Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা অতিমারীতে যখন স্থবির বিশ্ব, শক্তিশালী হয়ে উঠছে ই-কমার্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ এপ্রিল ২০২১
করোনা অতিমারীতে যখন স্থবির বিশ্ব, শক্তিশালী হয়ে উঠছে ই-কমার্স
Share on FacebookShare on Twitter

গেলো বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু ঘটে। অবস্থার অবনতি হতে থাকলে ২২ মার্চ সরকার ১০ দিনের সাধারণ ছটি ঘোষণা করে। পরে কয়েক দফায় ছুটি বাড়ে ৩০ মে পর্যন্ত। এরই মধ্যে সারা দেশে জরুরি সেবা, পণ্য পরিবহণ, চিকিৎসা সহ অতি-প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া বাকি সবকিছু লকডাউনের কবলে পড়েছিল। এতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষাখাত, কৃষিখাত সহ অর্থনীতি।

লকডাউনে এক এক করে বন্ধ হয়েছিল সবকিছু। বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেতন বন্ধ হয়ে বা চাকরি হারিয়ে ক্ষতিগ্রস্থ হয় বহু মানুষ। অসম্ভব হয়ে উঠে পরিবারের চাহিদা পূরণ। ঠিক তখনি আয় বাড়তে থাকে দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের।

২০১৯ সালের গোড়ার দিকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) ফেসবুক গ্রুপে দেশি পণ্যের ই-কমার্স প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন। এই চেষ্টার দৃশ্যমান হয় ‘উই কালারফুল ফেস্ট- ২০১৯’ এ। মেলায় পাঁচ লাখ টাকার বেশি দেশি পণ্যের কেনাবেচা হয়।

করোনার লকডাউনে পহেলা বৈশাখের বিক্রি বন্ধ হয়ে এবং ইদের বিক্রি কমে প্রোডাক্ট আটকে যায় দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের। এ ক্ষতি পোষাতে চাঁদ রাতে ওয়েভ তোলেন ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ। দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের একরাতে বিক্রয় হয় দশ লাখের বেশি।

করোনাকালীন সময়ে দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তাদের এগিয়ে নিতে চাঁদ রাতের ওয়েভের ন্যায় সিলেটি ওয়েভ, মিরপুর ওয়েভ, অনলাইন আড্ডা, ডেলিভারি চার্জ ফ্রি সহ বিভিন্ন আইডিয়া বাস্তবায়ন করা হয়। একই সময়ে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কোর্স ও ট্রেনিং এর ব্যবস্থা করা হয় অনলাইনে। দক্ষতা অর্জনের পাশাপাশি একের পর এক লাখপতি হতে থাকে উদ্যোক্তারা। করোনাকালীন সময়ে সাত’শ এর অধিক লাখপতি উদ্যোক্তা (লাখ টাকা বিক্রি) হয় উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) তে। এ যেন সাপে বর।

করোনার দ্বিতীয় ধাক্কায় প্রতিদিন প্রায় সনাক্ত হচ্ছে ছয় হাজার রোগী। এ ধাক্কা সামলাতে সরকারি লকডাউন ঘোষণা করেছে। সামগ্রিক অর্থনীতি ধাক্কা খেলেও শক্তিশালী হবে দেশি পণ্যের ই-কমার্স বাজার। এমনটাই মনে করে এ খাতে উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। উদ্যোক্তারা মনে করে, স্বস্থ্য ঝুঁকি এড়াতে ক্রেতারা দোকানে কেনাকাটার পরিবর্তে অনলাইনে কেনাকাটা কেই নিরাপদ মনে করে। বিশেষজ্ঞদের মতে, করোনাকালীন সময়ে আমদানি বন্ধ থাকে এবং ক্রেতারা ঘরে থাকে। এ বিপুল চাহিদা পূরণে দেশি পণ্যের ই-কমার্স ই ভরসা।

এ খাতের উদ্যোক্তা ও কাকলি’স এ্যাটায়ারের স্বত্বাধিকারী কাকলী তালুকদার টেকজুম কে বলেন, ”এই পেন্ডামিক সিচুয়েশনে মানুষ শপিং মলে গিয়ে কেনাকাটা করাটাকে রিস্কি মনে করছেন, তাই অনলাইন মুখী হচ্ছেন। যারা একবার দুইবার বাধ্য হয়ে অনলাইনে কেনাকাটা করছেন তারা যখন ভালো মানের পণ্য এবং ভালো সার্ভিস ঘরে বসে পাচ্ছেন, তখন তারা অনলাইন শপিং এর উপর আস্থা রেখে নিয়মিত ক্রেতা হয়ে যাচ্ছেন।

কাস্টমার এর এই আস্থা ধরে রাখার জন্য আমাদের যেটা করতে হবে তা হলো পণ্যের মান ঠিক রাখতে হবে,কাস্টমার বেজড সার্ভিস দিতে হবে এবং ডেলিভারি সিস্টেম আপডেট করতে হবে।

দ্বিতীয় ধাক্কার লকডাউনে দেশি পণ্যের ই-কমার্স নিয়ে ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ বলেন, ”লকডাউন নিয়ে সবাই এখন চিন্তিত। বিশেষ করে উদ্যোক্তারা, কারন সামনে পহেলা বৈশাখ এবং ঈদের সময়। গত বছর এই সময়ে লক ডাউনের কারনে পহেলা বৈশাখে একদম বিক্রি ছিল না। ঈদের বিক্রিও অনেক কম হয়েছে। আশা করবো এবার লকডাউনে কুরিয়ার সার্ভিসের কার্যক্রম যতটা সম্ভব চালু থাকবে। তাহলে যেসব অর্ডার আসবে সেগুলো পাঠাতে পারবে দেশি পন্যের ই-কমার্স উদ্যোক্তারা।”

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে কুরিয়ার বা ডেলিভারি সার্ভিস বন্ধের ব্যপারে কোন নির্দেশনা আসেনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ”লকডাউনে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের প্রথম ই-কমার্স সম্মেলন
ই-কমার্স

দেশের প্রথম ই-কমার্স সম্মেলন

ক্রেতার কাছে ডেলিভারি দিচ্ছে না রেডক্স
ই-কমার্স

ক্রেতার কাছে ডেলিভারি দিচ্ছে না রেডক্স

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র
ই-কমার্স

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন
ই-কমার্স

ইভ্যালি সংক্রান্ত সকল ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

ভিডিও ভাইরাল হওয়া সেই অফিস সহায়কের বাঁচার আকুতি
সোশ্যাল মিডিয়া

ভিডিও ভাইরাল হওয়া সেই অফিস সহায়কের বাঁচার আকুতি

দ্রুততম ডেলিভারির জন্য এটিএন ই-মার্ট ও পেপারফ্লাই এর একসঙ্গে যাত্রা শুরু
ই-কমার্স

দ্রুততম ডেলিভারির জন্য এটিএন ই-মার্ট ও পেপারফ্লাই এর একসঙ্গে যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি পরামর্শ

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?
প্রযুক্তি সংবাদ

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
প্রযুক্তি সংবাদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ
নির্বাচিত

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সিমের ওপর কর প্রত্যাহারে ১২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ এপ্রিল ২০২১

করোনা অতিমারীতে যখন স্থবির বিশ্ব, শক্তিশালী হয়ে উঠছে ই-কমার্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix