Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বরাদ্দ ৫শ কোটি, যেভাবে ঋণ নিতে পারবেন নতুন উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
বরাদ্দ ৫শ কোটি, যেভাবে ঋণ নিতে পারবেন নতুন উদ্যোক্তারা
Share on FacebookShare on Twitter

অচিরেই ৫০০ কোটি টাকা স্টার্ট-আপ তহবিল থেকে অর্থ নিয়ে স্বল্প সুদে নতুন উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতির জন্য স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে পারবে সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো। কোনও শর্ত ছাড়াই সরকারি ব্যাংকগুলো এই তহবিল থেকে টাকা নিয়ে গ্রাহকদের স্বল্প সুদে ঋণ দিতে পারবে। তবে বেসরকারি ব্যাংকগুলোর জন্য এই তহবিলের অর্থ পেতে হলে পাঁচটি শর্ত মানতে হবে। এ ব্যাপারে সোমবার (১৯ এপ্রিল )বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।

শর্তগুলো হলো

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, যেসব বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের হার সর্বোচ্চ ১০ শতাংশ, সেই সেই ব্যাংক স্টার্ট-আপ তহবিলের টাকা নিতে পারবে। তবে ব্যাংকগুলোকে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া যে ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হারে মূলধন পর্যাপ্ততা আছে, নগদ সংরক্ষণের হার সিআরআর এবং বিধিবদ্ধ তরল সম্পদ সংরক্ষণের হার (এসএলআর) সংরক্ষণ করবে, এর বাইরে একক গ্রাহক প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা সংক্রান্ত আইন বা নীতিমালা অনুসরণ করবে, এছাড়া যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং প্রতিরোধ সম্পর্কিত বিধিবিধানের পরিপালন নিশ্চিত করবে।

এর আগে গত ২৯ মার্চ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

এক কোটি টাকা নেওয়া যাবে

গ্রাহক সম্পূর্ণ জামানতবিহীন সর্বোচ্চ ৪ শতাংশ সুদে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন এ তহবিল থেকে। ঋণ পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে। ২১ থেকে ৪৫ বছর বয়সী যেকোনো উদ্যোক্তা এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন। ঋণখেলাপি কোনও উদ্যোক্তা ঋণ পাবেন না। প্রকল্পের অগ্রগতি বিবেচনা করে ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে তিন কিস্তিতে অর্থ বিতরণ করা হবে। প্রতিটি ব্যাংককে এ তহবিলের ঋণের ন্যূনতম ১০ শতাংশ নারী উদ্যোক্তাকে দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো এ তহবিল থেকে ঋণ বিতরণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ দিতে পারবে। তবে ২০২২ সালের জানুয়ারি থেকে ব্যাংকের নিজস্ব ‘স্টার্ট-আপ’ তহবিলের স্থিতি থেকে আগে ঋণ বিতরণ করতে হবে। নিজস্ব তহবিল শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ দেওয়া যাবে। ব্যাংকগুলো শূন্য দশমিক ৫০ শতাংশ হারে অর্থায়ন নিয়ে এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে। পাশাপাশি তফসিলি ব্যাংকগুলোকে পরিচালন মুনাফা থেকে ১ শতাংশ অর্থ নিয়ে নিজস্ব স্টার্ট-আপ তহবিল করতে হবে।

ঋণ পেতে যেসব অভিজ্ঞতা লাগবে

আবেদনকারী নতুন উদ্যোক্তাকে সরকারি কিংবা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বেসরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে অথবা অন্যান্য কারিগরি বিষয়ে (পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, যন্ত্রপাতি মেরামত ইত্যাদি) সাফল্যজনকভাবে প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে। প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা না থাকলে উদ্যোক্তার সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ বাস্তবভিত্তিক জ্ঞান, অভিজ্ঞতা ও নতুন উদ্যোগ পরিচালনার সক্ষমতা থাকতে হবে। একই গ্রাহক একাধিক প্রকল্প বা একাধিক ব্যাংক থেকে ঋণ বা বিনিয়োগ প্রাপ্তির জন্য যোগ্য হবেন না।

জামানত

বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টি অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের সনদকে জামানত হিসেবে বিবেচনা করা যাবে। ব্যক্তিগত গ্যারান্টি বলতে ঋণদানকারী প্রতিষ্ঠান ও ঋণগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত ঋণের আদায় সুরক্ষার লক্ষ্যে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোনও ব্যক্তির অঙ্গীকারনামাকে বোঝাবে। তবে দুজনের অধিক ব্যক্তিগত গ্যারান্টিকে বাধ্যতামূলক করা যাবে না। ডিগ্রিধারী উদ্যোক্তাদের ক্ষেত্রে তাঁদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা কারিগরি প্রশিক্ষণের মূল সনদ জামানত হিসেবে ব্যাংকে জমা রাখতে হবে।

স্টার্ট-আপ তহবিলের মেয়াদ ৫ বছর

স্টার্ট-আপ তহবিলের মেয়াদ হবে পাঁচ বছর। প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে। সব তফসিলি ব্যাংক এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টার্ট-আপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই প্রথম বাংলাদেশে ল্যাপটপ বিক্রির ঘোষণা হুয়াওয়ের
নির্বাচিত

এই প্রথম বাংলাদেশে ল্যাপটপ বিক্রির ঘোষণা হুয়াওয়ের

সিউলে নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন স্যামসাংয়ের
নির্বাচিত

সিউলে নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন স্যামসাংয়ের

বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা
নির্বাচিত

বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা

নতুন পেমেন্ট অ্যাপ ‘ডিমানি’
নির্বাচিত

নতুন পেমেন্ট অ্যাপ ‘ডিমানি’

দেশের বাজারে হুয়াওয়ের ‘সুপার ক্যামেরা’ ফোন পি৩০ প্রি-বুকিংয়ে অভূতপূর্ব সাড়া
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের ‘সুপার ক্যামেরা’ ফোন পি৩০ প্রি-বুকিংয়ে অভূতপূর্ব সাড়া

অ্যান্ড্রয়েডের টেক্সট মেসেজে ছবি পাঠাতে সমস্যা হয় যেসব কারণে
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের টেক্সট মেসেজে ছবি পাঠাতে সমস্যা হয় যেসব কারণে

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?
টেলিকম

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
প্রযুক্তি বাজার

স্টার টেক থেকে পণ্য কিনছেন, নাকি ঝামেলা?

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’
প্রযুক্তি সংবাদ

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য...

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ এপ্রিল ২০২১

বরাদ্দ ৫শ কোটি, যেভাবে ঋণ নিতে পারবেন নতুন উদ্যোক্তারা

Techzoom.TV |
TechzoomTV