালবাগানের মালিকসহ উদ্যোক্তারা লাভবান হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র অবিশ্বাস্য ডিল!
ই-কমার্স

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র অবিশ্বাস্য ডিল!

ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা: গ্রেফতার ৬
ই-কমার্স

ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা: গ্রেফতার ৬

ফ্রিজ করা হতে পারে আলেশা মার্টের ব্যাংক হিসাব
ই-কমার্স

এবার উধাও আলেশা মার্ট

তাহসানের ৫ শব্দের স্ট্যাটাসে তোলপাড় ফেসবুক
ই-কমার্স

ইভ্যালি ইস্যুতে হাইকোর্টে তাহসানের জামিন আবেদন

২৮শে মে থাকছে ফেমিনিন হাইজিন পণ্যের উপর ফ্রি ডেলিভারি
ই-কমার্স

২৮শে মে থাকছে ফেমিনিন হাইজিন পণ্যের উপর ফ্রি ডেলিভারি

প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পেল ই-কমার্স
ই-কমার্স

অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়ে লক্ষ রাখা জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix