Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যান্ড পেইন্ট নিয়ে সফল মনিকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২ এপ্রিল ২০২১
হ্যান্ড পেইন্ট নিয়ে সফল মনিকা
Share on FacebookShare on Twitter

ইফফাত শারমিন, গাজীপুর জেলা প্রতিনিধি,টেকজুম ডটটিভি// নবম শ্রেণীর ব্যাবসায় পরিচিত এবং ব্যাবসায় উদ্যোগ বই থেকে পাওয়া “উদ্যোক্তা” এবং “আত্মকর্মসংস্থান” এই শব্দ দুটোর প্রতি সেই কিশোরী বয়স থেকে ভালবাসা জন্মে উদ্যোক্তা মৌরী মনিকা কস্তার।

জন্ম তার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অধীন তুমিলিয়া গ্রামে। পাচঁ বছর বয়সে বাবার সরকারী স্কুলের শিক্ষকতার সুবাদে বদলি হয়ে স্বপরিবারে চলে যান ঢাকার মিরপুরে। ঢাকার হলিক্রস স্কুল ও কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এস.এস.সি এবং এইচ.এস.সি পাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে অর্নাস করা অবস্থায় প্রথম বর্ষেই একটি খণ্ডকালীন চাকুরীতে যোগ দেন। যদিও পরবর্তীতে সেখানে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছিলেন তবে অন্যের অধীনে কাজ করে তিনি আনন্দ পাচ্ছিলেন না। আবার, “উদ্যোক্তা” এবং “আত্মকর্মসংস্থান” শব্দের হাতছানি সবসময় থাকলেও কি নিয়ে এবং কিভাবে এর যাত্রা শুরু করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না মৌরী। এরই মাঝে কোভিড-১৯ প্যান্ডামিক পরিস্থিতি শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবেই চাকুরীতে নানান প্রতিবন্ধকতা শুরু হয়। সবকিছু ছেড়েছুড়ে দিয়ে নিজের গ্রামের বাড়ি গাজীপুরে ফিরে আসেন মৌরী মনিকা কস্তা এবং তার স্বামী। শুরু হয় তাদের নতুন পথচলা।

আকাঁআকিঁর প্রতি দূর্বলতা মৌরীর ছোটবেলা থেকেই, সেইসাথে অনলাইনে হ্যান্ডপেইন্ট এর ব্যাপক চাহিদা তাকে তার উদ্যোক্তা জীবন শুরুর সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। হ্যান্ডপেইন্টেড পোশাক, গয়না ও ঘর সাজানোর পণ্য নিয়ে তিনি “পুতুলা” নামক অনলাইন পেজ এর যাত্রা শুরু করেন।

রাজধানী ঢাকা থেকে ৩৪ কিলোমিটার এর দূরত্বে থেকে নিজের উদ্যোগ পরিচালনা করতে গিয়ে মৌরীকে সবথেকে বেশী সমস্যার মুখোমুখি হতে হয় ডেলিভারি সার্ভিস নিয়ে। তার ওপর পণ্য সোর্সিং এবং আনুষাঙ্গিক সকল কিছুর জন্য তাকে নির্ভর করতে হয় শহরের উপর, যা সময় এবং খরচ সাপেক্ষ। এছাড়াও ঘন ঘন লোডশেডিং ও ইন্টারনেটের নিরবিচ্ছিন্ন সংযোগ না থাকাও তার অনলাইন ব্যবসায়ের জন্য একটি বড় সমস্যা।

এ সকল সমস্যা এবং সম্ভাবনাকে সমন্বয় করেই মৌরী মনিকা কস্তা তার উদ্যোগ “পুতুলা”কে নিয়ে এগিয়ে যাচ্ছেন। নিজের উদ্যোগ সম্পর্কে মৌরী মনিকা কস্তা বলেন, “পুতুলা আমার স্বপ্নের ও ভালোলাগার জায়গা। আমার নামের সাথে আমার উদ্যোগের নামটি একই সমান্তরালে উচ্চারিত হবে এটা আমার স্বপ্ন। অনলাইন এর পাশাপাশি নিজের একটি অফলাইন শপ করার ইচ্ছে যেখানে সবাই পুতুলার নিজস্ব পণ্যগুলো আপন করে নিতে পারবে হাতে স্পর্শ করে।”

যদিও শুরুতে মৌরীর উদ্দেশ্য ছিলো আত্মকর্মসংস্থান তৈরি তবে বর্তমানে নিজের কর্মসংস্থান এর পাশাপাশি আরও একজন কর্মীর কর্মসংস্থান তিনি নিশ্চিত করতে পেরেছেন, যে নিয়মিতভাবে তার আকাঁ পোশাকগুলোর টেইলর হিসেবে কাজ করেন।

Tags: দেশিদেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্সদেশিপণ্যের উদ্যোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

আরও কিছু মাস প্রয়োজন ছিল: ইভ্যালি

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

পুরাতন সার্ভার নিয়ে সুখবর দিল ইভ্যালি

ঘরে তৈরি খাবার বিক্রি করে সফল পিয়া
উই

ঘরে তৈরি খাবার বিক্রি করে সফল পিয়া

কোমর তাতে পিনন হাদি
উই

কোমর তাতে পিনন হাদি

ইভ্যালিকে সহযোগিতা করতে ভবন মালিককে নির্দেশ
ই-কমার্স

ইভ্যালিকে সহযোগিতা করতে ভবন মালিককে নির্দেশ

রিভার্স ই-কমার্সে দারিদ্র্য বিমোচনের স্বপ্ন: ডাক ভবনে ফয়েজ আহমদ তৈয়্যবের গুরুত্বপূর্ণ ঘোষণা
ই-কমার্স

ই-কমার্স হবে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার: ফয়েজ আহমদ তৈয়্যব

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix