Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিটিটিসিকে ইভ্যালির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 May 2020
সিটিটিসিকে ইভ্যালির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
Share on FacebookShare on Twitter

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের সদস্যদের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে ইভ্যালি ডট কম ডট বিডি। করোনা পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি’র এই বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য ইভ্যালির পক্ষ থেকে এসব সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর মিন্টু রোডে সিটিটিসির প্রধান কার্যালয়ে এসব নিরাপত্তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ইভ্যালির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মেদ রাসেল সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করেন।

ইভ্যালি এবং সিটিটিসি সূত্রে জানা যায়, এসব নিরাপত্তা সামগ্রীর মাঝে ২৫০টি পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), আড়াই হাজার ফেস্ক মাস্ক, ২৫০টি আই প্রটেকটিভ গ্লাস, ২৫০টি হ্যান্ড ওয়াশার এবং ৫০০টি হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। এছাড়াও সিটিটিসি কার্যালয়ের জন্য ৪টি হ্যান্ড থার্মোমিটারও দেওয়া হয়েছে ইভ্যালির পক্ষ থেকে।

এ বিষয়ে ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল বলেন, করোনার এই দুর্যোগকালীন সময়ে চিকিৎসকদের পাশাপাশি সামনের সারিতে থেকে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে পুলিশ বাহিনীর সদস্যরা অন্যতম। সিটিটিসি ডিএমপি’র একটি বিশেষায়িত ইউনিট। তাদের পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে দিলাম। এই সময়ে পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিরাপদ রাখতে তারা কাজ করে যাচ্ছেন। তারা নিরাপদ থাকলে আর আমরা সচেতন হলে আমরাও নিরাপদ থাকব।

ব্যক্তিগত স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানের জন্য ইভ্যালির প্রতি ধন্যবাদ জানিয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, করোনার এই সময়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে সাহসের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আপনারা জানেন, করোনায় পুলিশ বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন, মৃতের ঘটনাও ঘটেছে। এরপরেও দেশের যেকোন সংকটকালীন সময়ের মতো এবারও আমরা পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধসহ জনগণের নিরাপত্তায় কাজ করে আসছি। ইভ্যালির এমন আমাদের পাশে এসে দাঁড়ানোতে আমরা কৃতজ্ঞ। এতে করে আমরা আরও অনুপ্রাণিত হবো।

এসময় সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এবং বাহন এক্সপ্রেসের চেয়ারম্যান কাজী নাসিম উদ্দিন সহ সিটিটিসির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপ চ্যাট
প্রযুক্তি সংবাদ

বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপ চ্যাট

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ
টেলিকম

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ: শীর্ষে রবি, কলড্রপ ও ধীরগতির ইন্টারনেট মূল সমস্যা

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কতা: নিরাপত্তা বাড়াতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ!
প্রযুক্তি পরামর্শ

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগলের জরুরি সতর্কতা: নিরাপত্তা বাড়াতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ!

বিলিয়ন ডলারের জরিমানার মুখে টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

বিলিয়ন ডলারের জরিমানার মুখে টিএসএমসি

‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের...

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 May 2020

সিটিটিসিকে ইভ্যালির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

Techzoom.TV |
TechzoomTV