Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঠকের ভোটে শীর্ষে গ্যালাক্সি এস১০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Monday, 5 August 2019
পাঠকের ভোটে শীর্ষে গ্যালাক্সি এস১০
Share on FacebookShare on Twitter

শীর্ষ স্থান দখল করা কিন্তু চাট্টিখানি কথা না। নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইলে রোজ রোজ করতে হয় নতুন কিছু। এই নতুন কিছু করার মন্ত্রে এগিয়ে চলছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে সবাইকে চমকে দিচ্ছে। অর্জন করছে গ্রাহকপ্রিয়তা। তাদের এই উদ্ভাবন, নতুন নতুন ধারণা প্রতিষ্ঠানটির জন্য ফল বয়ে এনেছে। সম্প্রতি সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড-এর করা একটি জরিপে সকল প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করে নিয়েছে স্যামসাং গ্যালাক্সি এস১০ সিরিজের ফোনগুলো।

বছর শেষ হতে বাকী আরও চার মাস। বছর না ঘুরতেই চলতি বছর বাজারে আসা বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর শীর্ষে কে রয়েছে তা জানতে জরিপ চালিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি। তো পাঠক বুঝতেই পারছেন ডিভাইসগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিযাগিতা। এই লড়াইয়েকে আরো জমিয়ে তুলতে অ্যান্ড্রয়েড অথোরিটি একটি জরিপ পরিচালনা করেছে।

জরিপের প্রশ্ন ছিল, বছরের প্রথম ভাগের সেরা ফোন কোনটি? এ প্রশ্নের উত্তরে ভোট পড়েছে ২৫০০টিরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করেছে স্যামসাংয়ের এস১০ সিরিজের স্মার্ট ডিভাইসগুলো। তাদের ঝুলিতে পড়েছে ৩১.১ শতাংশ ভোট।

স্যামসাংয়ের পেছনে থেকে জরিপের ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছে ওয়ানপ্লাস ৭ এবং ওয়ান প্লাস ৭ প্রো। তারা অর্জন করতে পেরেছে ২৮ দশমিক ৪ শতাংশ ভোট। আর ১২ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে হুয়াওয়ে পি৩০ প্রো। জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে, ৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছে গুগল পিক্সেল ৩এ ও ৩এ এক্সএল।

গ্যালাক্সি এস১০ সিরিজের ফোনগুলো হলো গ্যালাক্সি এস১০ই, গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০+, গ্যালাক্সি এস১০ ফাইভজি। গত ফেব্রুয়ারিতে ফোনগুলোর ঘোষণা দেয় স্যামসাং।

বিশ্বব্যাপী সর্বত্রই স্যামসাং এর গর্জন শোনা যাচ্ছে। বিভিন্ন জরিপ এবং প্রতিবেদনে তা স্পষ্টভাবে ফুটে উঠছে। কিছু দিন আগে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট সিনেট একটি গবেষণার মাধ্যমে দেখিয়েছেন, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছেড়ে স্যামসাংয়ের ডিভাইসগুলোর দিকে ঝুঁকছে ক্রেতাসাধারণ। স্যামসাং-এর ডিভাইসগুলোর দিকে ক্রেতাদের আগ্রহ বাড়ার কারণ হিসেবে দেখা যাচ্ছে নতুন নতুন উদ্ভাবন, ডিভাইগুলোর ভিন্নতা, গ্রাহক সেবা নিশ্চিত করা ইত্যাদি। এই জরিপের মাধ্যমেও আমরা আবারও জানতে পারলাম স্যামসাংয়ের এগিয়ে যাওয়ার কথা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ
নির্বাচিত

কম দামের এই ফিচার ফোনগুলোতে পাবেন স্মার্টফোনের স্বাদ

আসছে নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন
নির্বাচিত

আসছে নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন

বিশ্বের প্রথম ১২০ ওয়াট চার্জার আনছে শাওমি, চার্জ হবে স্মার্টফোন থেকে ল্যাপটপ
নির্বাচিত

বিশ্বের প্রথম ১২০ ওয়াট চার্জার আনছে শাওমি, চার্জ হবে স্মার্টফোন থেকে ল্যাপটপ

অনিয়মের অভিযোগে টিভ্যাস সেবাদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি
নির্বাচিত

অনিয়মের অভিযোগে টিভ্যাস সেবাদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি

বাড়িয়ে নিন স্মার্টফোনের ব্যাটারির আয়ু
কিভাবে করবেন

বাড়িয়ে নিন স্মার্টফোনের ব্যাটারির আয়ু

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
অর্থ ও বাণিজ্য

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।
প্রযুক্তি পরামর্শ

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটুথ। ডিভাইসের...

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 August 2019

পাঠকের ভোটে শীর্ষে গ্যালাক্সি এস১০

Techzoom.TV |
TechzoomTV