Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামাজনের ‘স্বর্ণযুগ’, করোনায় মুনাফা বেড়েছে তিনগুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাসজনিত মহামারিতে লকডাউন, বিভিন্ন বিধিনিষেধ ও সংক্রমণের আশঙ্কায় অনেক মানুষই দোকানপাট কিংবা শপিংমলে না গিয়ে অনলাইনের মাধ্যমেই পণ্য কেনাকাটা করে আসছে। আর গত বছরের শুরু থেকেই ঘরে বসে পণ্য কেনার অভ্যাস করে ফেলেছে গ্রাহকেরা। এদিকে, মার্কিন টেক জায়ান্ট অ্যামাজন যে শুধু অনলাইনে পণ্য বিক্রয় করে আসছে তা নয়, তারা করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় সব ধরনের সুবিধাই দিয়ে আসছে। আর এসব সুবিধা লুফে নিচ্ছে গ্রাহকেরা।

এই মহামারিতে ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে পণ্য সরবরাহ—সব ধরনের সুবিধাতেই গ্রাহকদের আগ্রহ অ্যামাজনের জন্য সুযোগ হয়ে দাঁড়িয়েছে। এ বছরের প্রথম তিন মাসেই তারা বিপুল পণ্য বিক্রি করেছে। এ ছাড়া লাভ হয়েছে তিনগুণ। অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েক মাসও তাদের পণ্য বিক্রির এই ধারা অব্যাহত থাকবে। বিশ্লেষকেরা বলছেন, করোনা মহামারি অ্যামাজনের জন্য ‘স্বর্ণযুগ’ হিসেবে দেখা দিতে পারে।

এদিকে, বর্তমানে অটোমেটেড গ্রোসারি স্টোর, অনলাইন স্বাস্থ্যসেবার প্রচার করে যাচ্ছে অ্যামাজন। তবে তাদের মূল পরিষেবা—হোম ডেলিভারি, মিডিয়া স্ট্রিমিং, ক্লাউডভিত্তিক ওয়েব পরিষেবাগুলোর মাধ্যমে এক বছরে তাদের লাভের অঙ্ক বিপুল বেড়েছে।

গত বছর ৭৫ বিলিয়ন ডলার থেকে মার্চের শেষে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১০৮ বিলিয়ন ডলারে। এ ছাড়া বছরের মধ্যেই লাভ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১ বিলিয়ন ডলারে।

এদিকে স্ট্রিমিং সার্ভিস প্রাইম ভিডিও এবং অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস), দ্য ওয়েব সার্ভিস ডিভিশনকে তুলে ধরে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস জানিয়েছেন, অ্যামাজন পরিবারে এই পরিষেবাগুলোকে পেয়ে তিনি গর্বিত।

বেজোস আরও বলেন, ‘প্রাইম ভিডিওতে প্রায় ১৭৫ মিলিয়ন প্রাইম সদস্য গত বছর বিভিন্ন শো ও সিনেমা দেখেছে।’

এদিকে গত ফেব্রুয়ারিতে অ্যামাজনের সিইও পদ ছাড়ার সিদ্ধান্তের কথা বলেছিলেন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এ বছরের শেষদিকে সিইও পদ ছেড়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তিনি।

বেজোস এক বিবৃতিতে বলেছেন, ‘উদ্ভাবনের কারণেই অ্যামাজন আজকের অবস্থানে পৌঁছেছে… আমাদের আর্থিক ফলাফলের দিকে যদি তাকান, তাহলে যা দেখছেন, তা আসলে দীর্ঘ সময়ের উদ্ভাবনমূলক কাজের সামগ্রিক ফলাফল।’

নতুন দায়িত্ব নিয়ে কোন কোন ক্ষেত্রে মনোযোগ দেবেন, তা-ও জানিয়েছেন জেফ বেজোস। অ্যামাজনের ওয়েবসাইটে কর্মীদের উদ্দেশে বেজোস বলেছেন, নির্বাহী চেয়ারম্যান হিসেবে তিনি অ্যামাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকবেন। তবে এর পাশাপাশি বেজোস ডে ওয়ান ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন দিকে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

এ ছাড়া জেফ বেজোস স্পষ্ট জানিয়েছেন, প্রধান নির্বাহীর পদ ছাড়লেও এখনই অবসরের চিন্তা তাঁর মাথায় নেই।

বেজোস বলেন, ‘এই মুহূর্তে অ্যামাজন তার সেরা উদ্ভাবনী অবস্থানে আছে। আর এ কারণে এখনই (পদ পরিবর্তনের) পালাবদলের সেরা সময়।’

‘আমি এতটা শক্তি এর আগে অনুভব করিনি, এবং এটা (সিইও পদ ছাড়া) অবসর গ্রহণ করা নয়,’ যোগ করেন বেজোস।

১৯৯৪ সালে নিজের গ্যারাজে আমাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। অনলাইনে পণ্য বিক্রয়ের পাশাপাশি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা অ্যামাজনের টিভি ও মিউজিক স্ট্রিমিং, দৈনন্দিন জিনিসপত্র, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্‌স, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ব্যবসা বেড়েছে।

অন্যদিকে, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট বলছে, এমন করোনাকালে তাদের বিভিন্ন পরিষেবা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি নিয়েছে মানুষজন। যার প্রভাব পড়েছে অ্যালফাবেটের আয়ে। অ্যালফাবেট জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের আয় বেশ বেড়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে অ্যালফাবেটের নিট মুনাফা ১৬২ শতাংশ বেড়ে রেকর্ড ১৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময় বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে এক-তৃতীয়াংশ।

অ্যালফাবেট ও গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, ‘গত বছর থেকে মানুষ তথ্য জানতে, সংযুক্ত থাকতে এবং বিনোদনের জন্য গুগলে অনুসন্ধান করেছেন এবং অনেক অনলাইন পরিষেবা গ্রহণ করেছেন।’

চলতি বছরের প্রথম তিন মাসে গুগলের অনুসন্ধান ব্যবসা বেড়েছে ৩০ শতাংশ। অর্থের হিসাবে যা ৩১ দশমিক ৯ বিলিয়ন। আর ইউটিউবে থেকে আয় বেড়েছে ৪৯ শতাংশ বা ছয় বিলিয়ন মার্কিন ডলার।

Tags: অ্যামাজন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে বর্ধনশীল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপল
নির্বাচিত

ভারতে বর্ধনশীল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপল

এআই ব্যবহারে সেরা পারফরম্যান্স দিতে কোপাইলট প্লাস পিসি
নির্বাচিত

এআই ব্যবহারে সেরা পারফরম্যান্স দিতে কোপাইলট প্লাস পিসি

৯০ দিনের মধ্যে অনলাইন জুয়ার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
প্রযুক্তি সংবাদ

৯০ দিনের মধ্যে অনলাইন জুয়ার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

সাশ্রয়ী দামের ৫জি আইফোন মার্চেই আসছে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামের ৫জি আইফোন মার্চেই আসছে?

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনছে রোলস রয়েস
অটোমোবাইল

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনছে রোলস রয়েস

অ্যান্ড্রয়েড ফোনে আর থাকবে না সিম স্লট
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনে আর থাকবে না সিম স্লট

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix