Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স খাতকে করের আওতামুক্ত রাখার দাবি ই-ক্যাবের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ জুন ২০২১
ই-কমার্স খাতকে করের আওতামুক্ত রাখার দাবি ই-ক্যাবের
Share on FacebookShare on Twitter

২০২১-২২ অর্থবছরের বাজাটে ই-কমার্স খাতকে করের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ৭ জুন বিকালে জুম প্লাটফর্মে জাতীয় বাজেট নিয়ে বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ সেমিনারে এ দাবি জানানো হয়। জাতীয় বাজেটে ই-কমার্স সেক্টরের প্রস্তাব, প্রাপ্তি ও দাবি নিয়ে আলোচনা করা হয়।

ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মো. আব্দুর রহিম খান, যুগ্ন সচিব বাণিজ্য মন্ত্রণালয় ও সমন্বয়ক বিজেনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

বিশেষ অতিথি ছিলেন সিরাজুন নূর চৌধুরী, যুগ্ন সচিব (বাজেট ১) অর্থ মন্ত্রণালয়।

প্রধান অতিথি জনাব মো. আব্দুর রহিম খান বলেন, বাজেটে যাতে ই-কমার্স উদ্যোক্তাদের দাবি দাওয়ার প্রতিফলন ঘটে সেজন্য বিপিসি সম্ভাব্য সহযোগিতা করবে।

তিনি বলেন এই সেক্টরকে নিয়মের মধ্যে আনতে আইনের প্রয়োজনীয়তা রয়েছে। আইন প্রণয়নের ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে বিপিসি ও ই-ক্যাব একসাথে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের নীতির তিনি বিষয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার আইটি, আইটিইএস এবং মেডইন বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে। তাই এ কমার্স সেক্টরের নীতি তৈরীর সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিরাজুন নূর চৌধুরী বলেন, বাজেটে অনেক সময় সরকার এমন কিছু সুবিধা যুক্ত করে যা পরে দেখা যায় সে খাতে খরচ হয় না তাই প্রতিটি সিদ্ধান্ত সরকারকে খুব সাবধানতার সাথে নিতে হয়।

ই-কমার্স সেক্টরের সমস্যা ও প্রস্তাবনাসমূহ জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ে তুলে ধরার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ এবং ই-কমার্স সেক্টরে সার্বিক কার্যক্রমের জন্য তিনি বিপিসি ও ই-ক্যাবকে ধন্যবাদ জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফুডপান্ডার হেড অব ফিন্যান্স ও কোম্পানি সেক্রেটারি আওরঙ্গজেব হোসেন। তিনি এবারের বাজেটে ই-কমার্স সেক্টরের দাবির বিপরীতে বাজেট প্রস্তাবনার তুলনামূলক চিত্র তুলে ধরেন।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার এবারের বাজেট নিয়ে ই-ক্যাবের কর্মতৎপরতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এই খাত এখনো লাভের মুখ দেখেনি এবং বেশীরভাগ উদ্যোক্তা এখনো নিয়মিত হয়ে উঠেনি। তাই এই সময়ে ই-কমার্সখাতকে উৎসে করের আওতায় নিয়ে আসলে এর বিকাশ বাঁধাগ্রস্থ হবে।

তিনি ই-বুক ও ই-লার্নিং থেকে ভ্যাট প্রত্যাহার করার জন্য সরকারকে ধন্যবাদ জানান। এবং ই-ক্যাবের অন্যান্য দাবীসমূহ সরকার আমলে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ই-ক্যাবের সহ-সভাপতি সাহাব উদ্দিন শিপন ই-ক্যাবের ৬ দফা দাবী তুলে ধরেন এবং এসব দাবীর যৌক্তিকতা ব্যাখ্যা করেন।

বিশেষ করে ই-কমার্স কোম্পানীর অফিস ও গুদামভাড়া মওকূপ, ক্রসবর্ডারে প্রণোদনা, নূনতম কর ০.১% করা, ভিডিএস কর্তন হইতে ৫ বছরের জন্য এই খাতকে অব্যাহতি প্রদান, ভ্যাট রেজিস্ট্রেশন এর সীমা ১ কোটি টাকা নির্ধারণ এবং অনলাইন পেমেন্টে ভ্যাট প্রত্যাহার, অনলাইন ডেলিভারীতে ভ্যাট ন্যুনতমকরণ, ফুড ডেলিভারী সেবায় ভ্যাট হ্রাসকরণসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু বলেন, যেখানে এই খাতকে এখনো স্বীকৃতি দেয়া হয়নি। সেখানে ভ্যাট আদায় কিংবা তাদেরকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করার প্রস্তাব অযৌক্তিক। কারণ আইন যেখানে স্বীকার করে না দেশে ই-কমার্স বলে কোনো ব্যবসা আছে সেখানে আপনি তার উপর আইন প্রয়োগ করবেন কিভাবে? তিনি ই-কমার্স খাতের সাথে প্রথাগত ব্যবসার কর বৈষম্যের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ই-ক্যাবের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ফারহানা রেজা, বাংলা ক্রাফ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদ হোসেন শামীম, সিন্দবাদ ডট কম এর সিইও জিএম কামরুল হাসান, ব্যারিস্টার শাওন এস নোবেল, মিজারুল মাশরাফি অন্তু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন।

Tags: ই-কমার্সই-কমার্স নীতিমালা ২০২১

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইওএসে বদলে গেলো অপেরা
নির্বাচিত

আইওএসে বদলে গেলো অপেরা

ভাঙনের মুখে ফেসবুক?
নির্বাচিত

ফেসবুকের বিরুদ্ধে জোটবদ্ধ ১০০০ কোম্পানি

অনলাইন সার্চ ট্র্যাপ থেকে রক্ষা পেতে করণীয়
কিভাবে করবেন

অনলাইন সার্চ ট্র্যাপ থেকে রক্ষা পেতে করণীয়

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
কিভাবে করবেন

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে

হাতে না ধরেও করা যাবে ভিডিও
নির্বাচিত

হাতে না ধরেও করা যাবে ভিডিও

বসন্তে বর্ণিল ভিভো ওয়াই১৭এস
নির্বাচিত

বসন্তে বর্ণিল ভিভো ওয়াই১৭এস

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!
প্রযুক্তি সংবাদ

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix