Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩১ মে ২০২১
ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে
Share on FacebookShare on Twitter

ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বক্তরা। তাদের মতে, ই-কমার্সের প্রবৃদ্ধিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে প্রকৃত ও সম্ভবনাময় ই-কমার্স উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন এক মাত্রা যুক্ত হতে পারে। যা হবে উন্নত বাংলাদেশ গড়ার সহায়ক।

রোববার (৩০ মে) বিকালে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘ডিরেক্ট ইনডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট: প্রসপেক্টস ইন ই-কমার্স সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক যৌথভাবে সেমিনারের আয়োজন করে বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-ক্যাব।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজেনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) সমন্বয়ক মো. আব্দুর রহিম খান। তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের চমৎকার ক্ষেত্র। বাংলাদেশের আইনে এ সংক্রান্ত অনেক সুরক্ষা আছে। ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড প্রটেকশন আইনে স্পষ্টভাবে একজন বিদেশী উদ্যোক্তার অথবা বিনিয়োগকারীর সুরক্ষার বিষয়গুলো উল্লেখ আছে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইট ক্যাসল পার্টনারস এর সিইও বিজন ইসলাম। এ সময় তিনি বাংলাদেশের ই-কমার্স সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি এবং তার বিপরীতে বিনিয়োগচিত্র তুলে ধরেন।

ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু বলেন, আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে উদ্যোক্তারা বিনিয়োগ সংক্রান্ত নথি প্রস্তুত করতে সক্ষম নন। ফলে তারা প্রয়োজন এবং সঠিক বিনিয়োগ পরিকল্পনা থাকা সত্বেও তা উপস্থাপনা করতে না পারায় বিনিয়োগ থেকে বঞ্চিত হন। এজন্য ইতোমধ্যে আমরা রেডিনেস প্রোগ্রাম হাতে নিয়েছি।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, বাংলাদেশে ই-কমার্স যেভাবে প্রবৃদ্ধি লাভ করছে এই মুহুর্তে দেশী বিদেশী আর্থিক প্রতিষ্ঠানসমূহের উচিত তাদের পাশে দাঁড়ানো। এ ব্যাপারে বিনিয়োগকারী এবং উদ্যোক্তা উভয়কে সহযোগিতা করার জন্য ই-ক্যাব প্রস্তুত রয়েছে।

ই-ক্যাবের ইনভেস্টমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও প্রিয়শপ এর সিইও আশিকুল আলম আলম খান বলেন, ই-কমার্স বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় খাত। গত বছর এই খাতে প্রায় ৩০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। কিছু স্টার্টআপ এই খাতে কাজ করার জন্য এগিয়ে এলেও বহু স্টার্টআপ তাদের আইডিয়াগুলা পিচ করতে না পারায় বিনিয়োগ পাচ্ছে না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এফ১৭ প্রো’তে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০
নির্বাচিত

অপো এফ১৭ প্রো’তে থাকছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০

অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?

আইফোন ১২-এ উন্নত ক্যামেরা লেন্স: কুয়ো
প্রযুক্তি সংবাদ

‘সস্তা’ যন্ত্রাংশের পথে অ্যাপল

ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটির উদ্যোগে “মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটির উদ্যোগে “মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ
নির্বাচিত

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix