Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে গত বছর ই-কমার্সে ১৬০ কোটি ডলার লেনদেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
ই-কমার্স: কী-কেন-কীভাবে?
Share on FacebookShare on Twitter

বিশ্বে ই-কমার্সে বাংলাদেশের অবস্থান ৪৭তম। দেশের ১.৩ ভাগ ক্রেতা ই-কমার্সে কেনাকাটা করেন। গত বছর দেশে ই-কমার্স লেনদেন হয়েছে ১.৬ বিলিয়ন ডলার। চলতি বছর প্রত্যাশিত ২ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে যাবে লেনদেন। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ই-ক্যাবের পলিসি কনফারেন্সে প্রথম সেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাণিজ্য মন্ত্রণালয়ে ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান এসব তথ্য উপস্থাপন করেন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম এ কনফারেন্স উদ্বোধন করেন।

কনফারেন্সের দ্বিতীয় সেশনে যুক্ত হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে ফেসবুককেন্দ্রিক ব্যবসা পরিচালনা ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এফ-কমার্সের ক্ষেত্রে আমাদের তরুণদের অংশগ্রহণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব এফ-কমার্স উদ্যোক্তাদের স্টার্টআপ ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোগকে ৪ শতাংশ সুদে স্বল্প ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর উদ্দীন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল কমার্স পলিসি বাস্তবায়নের কাজ করছে। এ জন্য ডিজিটাল কমার্স সেলও গঠন করা হয়েছে। ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশনা ২০২১’ চূড়ান্তকরণের কাজ চলছে। এতে সোশ্যাল মিডিয়া কমার্স উদ্যোক্তাদের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনাধীন। বেকারত্ব দূরীকরণে ই-কমার্সের পাশাপাশি এফ-কমার্স বড় ভূমিকা পালন করছে উল্লেখ করে বিএফটিআইর প্রধান নির্বাহী

ওবায়দুল আযম বলেন, সোশ্যাল মিডিয়াভিত্তিক উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সের বিকল্প হিসেবে একটি রেজিস্ট্রেশন প্রসেসে নিয়ে এলে ক্রেতার আস্থা বাড়বে এবং উদ্যোক্তাদের সহযোগিতা করা সহজ হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ফারাহ মো. নাসের বলেন, বাংলাদেশ ব্যাংকের স্ট্ক্রো সুবিধা বাস্তবায়িত হলে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ক্রেতাদের নিরাপত্তা বাঁধ তৈরি হবে এবং ক্রসবর্ডার ই-কমার্সের পেমেন্ট সংক্রান্ত যে জটিলতা রয়েছে তাও একটি সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হবে। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ই-কমার্সের ব্যপ্তি যেভাবে বাড়ছে এখনি একটি সুষ্ঠু নিয়মের মাধ্যমে আনা উচিত এবং এখানে ‘ব্যাড আপেল’ থাকলে তা সরিয়ে ভোক্তার আস্থা অর্জনকে গুরুত্ব দিয়ে কর্ম পরিকল্পনা সাজাতে হবে। ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে ভার্চুয়াল পলিসি কনফারেন্সে অনুষ্ঠানে এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী ধামাকা শপের এমডি জসিমুদ্দীন চিশতি, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সাইয়েদ মোহাম্মদ কামাল প্রমুখ যুক্ত ছিলেন।

Tags: ই-কমার্সই-কমার্স নীতিমালা ২০২১দেশি পণ্যে ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

দেশীয় উৎপাদনমুখী শিল্পের টেকসই বিকাশে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে
নির্বাচিত

দেশীয় উৎপাদনমুখী শিল্পের টেকসই বিকাশে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে

১২ লাখ টাকা জরিমানা অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ
নির্বাচিত

১২ লাখ টাকা জরিমানা অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ

উবার ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা
প্রযুক্তি সংবাদ

উবার ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

ওয়ালটনের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড এসিতে ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.৮৮ টাকা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড এসিতে ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.৮৮ টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
নির্বাচিত

‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix