Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 15 April 2021
“ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি”
Share on FacebookShare on Twitter

মেহজাবিন রাখি, টেকজুম ডটটিভি//  ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বর্তমানে জনপ্রিয়তার একদম শীর্ষে রয়েছে। বেশিরভাগ মানুষ যখন বিনোদন এবং শুধুমাত্র সময় কাটাতে ব্যস্ত ফেসবুকে তখন অনেকেই এসবে সময় নষ্ট না করে খুঁজছেন ভালো কিছু করার উপায়। পড়াশোনা, আউটসোর্সিং, অনলাইন জব ছাড়াও ফেসবুককে কেন্দ্র করে গড়ে উঠছে দেশি পণ্যের বিভিন্ন উদ্যোগ। তাদের কাছে ফেসবুক হয়ে উঠছে কাজ করার একটি ভালো মাধ্যম। মাগুরার মেয়ে এবং ঢাকার বাসিন্দা রেহমুমা হোসেন রিংকি পেশায় শিক্ষক। মাত্র দশ মাস আগে কোভিড-১৯ পরিস্থিতিতে ঘরবন্দী অবস্থায় যাত্রা শুরু করেন উদ্যোগের। তার উদ্যোগের নাম “Rinki’s Attire” (রিংকি’স এটিয়্যার)। আজ আমরা কথা বলবো রেহমুমা হোসেন রিংকি’র সাথে এবং জানবো তার উদ্যোক্তা জীবনের গল্প। চলুন জানা যাক-

টেকজুমঃ আপনার উদ্যোগের শুরুর গল্প কি?
রেহমুমা হোসেন রিংকিঃ দেশি পন‍্য নিয়ে অনলাইনে কাজ শুরু ২০২০ সালের জুলাই থেকে অর্থাৎ পেন্ডামিকের সময়।আর যদি বলেন কেন? তার জবাব,আমার হাতে স্মার্টফোন আছে সাথে ফেসবুক একাউন্ট এবং ইন্টারনেট। তাই ফানি ভিডিও আর চ্যাটিং এ সময় নষ্ট না করে ফেসবুকের মাধ্যমে উদ্যোগ শুরু করি। আর এই সব কিছুই শিখেছি আমার উদ্যোক্তা জীবনের শিক্ষা গুরু রাজিব আহমেদ স্যারের মাধ্যমে।

টেকজুমঃ যশোরের হাতের কাজের পোশাক নিয়ে কাজ করতে গিয়ে কি ধরণের চ্যালেঞ্জ ফেইস করেছেন?
রেহমুমা হোসেন রিংকিঃ আমি কাজ শুরু করি মনিপুরী শাড়ী নিয়ে এবং রেসপন্সও আলহামদুলিল্লাহ। আমি যেহেতু মাগুরা জেলার মেয়ে আর আমার নানীর গোত্র সব যশোরবাসী এবং যশোরের হাতের কাজের পন‍্য নিয়ে কাজ করছেন প্রায় ২৬বছর যাবৎ। আমি ছোটবেলা থেকেই এই পন‍্যের সাথে পরিচিত। আগে শুধু দেখতাম অরগেন্ডি কাপড়ের উপর কাজ করা হতো এখন অবশ্য বিভিন্ন ধরনের কাপড়ে কাজ করা হচ্ছে। যাইহোক, নিজের উদ্যোগ শুরু করার পর ভাবলাম আমার এটা নিয়েও কাজ করা উচিত।তাই মনিপুরী শাড়ির পাশাপাশি যশোর হ‍্যান্ডস্টিচের ড্রেস,শাড়ি এবং বিছানার চাদর নিয়ে কাজ করছি। চ্যালেঞ্জ বলতে ঢাকা থেকে কর্মীদের পরিচালনা করা কষ্টকর, তাদের যতটুকু প্রাপ্য মজুরির সেটা তারা পায়না এটা সব সময় শুনে আসছি। আমার উদ্যোগ বড় হলে তাদের নিয়ে কিছু করার ইচ্ছা আছে।

টেকজুমঃ আপনার সফলতার পেছনে অনুপ্রেরণা কি?
রেহমুমা হোসেন রিংকিঃ আমি মনে করি আমি এখনো সফল হইনি, কাজ করছি। তবে উই এর একজন লাখপতি হয়েছি সেপ্টেম্বর,২০২০ এ। ঘরে বসে সংসার, সন্তান এবং আমি শিক্ষকতা পেশার পাশাপাশি যে নিজের একটা স্বপ্ন পূরনের সুযোগ পাবো এটা ভাবতে ও পারতাম না যদি উই এবং ডিএসবি প্লাটফর্ম না থাকতো। আমি রাজিব স্যারকে আমার উদ্যোক্তা জীবনের আশীর্বাদ এবং শিক্ষক মানি। স্যারের প্রতিটি দিকনির্দেশনা একজন সফল উদ্যোক্তা হওয়ার মূলমন্ত্র। কৃতজ্ঞতা রাজীব স্যারের কাছে সবসময়। নিশা আপুকে দেখে শক্তি পাই এবং অবশ্যই আমার পরিবারকে ধন্যবাদ।তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না। আমার দুই মেয়ে, একজন এক বছর বয়সী; সেও অনেক কষ্ট করে সাথে আমার সাথে। আমার কাজের চালিকাশক্তি আমার সম্মানিত ক্রেতাগণ।তাদের কাছে কৃতজ্ঞ কারণ তারা ছাড়া আমি কিছুই না।

টেকজুমঃ মণিপুরী শাড়ির ইন্ডাস্ট্রি নিয়ে কেমন স্বপ্ন দেখেন?
রেহমুমা হোসেন রিংকিঃ স্বপ্ন অনেক।মনিপুরী শাড়ির ফিউশন করবো ইচ্ছা আছে, এটা দিয়ে ওয়েস্টার্ন কিছু বানানো যায় কিনা দেখার। মনিপুরী শাড়ীর জনপ্রিয়তার ঢেউ বর্তমানে আমাদের দেশে যেভাবে শুরু হয়েছে এই স্রোত দেশের বাইরেও সমান তালে প্লাবিত হোক সেই লক্ষ্যে কাজ করবো।মনিপুরী তাঁত শিল্প নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর খুব মনোবাসনা যেটা আজ অথবা কাল করবোই ইনশাআল্লাহ।

টেকজুমঃ দেশি পোশাক নিয়ে কাজ করতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিৎ?
রেহমুমা হোসেন রিংকিঃ অনেক বিষয় আছে।আমরা জানি ২০০১-২০১০ দশকটাকে দেশী ফ‍্যাশন ইন্ডাস্ট্রির জন্য একটা স্বর্ণযুগ বলা হয়। আর এখন ২০২১সাল, দেশি পোশাকের চাহিদা অনেকগুন বৃদ্ধি পেয়েছে।বিদেশি পোশাকের প্রতি আমাদের মোহ কমেছে অনেক। তাই এটা ধরে রাখতে হলে আমাদের পোশাকের ডিজাইনে নতুনত্ব,কোয়ালিটি, আবহাওয়া,ক্রেতার ক্রয় করার সামর্থ্য আছে কিনা ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে কাজ করতে হবে। দেশীয় পোশাক পরার মধ্যে একটা গর্ব কাজ করে ঐ জায়গাটা ধরে রাখতে হবে।

টেকজুমঃ আগামী দিনের পরিকল্পনা ও স্বপ্ন কি রেহমুমার?
রেহমুমা হোসেন রিংকিঃ করোনা না এলে হয়তো আমার মধ্যে যে একজন ঘুমন্ত উদ্যোক্তা রয়েছে এটা বুঝতেই পারতাম না। উই থেকে যাত্রা শুরু এবং অনলাইন বিজনেস এর খুঁটিনাটি যাবতীয় বিষয় সম্পর্কে শিখছি ডিএসবি গ্ৰুপ থেকে।এখানে নিয়মিত পড়াশোনা করছি এবং উপকার পাচ্ছি।সাথে আমি আমার উদ‍্যোগের জন্য রাত-দিন শ্রম দিয়ে যাচ্ছি।আগে কখনো রাত ১২টার পরে জেগে থাকিনি আর এখন রাত ৩টা, ৪টা পর্যন্ত কাজ করি।কারণ আমার ছোট একটা মেয়ে আছে,ও ঘুমালে নিরিবিলি কাজগুলো করি। আর এই সব কিছু শিখেছি রাজিব স‍্যারের কাছ থেকে। আমি যত সময় দিব এবং নিয়মিত থাকবো কাজের প্রতি আমার সফল হওয়ার চান্স ততো বেশি।আমি আমার উদ্যোগ Rinki’s Attire (রিংকি’স এটিয়্যার) কে একটা ব্র্যান্ড হিসেবে দেখতে চাই এবং দেশীপন‍্য নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ।

টেকজুমঃ অবশ্যই রেহমুমা, ধন্যবাদ আপনাকে।শুভকামনা রইলো।
রেহমুমা হোসেন রিংকিঃ ধন্যবাদ টেকজুমকে সবসময় দেশিপণ্যের পাশে থাকার জন্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
ই-কমার্স

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা

৩০ জেলায় নিয়োগ দেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
ই-কমার্স

৩০ জেলায় নিয়োগ দেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা বিষয়টি পজিটিভলি দেখছি: রাসেল
ই-কমার্স

বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা বিষয়টি পজিটিভলি দেখছি: রাসেল

অনলাইনে পশুর হাট: দ্বিধা থাকলেও আগ্রহ বাড়ছে
ই-কমার্স

অনলাইনে পশুর হাট: দ্বিধা থাকলেও আগ্রহ বাড়ছে

স্পেসএক্স স্যাটেলাইট ব্যবহার করবে ওয়ান নিউজিল্যান্ড
ই-কমার্স

স্পেসএক্স স্যাটেলাইট ব্যবহার করবে ওয়ান নিউজিল্যান্ড

স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এখন পাওয়া যাবে দারাজে
ই-কমার্স

স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এখন পাওয়া যাবে দারাজে

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 April 2021

"ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি"

Techzoom.TV |
TechzoomTV