Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স হবে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 May 2025
রিভার্স ই-কমার্সে দারিদ্র্য বিমোচনের স্বপ্ন: ডাক ভবনে ফয়েজ আহমদ তৈয়্যবের গুরুত্বপূর্ণ ঘোষণা
Share on FacebookShare on Twitter

আজ ঢাকায় আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তর, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ এবং ই- কমার্সের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা বলেন।

আলোচনার শুরুতে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিগত সরকারের আমলে ই-কমার্স খাতে যে দুর্বৃত্তায়ন হয়েছে তাতে মানুষ এ সেক্টরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের সে আস্থা পুনরুদ্ধার করার পাশাপাশি শহর থেকে গ্রাম পর্যন্ত ই- কমার্সের বিস্তৃত ঘটাতে ডাক বিভাগ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করে যেন লাভবান হতে পারে সকলকে সে চেষ্টা করতে হবে।

উদ্যোক্তাদের দাবিগুলো:

সভার সময় ই-কমার্স ও কুরিয়ার খাতের উদ্যোক্তারা বেশ কিছু দাবি ও প্রস্তাব উত্থাপন করেন, যার মধ্যে ছিল:

  • পোস্ট অফিসে ওয়াইফাই চালু

  • অব্যবহৃত গাড়ি ভাড়ায় দেওয়া

  • লাইসেন্সের মেয়াদ ২ বছর থেকে ৫ বছর করা

  • ক্ষতিপূরণ সংক্রান্ত বিধি ৩ মাসের জন্য স্থগিত করা

  • পণ্য পরিবহনের সুবিধার্থে ডাক সেবার সময় বাড়ানো

  • ঈদ ছুটির সময় কুরিয়ার চলাচলের অনুমতি

ফয়েজ আহমদ তৈয়্যব বিধিমালায় ক্ষতিপূরণ সংক্রান্ত যে শর্ত রয়েছে তা তিন মাসের জন্য স্থগিত ঘোষণার পাশাপাশি লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনা হবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি সেবা গ্রহণকারীদের কাছ থেকে রেটিং প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে উদ্যোক্তাদের আহ্বান জানান। তিনি ই-কমার্স ব্যবসাকে শহর থেকে গ্রামে না গিয়ে গ্রাম থেকে শহরে এমনকি দেশের বাইরেও ছড়িয়ে দিতে ‘রিভার্স ই-কমার্স’ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিশেষ সহকারী বলেন, আমরা ই-কমার্স খাতকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ হিসেবে দাঁড় করাতে চাই। যেমন কেও যদি গ্রাম থেকে তার বানানো পণ্য ঢাকায় ভোক্তার কাছে পৌঁছে দিতে চান। এর মাঝখানের ভ্যালুচেইন এড করে আপনারা দারিদ্র্য বিমোচনের গতি বাড়িয়ে দিতে পারেন। আমারা এই রিভার্স চ্যানেলটা গ্রাম থেকে শহরে, অথবা বিদেশে ছড়িয়ে দিয়ে অ্যাক্সেস টু কাস্টমার নিশ্চিত করতে চাই।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নীতি পরিবর্তনের জন্য কমিটি গঠন করা হবে। তিনি ডাকের অব্যবহৃত গাড়ির ইনভেন্টরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় ডাকবাহ পরিচালক জানান,আগামী দুই মাসের মধ্যে ডাকের জিপিএস ট্রাকিং সিস্টেম সম্পূর্ণ কার্যকর হবে পাশাপাশি এপিআই বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গেও শেয়ার করা যাবে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ, ই- কমার্সের প্রতিনিধি এবং ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সই-কমার্স বাংলাদেশকুরিয়ার সার্ভিস বাংলাদেশডাক বিভাগ ও ই-কমার্সডিজিটাল বাংলাদেশ ২০২৫দারিদ্র্য বিমোচনে প্রযুক্তিফয়েজ আহমদ তৈয়্যবরিভার্স ই-কমার্স মডেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

লঙ্কাবাংলা থেকে সহজে লোন পাবে প্রিয়শপের খুচরা বিক্রেতারা
ই-কমার্স

লঙ্কাবাংলা থেকে সহজে লোন পাবে প্রিয়শপের খুচরা বিক্রেতারা

পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোন আনল গুগল
নির্বাচিত

পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোন আনল গুগল

আসছে হুয়াওয়ে পি২০ লাইট ২০১৯
প্রযুক্তি সংবাদ

আসছে হুয়াওয়ে পি২০ লাইট ২০১৯

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা

ম্যাক চলবে নিজস্ব প্রসেসরে
প্রযুক্তি বাজার

ম্যাক চলবে নিজস্ব প্রসেসরে

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ১৮ জানুয়ারি ‘সিটিও টেক সামিট-২০২০’
নির্বাচিত

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ১৮ জানুয়ারি ‘সিটিও টেক সামিট-২০২০’

Load More

ট্রেন্ডিং টপিক

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 May 2025

ই-কমার্স হবে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার: ফয়েজ আহমদ তৈয়্যব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix